ভবিষ্যৎ নিয়ে গুঞ্জনের অবসান, আল নাসরেই থাকছেন রোনালদো

মাঝে একবার স্ট্যাটাস দিয়ে সবার মনে এক ধরনের নিশ্চিত বার্তা দিয়ে দিয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো, যে তিনি আর হয়তো সৌদি ক্লাব আল নাসরে থাকছেন না। এরই মধ্যে গুঞ্জন তৈরি হয়, তিনি হয়তো ব্রাজিলিয়ান ক্লাব কিংবা যুক্তরাষ্ট্রের ইন্টার মিয়ামিতে লিওনেল মেসির দলের হয়ে ক্লাব বিশ্বকাপে অংশ নেবেন। এমনকি ফিফা সভাপতি জিয়ান্নি ইনফ্যান্তিনো এই সম্ভাবনার কথা নিজ মুখে বলেছিলেন।

কিন্তু দু’দিন আগে রোনালদো নিজেই জানিয়ে দেন, অনেক প্রস্তাব পেয়েছিলেন। তবে, আপাতত ক্লাব বিশ্বকাপে খেলা হচ্ছে না তার। তখনই আবার গুঞ্জন শুরু হয়, তবে কি আল নাসরেই থেকে যাচ্ছেন তিনি!

উয়েফা নেশন্স লিগের ফাইনালে স্পেনকে হারিয়ে দ্বিতীয়বার শিরোপা জয়ের পরই রোনালদো ক্লিয়ার করে দিলেন তার ভবিষ্যৎ নিয়ে সব সংশয়। জানিয়ে দিলেন, সৌদি প্রো লিগের ক্লাব আল নাসরেই থাকছেন।

বর্তমান চুক্তির মেয়াদ আগামী ৩০ জুন শেষ হওয়ার কথা। রোববার পর্তুগালের হয়ে উয়েফা নেশনস লিগ জয়ের পর তিনি বলেন, ‘ভবিষ্যৎ? কিছুই বদলাবে না। আল নাসর? হ্যাঁ।’

৪০ বছর বয়সী এই পর্তুগিজ তারকা সম্প্রতি ক্লাব বিশ্বকাপে অংশগ্রহণকারী ক্লাবগুলোর কাছ থেকে প্রস্তাব পেয়েছিলেন। এছাড়া গুঞ্জন ছিল যে একটি ব্রাজিলিয়ান ক্লাব এবং আল নাসরের প্রতিদ্বন্দ্বী আল হিলাল তাকে আকর্ষণীয় প্রস্তাব দিয়েছে। গত মাসে আল ফাতেহর বিপক্ষে মৌসুমের শেষ ম্যাচের পর রোনালদো সামাজিক মাধ্যমে পোস্ট করে ইঙ্গিত দিয়েছিলেন যে, তিনি ক্লাব ছাড়তে পারেন। তিনি লিখেছিলেন, ‘এই অধ্যায় শেষ। গল্প? এখনো লেখা হচ্ছে।’

আল নাসরের ক্রীড়া পরিচালক ফার্নান্দো হিয়েরো গতমাসে জানিয়েছিলেন, তারা রোনালদোর সঙ্গে চুক্তি নবায়ন নিয়ে আলোচনা করছেন। তবে পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই তারকাকে ধরে রাখতে তাদের তীব্র প্রতিযোগিতার মুখোমুখি হতে হচ্ছে।

২০২২ সালের ডিসেম্বরে ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে আল নাসরে যোগ দেওয়ার পর থেকে রোনালদো সৌদি প্রো লিগে টানা দুই মৌসুমে সর্বোচ্চ গোলদাতার খেতাব জিতেছেন। এই মৌসুমে তিনি ২৫টি লিগ গোল করেছেন; কিন্তু আল নাসর তৃতীয় স্থানে থেকে মৌসুম শেষ করে এবং পরবর্তী মৌসুমের এএফসি চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নিতে ব্যর্থ হয়।

রোনালদো আল নাসরের হয়ে ১০৫ ম্যাচে ৯৯টি গোল করেছেন; কিন্তু শুধুমাত্র ২০২৩ সালে আরব ক্লাব চ্যাম্পিয়ন্স কাপ জিতেছেন। এদিকে, পর্তুগালের হয়ে তিনি রোববার স্পেনের বিপক্ষে ২-২ গোলে ড্র হওয়া ম্যাচে পেনাল্টি শুটআউটে ৫-৩ ব্যবধানে জিতে নেশনস লিগের শিরোপা জিতেছেন। এই ম্যাচে তিনি তার ১৩৮তম আন্তর্জাতিক গোল করেন।

রোনালদোর এই ঘোষণা আল নাসর ভক্তদের জন্য স্বস্তির খবর। তবে তিনি ক্লাবের সঙ্গে নতুন চুক্তি সই করবেন কি না, তা নিয়ে আলোচনা এখনো চলমান।

  • Related Posts

    প্রথম বক্তব্যে যা যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি তার প্রথম বক্তব্যে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন। তিনি বলেছেন, মধ্যপ্রাচ্য অঞ্চলে থাকা সব মার্কিন সামরিক ঘাঁটি অবিলম্বে বন্ধ করতে হবে, না হলে সেগুলোর…

    Continue reading
    মোদীর ইসরায়েল সফরের পরই ইরানে হামলা: অভিযোগ মমতা ব্যানার্জীর

    সারা দেশজুড়ে যে সংকট তৈরি হয়েছে তার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় সরকার দায়ী। কারণ তিনি যেদিন ইসরায়েল থেকে উপহার নিয়ে ফিরে এলেন, তার পরই যুদ্ধটা শুরু হয়। এমনই…

    Continue reading

    প্রথম বক্তব্যে যা যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

    প্রথম বক্তব্যে যা যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

    মোদীর ইসরায়েল সফরের পরই ইরানে হামলা: অভিযোগ মমতা ব্যানার্জীর

    মোদীর ইসরায়েল সফরের পরই ইরানে হামলা: অভিযোগ মমতা ব্যানার্জীর

    দেশে গত দেড় দশকে ফ্যাসিবাদী শাসন চলেছে: রাষ্ট্রপতি

    দেশে গত দেড় দশকে ফ্যাসিবাদী শাসন চলেছে: রাষ্ট্রপতি

    রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট

    রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট

    বাস-মাইক্রোবাস সংঘর্ষ বিয়ে করে ফেরার পথে ঘটে দুর্ঘটনা, কনেসহ একই পরিবারে নিহত ১১

    বাস-মাইক্রোবাস সংঘর্ষ বিয়ে করে ফেরার পথে ঘটে দুর্ঘটনা, কনেসহ একই পরিবারে নিহত ১১

    বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ১৩

    বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ১৩

    সংসদে সভাপতিত্ব করছেন খন্দকার মোশাররফ

    সংসদে সভাপতিত্ব করছেন খন্দকার মোশাররফ

    সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য

    সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য

    দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো: তারেক রহমান

    দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো: তারেক রহমান

    ইরানে টার্গেট করার মতো কিছু অবশিষ্ট নেই, যুদ্ধ শিগগির শেষ হবে: ট্রাম্প

    ইরানে টার্গেট করার মতো কিছু অবশিষ্ট নেই, যুদ্ধ শিগগির শেষ হবে: ট্রাম্প