‘ব্যাচেলর পয়েন্ট সিজন- ৫’ কবে আসছে, জানালেন অমি

‘দেশীয় সিরিয়াল দর্শক দেখতে চায় না’ এমন ধারণাকে ভুল প্রমাণ করেছে জনপ্রিয় নির্মাতা কাজল আরেফিন অমি নির্মিত ‘ব্যাচেলর পয়েন্ট’। সাফল্যের ধারাবাহিকতায় এবং দর্শকদের কাছে আগ্রহের কারণে সিরিয়ালটির ৫ম সিজনে আসছে।

নতুন সিজন প্রসঙ্গে রবিবার (০১ জুন) সন্ধ্যায় গুলশানের একটি অভিজাত ক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে নির্মাতা অমি জানান, গত চার সিজনের চেয়েও এবার বড় পরিসরে তিনি ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫ নিয়ে হাজির হচ্ছেন।

কাজল আরেফিন অমির ভাষ্য, দেশ-বিদেশে যেখানে যাই, দর্শকরা সবার আগে জিজ্ঞেস করে ‘ব্যাচেলর পয়েন্ট’ নতুন সিজন কবে আসবে? দর্শকদের জন্যই কাজ করি, তাদের চাওয়াতে ২৬ মাস পর ‘সিজন ৫’ নিয়ে আসছি।  

নতুন সিজন উপলক্ষে সংবাদ সম্মেলনে ‘ব্যাচেলর পয়েন্ট’র অভিনয়শিল্পী ও কলাকুশলীদের মধ্যে উপস্থিত ছিলেন মারজুক রাসেল, চাষী আলম, জিয়াউল হক পলাশ, আবদুল্লাহ রানা, মনিরা মিঠু, শিমুল শর্মা, সাইদুর রহমান পাভেল, ফারিয়া শাহরিন, সানজানা সরকার রিয়া, লালিমাসহ অনেকে। পরিচালক অমিসহ ছিলেন মুশফিকুর রহমান (বঙ্গের চিফ কনটেন্ট অফিসার ও প্রযোজক) প্রমুখ।  

বঙ্গের মুশফিকুর রহমান বলেন, বঙ্গ অ্যাপ থেকে সিজন ৫ আসবে এতে আমরা আনন্দিত। নতুন এপিসোড অন্য রকম স্ট্যান্ডার্ডে যাচ্ছে। আমরা মনে করি, দর্শক একসাথে আট পর্ব দেখলে মজা পাবে। কারণ, পূর্বের সিজনগুলো দেখে  প্রতি এপিসোডে অল্প দেখছি। এবার একসঙ্গে আট পর্ব আসায় দর্শকদের সাথে বেশি জ্যাস্টিস হবে। অমিকে ধন্যবাদ বঙ্গকে সিজন ৫-এ সাথে রাখার জন্য।

‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫ কখন, কিভাবে দেখা যাবে? 

ঈদের দিন একসঙ্গে নতুন ৮ এপিসোড দেখা যাবে বঙ্গ অ্যাপে। দেখতে হলে ৪০ টাকায় সাবসক্রাইব করতে হবে। পরের মাসে অর্থাৎ জুলাইয়ে প্রথম বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় বঙ্গ অ্যাপে আরও ৮ এপিসোড রিলিজ হবে।  

একইদিন রাত ৯ টায় বুম ফিল্মসের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রথম এপিসোড রিলিজ পাবে এবং সাড়ে ৯ টায় চ্যানেল আইয়ের পর্দায় প্রথম এপিসোড দেখা যাবে। পরদিন (শুক্রবার) রাত ৯ টায় বুম ফিল্মসের ইউটিউবে দ্বিতীয় এপিসোড রিলিজ হবে এবং সাড়ে ৯ টায় চ্যানেল আইতে দেখা যাবে। এভাবে সপ্তাহের প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার রাতে ইউটিউব ও টেলিভিশনে দেখা যাবে ‘ব্যাচেলর পয়েন্ট’-সিজন ৫।  

যারা আগেই দেখতে চান, তারা প্রত্যেক মাসের প্রথম বৃহস্পতিবার সাবস্ক্রাইব করে একসঙ্গে ৮ পর্ব দেখতে পারবেন বঙ্গ অ্যাপ থেকে।

ব্যাচেলর পয়েন্টের আগের সিজনগুলো টেলিভিশন ও ইউটিউবে ফ্রি-তে দেখা যেত। কিন্তু সিজন ৫ কেন ওটিটি-তে সাবস্ক্রাইব করে দেখতে হবে? 

