ব্যাটিং ব্যর্থতায় এক ম্যাচ থাকতেই সিরিজ হার বাংলাদেশের

বোলাররা দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ওয়েস্ট ইন্ডিজকে ১৪৯ রানে বেঁধে ফেলেছিলেন। কিন্তু আরও একবার ব্যর্থতার পরিচয় দিলেন ব্যাটাররা। ১৫০ রানের লক্ষ্যও তাড়া করতে পারলো না বাংলাদেশ।

চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ১৪ রানে হারিয়ে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ নিশ্চিত করেছে ওয়েস্ট ইন্ডিজ।

প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ১৪৯ রান তুলেছিল ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ২০ ওভারে ৮ উইকেটে ১৩৫ রানে থামে বাংলাদেশের ইনিংস।

রান তাড়ায় ইনিংসের দ্বিতীয় ওভারেই সোজা ক্যাচ তুলে দিয়েছিলেন সাইফ হাসান। দৌড়ে গিয়ে কভার পয়েন্টে সে ক্যাচ ফেলে দেন ব্রেন্ডন কিং। পরের ওভারে এলবিডব্লিউয়ের জোরালো আবেদন থেকে বেঁচে যান।

কিন্তু জীবন পেয়েও কাজে লাগাতে পারেননি সাইফ। পরের ওভারে জেসন হোল্ডারকে হাঁকাতে গিয়ে আবার বল আকাশে তুলে দেন। এক্সট্রা কভারে এবার সেই ক্যাচ লুফে নিতে ভুল করেননি কিং। ১১ বল খেলে মাত্র ৫ রান করে ফেরেন সাইফ। ১৩ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ।

লিটন দাস আরও একবার শুরুটা ভালো করেছিলেন। কিন্তু ১০ বলে ২০ করার পর ভুল করে বসেন। রোমারিও শেফার্ডের বলে এগিয়ে খেলতে গেলে টপ এজ হয়ে বল সোজা ওপরে উঠে যায়। কিন্তু রাদারফোর্ড সহজ ক্যাচ ফেলে দেন। জীবন পান লিটনও।

সাইফের মতো লিটনও জীবন কাজে লাগাতে পারেননি। আকিল হোসেনের বলের লাইন মিস করে বোল্ড হন। ১৭ বলে ৪ বাউন্ডারিতে ২৩ করে ফেরেন বাংলাদেশ অধিনায়ক। তাওহিদ হৃদয় ১৪ বলে ১২ করে ক্যাচ দেন শেফার্ডের বলে।

তানজিদ হাসান তামিম একটা প্রান্ত ধরে ছিলেন। ৩৮ বলে ফিফটি তুলে নেন। অবশেষে তিনি ১৮তম ওভারে ক্যাচ দিয়ে ফেরেন। ৪৮ বলে ৩টি করে চার-ছক্কায় ৬১ রান আসে তামিমের ব্যাট থেকে। ১৮ বলে ১৭ করে ছক্কা হাঁকাতে গিয়ে ফেরেন জাকের আলী। এরপর শামীম পাটোয়ারী, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিবরা আর পারেননি। ২০ ওভারে ৮ উইকেটে ১৩৫ রানে থামে বাংলাদেশের ইনিংস।

ওয়েস্ট ইন্ডিজের রোমারিও শেফার্ড আর আকিল হোসেন নেন ৩টি করে উইকেট।

এর আগে একটা সময় মনে হচ্ছিল, ওয়েস্ট ইন্ডিজের রান দুইশর ঘরে গিয়ে ঠেকবে। ১১ ওভার শেষে ১ উইকেটেই ছিল ১০৬। সেখান থেকে দারুণভাবে দলকে লড়াইয়ে ফিরিয়েছেন রিশাদ-নাসুমরা। ফলে দেড়শও করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ, ৯ উইকেটে ১৪৯ রানে থেমেছে তারা।

টস হেরে বোলিংয়ে দারুণ শুরু করেছিল বাংলাদেশ। প্রথম ওভারে প্রথম বলেই উইকেট পেতে পারতেন তানজিম হাসান সাকিব। ব্রেন্ডন কিংয়ের খোঁচা মারা বল ডাইভ দিয়ে হাতেই পেয়েছিলেন উইকটেরক্ষক লিটন দাস।

কিন্তু বাংলাদেশ দলপতি সেই ক্যাচ ফেলে দেন। ফলে প্রথম ওভারে বেঁচে যায় ওয়েস্ট ইন্ডিজ। ওই ওভারে সাকিব দেন মাত্র ১ রান।

তবে কিং জীবন পেয়ে কাজে লাগাতে পারেননি। দ্বিতীয় ওভারে এসেই আঘাত হানেন তাসকিন আহমেদ। মিডঅফে তাওহিদ হৃদয়ের ক্যাচ হন কিং (১)। দলীয় ১ রানে নিজেদের প্রথম উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ।

কিন্তু এরপর অলিক আথানাজে আর শাই হোপ চড়ে বসেন। চার-ছক্কায় মাঠ গরম করতে থাকেন তারা। দুজনই ফিফটি করেন ৩০ বলে। ৫৯ বলে ১০৫ রানের বড় জুটি গড়ে অবশেষে নাসুম আহমেদের শিকার হন আথানাজে।

ইনিংসের ১২তম ওভারে জোড়া শিকার করেন নাসুম। ৩৩ বলে ৫২ করা আথানেজে স্লগ সুইপ করে ক্যাচ দিয়ে ফেরেন। পরের বলে নাসুম বোল্ড করেন নতুন ব্যাটার শেরফান রাদারফোর্ডকে (০)।

এরপর মোস্তাফিজুর রহমান তুলে নেন হাফসেঞ্চুরিয়ান হোপকে। তার অফকাটারে বিভ্রান্ত হয়ে পয়েন্টে ক্যাচ তুলে দেন হোপ। ৩৬ বলে ৩টি করে চার-ছক্কায় তার ব্যাট থেকে আসে ৫৫ রান।

ভয়ংকর রভম্যান পাওয়েলকে ঘূর্ণিতে আটকান রিশাদ হোসেন। পাওয়েলের ব্যাটে লেগে ব্যাকওয়ার্ড পয়েন্টে উঠে যায় ক্যাচ। ৯ বলে পাওয়েল করেন ৩ রান। জেসন হোল্ডারকে ৪ রানে ফেরান রিশাদ।

১ উইকেটে ছিল ১০৬ রান। সেখান থেকে ১২ রানের মধ্যে আরও ৫ উইকেট তুলে নেন রিশাদ-নাসুমরা। ১১৮ রানে ওয়েস্ট ইন্ডিজ হারায় ৬ উইকেট।

সেখান থেকে ক্যারিবীয়রা দেড়শর কাছাকাছি গেছে রোমারিও শেফার্ডের ১৬ বলে ১৩ আর রস্টন চেজের ১৫ বলে অপরাজিত ১৭ রানে।

মোস্তাফিজ শেষ ওভারে দুইটিসহ ২১ রান দিয়ে নেন ৩টি উইকেট। দুটি করে উইকেট পান রিশাদ হোসেন আর নাসুম আহমেদ।

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর