ব্রাজিলে ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষ, ১২ শিক্ষার্থী নিহত

ব্রাজিলের দক্ষিণ-পূর্বাঞ্চলে মহাসড়কে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহনকারী একটি বাস এবং একটি ট্রাকের সংঘর্ষে ১২ জন যাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহতের সংখ্যা ২১ জন বলে জানা গেছে।নিহতরা সবাই ফ্রাঙ্কা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

ফায়ারফাইটার ও স্থানীয় গণমাধ্যমের বরাতে শনিবার (২২ ফেব্রুয়ারি) এ খবর জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাতে ব্রাজিলের সাও পাওলো রাজ্যের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর নুপোরাঙ্গার শহরের কাছে একটি মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। রাজ্যের রাজধানী থেকে প্রায় ৩৭০ কিলোমিটার (২৩০ মাইল) দূরে অবস্থিত শহরটি।  

দুর্ঘটনার পর ট্রাকচালক ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করেন। পরে তাকে ধরে হাসপাতালে ভর্তি করে ‍পুলিশ। পরে তার বিরুদ্ধে ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা, অনিচ্ছাকৃত হত্যা এবং শারীরিক ক্ষতির অভিযোগ আনা হয়।

কর্মকর্তারা জানিয়েছেন, আহতদের ওই অঞ্চলের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে বেশিরভাগই বাড়ি ফিরে গেছেন।

রাজ্যের দমকল বাহিনী সামাজিকমাধ্যমে জানিয়েছে, বাস দুর্ঘটনায় ৩১ জনকে উদ্ধার করা হয়েছে। যাদের মধ্যে ১২ জন নিহত হয়েছেন।   

স্থানীয় টেলিভিশন স্টেশনগুলোয় দুর্ঘটনাস্থল থেকে সম্প্রচারিত ছবিতে বাসটি দেখা গেছে। সংঘর্ষে বাসটির বাম দিকটি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে।

এ দুর্ঘটনার গভর্নর তারসিসিও ডি ফ্রেইটাস সাও পাওলো রাজ্যে তিন দিনের সরকারি শোক ঘোষণা করেছেন।

  • Related Posts

    সরকার জুলাই সনদের প্রতিটি শর্ত সংসদে পাস করবে: প্রধানমন্ত্রী

    জান্নাতের বায়বীয় টিকিট বিক্রেতারা জুলাই সনদ ও গণভোটের রায় নিয়ে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, কেউ এসব অপপ্রচারে বিভ্রান্ত হবেন না। বর্তমান সরকার জুলাই সনদের…

    Continue reading
    যুক্তরাষ্ট্রের অতিরিক্ত চাহিদার কারণেই আলোচনা ব্যর্থ হয়েছে: ইরান

    যুক্তরাষ্ট্রের অতিরিক্ত চাহিদার কারণেই ইসলামাবাদে শান্তি আলোচনা ব্যর্থ হয়েছে বলে দাবি করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। রাশিয়ায় পৌঁছে স্থানীয় সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন তিনি। আরাঘচির টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করা…

    Continue reading

    সরকার জুলাই সনদের প্রতিটি শর্ত সংসদে পাস করবে: প্রধানমন্ত্রী

    সরকার জুলাই সনদের প্রতিটি শর্ত সংসদে পাস করবে: প্রধানমন্ত্রী

    যুক্তরাষ্ট্রের অতিরিক্ত চাহিদার কারণেই আলোচনা ব্যর্থ হয়েছে: ইরান

    যুক্তরাষ্ট্রের অতিরিক্ত চাহিদার কারণেই আলোচনা ব্যর্থ হয়েছে: ইরান

    সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জনের প্রাণহানি

    সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জনের প্রাণহানি

    প্রথম টি-টোয়েন্টি নিউজিল্যান্ডের ১৮২ রান টপকে দুর্দান্ত জয় বাংলাদেশের

    প্রথম টি-টোয়েন্টি নিউজিল্যান্ডের ১৮২ রান টপকে দুর্দান্ত জয় বাংলাদেশের

    প্লাস্টিক সার্জারি নিয়ে মুখ খুললেন কেয়া পায়েল

    প্লাস্টিক সার্জারি নিয়ে মুখ খুললেন কেয়া পায়েল

    কায়রোতে নানা আয়োজনে বাংলাদেশি শিক্ষার্থীদের বর্ষবরণ

    কায়রোতে নানা আয়োজনে বাংলাদেশি শিক্ষার্থীদের বর্ষবরণ

    যশোরে পৌঁছে খাল খননে শার্শার পথে প্রধানমন্ত্রী

    যশোরে পৌঁছে খাল খননে শার্শার পথে প্রধানমন্ত্রী

    প্রচারের শেষ দিনে তেজস্বী থেকে কেজরিওয়াল, পিছিয়ে নেই মোদী-অমিত শাহ

    প্রচারের শেষ দিনে তেজস্বী থেকে কেজরিওয়াল, পিছিয়ে নেই মোদী-অমিত শাহ

    ১৩ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা জারি

    ১৩ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা জারি

    ১৪৬ দিন পর টি-টোয়েন্টিতে ফিরছে বাংলাদেশ

    ১৪৬ দিন পর টি-টোয়েন্টিতে ফিরছে বাংলাদেশ