ব্রিসবেন টেস্ট রেকর্ডগড়া সেঞ্চুরিতে ইংল্যান্ডকে একাই টানছেন রুট

ব্রিসবেন টেস্টে ইংল্যান্ডকে বলতে গেলে একাই টানছেন জো রুট। অস্ট্রেলিয়ার মাটিতে নিজের প্রথম সেঞ্চুরির দেখা পেয়েছেন। সেই সেঞ্চুরিটা ইনিংসটাকে যতটা সম্ভব, দলের কাজে লাগাচ্ছেন।

৯ উইকেটে ৩২৫ রান নিয়ে প্রথম দিন শেষ করেছে ইংল্যান্ড। রুট ১৩৫ আর জোফরা আর্চার ৩২ রানে অপরাজিত আছেন। রুটের টেস্ট ক্যারিয়ারে এটি ৪০তম সেঞ্চুরি। অস্ট্রেলিয়ার মাটিতে এর আগে ২৯ ইনিংসে তিন অংক ছুঁতে পারেননি তিনি।

ব্রিসবেনে অ্যাশেজ সিরিজের দ্বিতীয় টেস্টে টস জিতে ব্যাটিং করতে নামে ইংল্যান্ড। শুরুতেই ধাক্কা। মিচেল স্টার্কের তোপে ৫ রানের মধ্যে দুই ব্যাটার সাজঘরে। বেন ডাকেট আর ওলি পোপ দুজনই শূন্য।

তৃতীয় উইকেটে জ্যাক ক্রলিকে নিয়ে ১১৭ রানের জুটিতে প্রাথমিক ধাক্কা সামলে উঠেন জো রুট। মাইকেল নেসারের বলে ৭৬ রানে উইকেটরক্ষককে ক্যাচ দেন ক্রলি। ৩১ করে স্টার্কের শিকার হন হ্যারি ব্রুক।

বেন স্টোকস (১৯) পড়েন রানআউটের ফাঁদে। বোল্যান্ড শূন্য রানে বোল্ড করেন জেমি স্মিথকে। এরপরের তিন উইকেট স্টার্কের। টানা দুই ওভারে তিন শিকার করে ফাইফার পূর্ণ করেন বাঁহাতি এই পেসার। একে একে ফেরান উইল জ্যাকস (১৯), গুস এটকিনসন (৪) আর ব্রাইডন কার্সেকে (০)।

২৬৪ রানে ৯ উইকেট হারায় ইংল্যান্ড। তিনশ করাই তখন কঠিন। সেখান থেকে শেষ উইকেটে জোফরা আর্চারকে নিয়ে আরেকটি লড়াই রুটের।

দশম উইকেটে এখন পর্যন্ত ৬৪ রান যোগ করেছেন তারা। রুট ২০২ বলে ১৫ বাউন্ডারি আর ১ ছক্কায় ১৩৫ রানে অপরাজিত আছেন। ২৬ বলে ৩২ রানে অপরাজিত আর্চার।

অস্ট্রেলিয়ার বাঁহাতি পেসার মিচেল স্টার্ক ৭১ রানে এরই মধ্যে নিয়েছেন ৬ উইকেট।

  • Related Posts

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার নারীর নিরাপত্তা বিধানকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। সাইবার বুলিং এবং অনলাইনে নারীর বিরুদ্ধে হয়রানি বন্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শনিবার (৭ মার্চ)…

    Continue reading
    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইরানের জন্য এমন একজন ‘প্রেসিডেন্ট বেছে নিতে’ চান যিনি দেশটিকে যুদ্ধে নিয়ে যাবেন না। খবর বিবিসির। ট্রাম্প…

    Continue reading

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প

    তেহরানে তেলের ডিপোতে ভয়াবহ বিস্ফোরণ

    তেহরানে তেলের ডিপোতে ভয়াবহ বিস্ফোরণ

    ইরান যুদ্ধের মধ্যেই ইউক্রেনে রাশিয়ার তীব্র হামলা, নিহত ১০

    ইরান যুদ্ধের মধ্যেই ইউক্রেনে রাশিয়ার তীব্র হামলা, নিহত ১০

    ঝিনাইদহে পেট্রোল পাম্পে যুবক নিহতের ঘটনায় ভাঙচুর-আগুন, আটক ৩

    ঝিনাইদহে পেট্রোল পাম্পে যুবক নিহতের ঘটনায় ভাঙচুর-আগুন, আটক ৩

    বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে যে রেকর্ড ভারতের জন্য আতঙ্কের

    বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে যে রেকর্ড ভারতের জন্য আতঙ্কের

    হায়দার হোসেনের মৃত্যুর গুজব, নিজে ফোন রিসিভ করে বললেন ‘আমি ভালো আছি’

    হায়দার হোসেনের মৃত্যুর গুজব, নিজে ফোন রিসিভ করে বললেন ‘আমি ভালো আছি’

    নিউ ইয়র্কের কুইন্সের সানি সাইডে বিশাল আবাসন প্রকল্পের জন্য ট্রাম্পের প্রতি আহ্বান মেয়র মামদানির

    নিউ ইয়র্কের কুইন্সের সানি সাইডে বিশাল আবাসন প্রকল্পের জন্য ট্রাম্পের প্রতি আহ্বান মেয়র মামদানির

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের