ব্যাটিং ব্যর্থতায় এশিয়া কাপ থেকে বাংলাদেশের বিদায়

ব্যাটিং ব্যর্থতা যেন কিছুতেই কাটাতে পারছে না বাংলাদেশ দল। বড়দের মতো ছোটদের অবস্থাও একই রকম। আর এই ব্যাটিং ব্যর্থতার কারণেই এবার ইমার্জিং এশিয়া কাপ থেকে বিদায় নিতে হয়েছে বাংলাদেশ ‘এ’ দলকে।

বাঁচা-মরার ম্যাচে শ্রীলংকা ‘এ’ দলের বিপক্ষে ১৬২ রান তাড়া করতে নেমে বাংলাদেশ ম্যাচ হেরেছে ১৯ রানে। আর তাতে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়েছে বাংলাদেশের। জায়গা হয়নি সেমিফাইনালেও। অথচ, ফাইনালের স্বপ্ন নিয়ে বাংলাদেশ ছেড়েছিল অধিনায়ক আকবর আলির দল।

ম্যাচটিতে নাটকীয়তা হয়েছে ১৮তম ওভারে। লংকান পেসার এহসান মালিঙ্গার প্রথম বলে স্ট্রাইকে থাকা আবু হায়দার রনি ছয় হাঁকালেও, সেটিকে ডেড বল ঘোষণা করেন আম্পায়ার। যা নিয়ে বেশ কিছুক্ষণ আপত্তি জানায় বাংলাদেশ দল। তবে শেষ পর্যন্ত তাদের সেই দাবি মানা হয়নি। 

ফলে শেষ দুই ওভারে বাংলাদেশের জয় পেতে দরকার ছিল ৩১ রান। এর মধ্যে প্রথম ওভারে ৮ রান এলেও, ২০তম ওভারে রনিরা সর্বসাকুল্যে ৩ রান তুলতে পারে। ফলে তাদের হারতে হয় ১৯ রানে। তবে এর আগে রনির ব্যাটিংয়েই ব্যবধান কমায় বাংলাদেশ। শেষ পর্যন্ত অপরাজিত থাকা এই টেল-এন্ডার ব্যাটার ২৫ বলে ৩৮ রান করেন। 

এর আগে ওমানের আল আমেরাত স্টেডিয়ামে লক্ষ্য তাড়ায় শুরুটা দারুণ ছিল বাংলাদেশের। পাওয়ার প্লেতেই তারা ১ উইকেটে ৫৯ রান তোলে। তবে দুর্ভাগ্যজনকভাবে পায়ের পেশিতে টান পড়ায় উঠে যেতে হয় সাইফ হাসানকে। রিটায়ার্ড হার্ট হয়ে ক্রিজ ছাড়ার আগে ২০ বলে ২৯ রান করেন তিনি। এর আগে ঝোড়ো শুরুর পর ১০ বলে ২৪ রান করে আউট হয়ে যান পারভেজ হোসেন ইমন। তবে মিডল অর্ডার ব্যাটাররা ছিলেন চূড়ান্ত পর্যায়ের ব্যথ। 

তিন ম্যাচের মধ্যে প্রথমবার একাদশে সুযোগ পেয়ে নাঈম শেখ ১৫ বলে করেন মাত্র ৮ রান। এ ছাড়া তাওহীদ ‍হৃদয় ১২, আকবর আলি ৯, শামিম পাটোয়ারী ৪ ও মাহফুজুর রহমান রাব্বি ৭ রানে আউট হলে বাংলাদেশ ‘এ’ দলের হার একপ্রকার নিশ্চিত হয়ে যায়। শেষকে রনির লড়াইটি ছিল কেবলই ব্যবধান কমানোর। নির্ধারিত ওভারে ৭ ‍উইকেটে ১৪২ রান করে বাংলাদেশ। লংকানদের হয়ে সর্বেোচ্চ ৩ উইকেট নিয়েছেন দুশান হেমন্ত।

এই জয়ে আফগানিস্তান ‘এ’ দলের পর এ গ্রুপ থেকে সেমিফাইনাল নিশ্চিত করেছে শ্রীলংকা। ম্যাচের প্রথম ইনিংসে লংকান ‘এ’ দলের হয়ে সর্বোচ্চ ৪২ রান করেন পবন রত্ননায়েকে। এ ছাড়া লাহিরু উদারা ৩৫ এবং সাহান আরাচিগে ৩০ রান করলে তারা লড়াকু পুঁজি পেয়ে যায়। বাংলাদেশের হয়ে ২টি করে উইকেট নেন রিপন মন্ডল ও রেজাউর রহমান রাজা।

  • Related Posts

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে আজ রোববার (৮ মার্চ) পর্যন্ত ৩২০টি ফ্লাইট বাতিল করেছে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৮…

    Continue reading
    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি

    স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে নারীর রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়নের ভিত্তি স্থাপন করেছিলেন বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সেই ভিত্তিকে আরও…

    Continue reading

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি

    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত হয়েছেন, নাম এখনো ঘোষণা হয়নি

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত হয়েছেন, নাম এখনো ঘোষণা হয়নি

    নিউইয়র্কে মামদানির বাড়ির সামনে মুসলিমবিরোধী বিক্ষোভ, ‘বিস্ফোরক’ নিক্ষেপ

    নিউইয়র্কে মামদানির বাড়ির সামনে মুসলিমবিরোধী বিক্ষোভ, ‘বিস্ফোরক’ নিক্ষেপ

    উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড

    উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড

    আর এক গোলেই ইতিহাস, মেসির গোলে মিয়ামির জয়

    আর এক গোলেই ইতিহাস, মেসির গোলে মিয়ামির জয়

    স্টার হোটেলের ‘সন্ত্রাসী’ কর্মচারীদের গ্রেফতার ও শাস্তি চাইলেন আরশ খান

    স্টার হোটেলের ‘সন্ত্রাসী’ কর্মচারীদের গ্রেফতার ও শাস্তি চাইলেন আরশ খান

    মালদ্বীপে বাংলাদেশ মিশনের ইফতার মাহফিল

    মালদ্বীপে বাংলাদেশ মিশনের ইফতার মাহফিল

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প