ভয় দেখিয়ে গণজোয়ার থামানো যাবে না: হাসনাত আব্দুল্লাহ

নির্বাচনী ব্যানার পোড়ানো ও কর্মীদের ভয়ভীতি প্রদর্শনের প্রতিবাদ জানিয়ে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ব্যানারে আগুন লাগিয়ে, পোস্টার ছিঁড়ে ও কর্মীদের ভয় দেখিয়ে গণজোয়ার থামাতে পারবেন না।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) কুমিল্লার দেবিদ্বার উপজেলার মোহনপুর ইউনিয়নের মোহনপুর গ্রামে এক উঠান বৈঠকে নির্বাচনী প্রচারণাকালে তিনি এসব কথা বলেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, মানুষের সঙ্গে আমাদের যে গণজোয়ার, এটা থামাইতে পারবে? ব্যানার পোড়াইয়া, পোস্টার ছিঁড়া, আমাদের কর্মীদের ভয় দেখাইয়া, আমাদের কর্মীদের থামাইয়া দিতে পারবে?

তিনি বলেন, আপনারা যারা ব্যানার পোড়াইতেছেন, যারা আমাদের কর্মীদের মারতেছেন, যারা দুনিয়াতে অনিষ্ট করবেন, আপনারা জমিনের ওপর বিশৃঙ্খলা করবেন, আপনাদের বিচার আল্লাহ করবেন। আপনারা আমাদের মজলুম বানাচ্ছেন, মজলুম আর আল্লাহর সঙ্গে সরাসরি সম্পর্ক।

মজলুম যখন আহ্ করে দুঃখ প্রকাশ করে, ওটাই আল্লাহর কাছে পৌঁছে যায়। আপনাদের অভ্যাসবশত যে ধরনের জালেমিপনা করেছেন, এগুলোর বিচার আল্লাহ আপনাদের জমিনে করবেন, ইনশাআল্লাহ। 

এ সময় কুমিল্লা উত্তর জেলা জামায়েতের সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদ, উপজেলা জামায়েতের সভাপতি অধ্যাপক শহিদুল ইসলামসহ এনসিপি ও জামায়াত-শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • Related Posts

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    পারস্পরিক শ্রদ্ধা, সহযোগিতা ও আস্থার ভিত্তিতে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশ সব সময় দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব…

    Continue reading
    ইসরায়েলে আবারও মিসাইল ছুড়েছে ইরান

    ইরান আবারও ইসরায়েল লক্ষ্য করে মিসাইল ছুড়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। শুক্রবার (৬ মার্চ) বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টার দিকে এই হামলা চালানো হয়। ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, ইরান…

    Continue reading

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ইসরায়েলে আবারও মিসাইল ছুড়েছে ইরান

    ইসরায়েলে আবারও মিসাইল ছুড়েছে ইরান

    ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ চান ট্রাম্প

    ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ চান ট্রাম্প

    নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ, আহত ৩

    নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ, আহত ৩

    শেষ মুহূর্তের গোলে অবশেষে জয়ে ফিরলো রিয়াল মাদ্রিদ

    শেষ মুহূর্তের গোলে অবশেষে জয়ে ফিরলো রিয়াল মাদ্রিদ

    ‘দুর্দান্ত ব্যর্থতাও দরকার’, ছেলেদের কেন বললেন হৃতিক রোশন?

    ‘দুর্দান্ত ব্যর্থতাও দরকার’, ছেলেদের কেন বললেন হৃতিক রোশন?

    কায়রোর মুইজ স্ট্রিটে রমজানের রাত যেন প্রাণবন্ত মিলনমেলা

    কায়রোর মুইজ স্ট্রিটে রমজানের রাত যেন প্রাণবন্ত মিলনমেলা

    মোটরসাইকেলে ২, প্রাইভেটকারে ১০ লিটারের বেশি তেল নেওয়া যাবে না বিপিসির নির্দেশনা

    মোটরসাইকেলে ২, প্রাইভেটকারে ১০ লিটারের বেশি তেল নেওয়া যাবে না বিপিসির নির্দেশনা

    ‘বিশ্ববাজারে তেলের কোনো ঘাটতি নেই, সংকটের কথা অতিরঞ্জিত করা হচ্ছে’ আন্তর্জাতিক শক্তি সংস্থা

    ‘বিশ্ববাজারে তেলের কোনো ঘাটতি নেই, সংকটের কথা অতিরঞ্জিত করা হচ্ছে’ আন্তর্জাতিক শক্তি সংস্থা

    লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৬৫ বাংলাদেশি

    লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৬৫ বাংলাদেশি