ভক্তের মৃত্যুতে দুঃখ প্রকাশ, ৩৫ লাখ টাকা দেয়ার ঘোষণা আল্লু অর্জুনের

‘পুষ্পা টু: দ্য রুল’ সিনেমার প্রিমিয়ারে পদদলিত হয়ে এক নারী ভক্তের মৃত্যুতে দুঃখ প্রকাশ করেছেন দক্ষিণী সিনেমার সুপারস্টার আল্লু অর্জুন। অনাকাঙ্ক্ষিত এমন ঘটনায় নিহত ভক্তের পরিবারকে ৩৫ লাখ টাকা সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

৫ ডিসেম্বর ‘পুষ্পা টু: দ্য রুল’প্রেক্ষাগৃহে মুক্তির আগেরদিন হায়দরাবাদের আরটিসি ক্রসরোড এলাকার সন্ধ্যা থিয়েটারে ‘পুষ্পা টু’র প্রিমিয়ারের আয়োজন করা হয়। সেখানে  সশরীরে হাজির ছিলেন আল্লু অর্জুন। প্রিয় অভিনেতাকে কাছ থেকে দেখতেই সেখানে ছুটে যান ওই ভক্ত।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন থেকে জানা যায়, নিহত ভক্তের নাম রেবতী। ঘটনার ওইদিন রেবতীর সঙ্গে ছিল তার ৮ বছর বয়সী ছেলে শ্রীতেজ।

৪ ডিসেম্বর ওই থিয়েটারে দর্শকদের ছিল উপচেপড়া  ভিড়। এ কারণে থিয়েটারে কিছুক্ষণের মধ্যেই অস্বস্তিবোধ করতে শুরু করে ছেলে শ্রীতেজ। এমন সময় থিয়েটারে আল্লু উপস্থিত হলে দর্শকরা প্রবল ভিড়ে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করে। জনতার উপচেপড়া ভিড়ে থিয়েটারের প্রধান ফটক ভেঙে যায়।

নিরাপত্তারক্ষী ও থিয়েটার কর্তৃপক্ষের উদাসীনতায় ভিড় নিয়ন্ত্রণে লাঠিচার্জও করতে হয় পুলিশকে। এতে দর্শকের ভিড়ে পদদলিত হয়ে  ৩৫ বছর বয়সী রেবতী মারা যায়। শিশু শ্রীতেজও গুরুতর আহত হয়।

এ ঘটনায় আহত শ্রীতেজকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে হাসপাতালে তার চিকিৎসা চলছে। এদিকে ভক্তের পরিবার শুধু নায়কের বিরুদ্ধেই নয়, তার নিরাপত্তারক্ষী ও থিয়েটার কর্তৃপক্ষের বিরুদ্ধেও মামলা দায়ের করেন।

এমন পরিস্থিতিতেই ঘটনার দুই দিন পর শুক্রবার (৬ নভেম্বর) আল্লু তার এক্স হ্যান্ডেলে লেখেন, সন্ধ্যা থিয়েটারের ঘটনায় আমি মর্মাহত। এই কঠিন সময়ে শোকগ্রস্ত পরিবারকে সমবেদনা জানাই। আমি কথা দিচ্ছি, আপনারা একা নন। আমি আপনাদের পাশে আছি।

একটি ভিডিও বার্তায় আল্লু বলেন, এই যন্ত্রণা আপনাদের একার যন্ত্রণা নয়। সিনেমা সংশ্লিষ্ট সকলেই এই ঘটনায় মর্মাহত।

সোশ্যাল মিডিয়ায় নিহত ভক্তের পরিবারকে ২৫ লাখ রুপি (বাংলাদেশি মুদ্রায় ৩৫ লাখ টাকা) সহায়তা দেয়ারও ঘোষণা দেন আল্লু। জানান, আহত শিশুর যাবতীয় চিকিৎসার খরচেও পাশে থাকবেন ‘পুষ্পা’ খ্যাত এ অভিনেতা।

  • Related Posts

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (বিয়াম) ল্যাবরেটরি স্কুলের কয়েকটি শ্রেণিকক্ষ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় তিনি শিশুশিক্ষার্থীদের সঙ্গে একান্তে কথা বলেন এবং তাদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দেন। শনিবার (২৫…

    Continue reading
    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে বৈঠকের পর দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গেও সাক্ষাৎ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। বৈঠক শেষে দেওয়া এক বিবৃতিতে আরাগচি জানান, তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রীর কাছে যুদ্ধবিরতি সংক্রান্ত সর্বশেষ…

    Continue reading

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    তনু হত্যা মামলা তিন দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক সেনা কর্মকর্তা হাফিজুর

    তনু হত্যা মামলা তিন দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক সেনা কর্মকর্তা হাফিজুর

    সিরিজ জিততে শ্রীলঙ্কাকে ২১৪ রানের লক্ষ্য দিলো বাংলাদেশের মেয়েরা 

    সিরিজ জিততে শ্রীলঙ্কাকে ২১৪ রানের লক্ষ্য দিলো বাংলাদেশের মেয়েরা 

    অষ্টম দিনেও দাপট, ‘ভূত বাংলা’ ৯০ কোটির পথে

    অষ্টম দিনেও দাপট, ‘ভূত বাংলা’ ৯০ কোটির পথে

    যুক্তরাষ্ট্রে আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদাও মারা গেছেন

    যুক্তরাষ্ট্রে আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদাও মারা গেছেন

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স