পরিচালক কাজল আরেফিন অমি বলেন, এর আগের সিজনগুলো টেলিভিশন ও ইউটিউবে স্ট্যান্ডার্ডে বানিয়েছিলাম। কিন্তু গত দুই বছরে আমি বেশ কিছু ওয়েব কনটেন্ট (হোটেল রিলাক্স, অসময়, ফিমেল ৪) বানিয়েছি, যা দর্শকরা পছন্দ করেছেন। এসব কাজে আমার একরকম সিনেম্যাটিক অভিজ্ঞতা হয়েছে। আমি চাই নতুন সিজেনে আমার নির্মাণে সেই সিনেম্যাটিক অভিজ্ঞতার ছাপ থাকুক।  

‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫ অনেক বড় একটি সিরিজ। এটি সিনেম্যাটিক অ্যাপ্রোচে বানাতে গিয়ে ব্যয়বহুল হয়ে যায়, যেটা বহন করা বেশ কঠিন। দর্শকদের চাওয়া এবং আমার স্বপ্নগুলো নষ্ট করতে চাই না। এ কারণে আরও বড় পরিসরে দর্শকদের সামনে নতুন সিজন আনতে চেয়েছি। টিভি, ওটিটি এবং ইউটিউব সব প্ল্যাটফর্ম একত্রিত করে নিজে প্রযোজনা করে নতুন সিজনের উদ্যোগ নিয়েছি। ওটিটিতে দর্শক প্রতিমাসে পে করে ৮ এপিসোড উপভোগ করতে পারবে। যিনি ওটিটিতে দেখতে চাইবে না, তিনি ইউটিউবে দেখবে। যার কাছে ইউটিউব অপশন নাই, তিনি টিভিতে দেখতে পারবে। ওটিটির জন্য কোনো এক্সটেন্ডেড ভার্সন থাকবে না। তিন মাধ্যমে তিন সময়ে একই এপিসোড দেখা যাবে।  

কাজল আরেফিন বলেন, আমি বিশ্বাস করি, প্রত্যেক প্ল্যাটফর্মে আমার দর্শক রয়েছে। যারা আমার কাজগুলো দেখে সবসময় বিনোদিত হয়, আমাকে সাপোর্ট দেয়। আমি তাদের সম্মান জানাই। তাদের ভালোবাসার কারণেই আমি সব মাধ্যমে থাকতে চেয়েছি।  

ব্যাচেলর পয়েন্ট সিজন ৫ প্রযোজনা করছে বুম ফিল্মস, টিভি পার্টনার চ্যানেল আই, ডিজিটাল পার্টনার বঙ্গ। এর পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রিকেয়ার, সিগনেচার পার্টনার দ্য প্যালেস।

  • Related Posts

    প্রথম বক্তব্যে যা যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি তার প্রথম বক্তব্যে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন। তিনি বলেছেন, মধ্যপ্রাচ্য অঞ্চলে থাকা সব মার্কিন সামরিক ঘাঁটি অবিলম্বে বন্ধ করতে হবে, না হলে সেগুলোর…

    Continue reading
    মোদীর ইসরায়েল সফরের পরই ইরানে হামলা: অভিযোগ মমতা ব্যানার্জীর

    সারা দেশজুড়ে যে সংকট তৈরি হয়েছে তার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় সরকার দায়ী। কারণ তিনি যেদিন ইসরায়েল থেকে উপহার নিয়ে ফিরে এলেন, তার পরই যুদ্ধটা শুরু হয়। এমনই…

    Continue reading

    প্রথম বক্তব্যে যা যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

    প্রথম বক্তব্যে যা যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

    মোদীর ইসরায়েল সফরের পরই ইরানে হামলা: অভিযোগ মমতা ব্যানার্জীর

    মোদীর ইসরায়েল সফরের পরই ইরানে হামলা: অভিযোগ মমতা ব্যানার্জীর

    দেশে গত দেড় দশকে ফ্যাসিবাদী শাসন চলেছে: রাষ্ট্রপতি

    দেশে গত দেড় দশকে ফ্যাসিবাদী শাসন চলেছে: রাষ্ট্রপতি

    রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট

    রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট

    বাস-মাইক্রোবাস সংঘর্ষ বিয়ে করে ফেরার পথে ঘটে দুর্ঘটনা, কনেসহ একই পরিবারে নিহত ১১

    বাস-মাইক্রোবাস সংঘর্ষ বিয়ে করে ফেরার পথে ঘটে দুর্ঘটনা, কনেসহ একই পরিবারে নিহত ১১

    বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ১৩

    বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ১৩

    সংসদে সভাপতিত্ব করছেন খন্দকার মোশাররফ

    সংসদে সভাপতিত্ব করছেন খন্দকার মোশাররফ

    সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য

    সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য

    দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো: তারেক রহমান

    দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো: তারেক রহমান

    ইরানে টার্গেট করার মতো কিছু অবশিষ্ট নেই, যুদ্ধ শিগগির শেষ হবে: ট্রাম্প

    ইরানে টার্গেট করার মতো কিছু অবশিষ্ট নেই, যুদ্ধ শিগগির শেষ হবে: ট্রাম্প