ব্রাজিলে জাতিসংঘের জলবায়ু সম্মেলনের ভেন্যুতে আগুন

ব্রাজিলে অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩০-এর ভেন্যুতে ভয়াবহ আগুন লেগেছে। সেখান থেকে দ্রুত লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে এবং গুরুত্বপূর্ণ পর্যায়ে থাকা আলোচনাও স্থগিত করতে হয়।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) স্থানীয় সময় দুপুর ২টার দিকে ব্রাজিলের বেলেম শহরে সম্মেলনস্থলের কয়েকটি প্যাভিলিয়নে আগুন লাগে। মুহূর্তেই ধোঁয়ায় ভরে ওঠে করিডরগুলো, আর উপস্থিত লোকজন চিৎকার করতে করতে বাইরে ছুটে যায়।

এটি গত সপ্তাহে অ্যামাজন অঞ্চলে কপ৩০ শুরু হওয়ার পর তৃতীয় বড় ঘটনা। এর আগে সম্মেলনস্থলে দুইবারই আদিবাসী বিক্ষোভকারীদের প্রবেশ ও শান্তিপূর্ণ অবরোধের কারণে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল।

সম্মেলনের আয়োজক ব্রাজিল এবং জাতিসংঘ জলবায়ু পরিবর্তন দপ্তর এক যৌথ বিবৃতিতে জানিয়েছে, নিরাপত্তা বাহিনী দ্রুত ব্যবস্থা নেওয়ায় মাত্র ছয় মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে।

দমকল ও অ্যাম্বুল্যান্স দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। আগুন লাগার পর বিশাল তাঁবু ও স্থায়ী কাঠামো থেকে তীব্র ধোঁয়া বের হতে থাকে, যেখানে দুই সপ্তাহের এই সম্মেলনে হাজারো কূটনীতিক, সাংবাদিক ও জলবায়ু কর্মী উপস্থিত ছিলেন।

ব্রাজিলের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ঘটনায় ১৯ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে এবং ২ জন উদ্বেগ-আতঙ্কে আক্রান্ত হয়েছেন।

ফায়ার সার্ভিসের পরিদর্শনের পর রাত ৮টা ৪০ মিনিটে স্থানটি পুনরায় খুলে দেওয়া হয়। এএফপি-এর এক প্রতিবেদক জানিয়েছেন, সতর্কতার সঙ্গে কিছু প্রতিনিধি ভেন্যুতে প্রবেশ করতে শুরু করেন এবং খাবারের দোকানগুলোও কাজ শুরু করে।

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর