‘ব্যাচেলর পয়েন্ট’ নির্মাতার সিনেমায় নায়ক অপূর্ব, নায়িকা ফারিণ

‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিক দিয়ে আলোচনায় আসেন পরিচালক কাজল আরেফিন। এই নির্মাতার যেকোনো কনটেন্ট প্রকাশের পরই ভার্চ্যুয়াল মাধ্যমে চলে আলোচনা। প্রকাশের পরই ইউটিউবে মিলিয়ন মিলিয়ন ভিউর মাইলফলক অতিক্রম করে। এদিকে বেশ কিছুদিন ধরে এই নির্মাতার সিনেমা বানানোর কথাও চাউর হচ্ছিল। তবে পূর্ণদৈর্ঘ্য সিনেমা না বানালেও ওয়েব সিনেমা বানিয়ে হাত পাকাচ্ছেন এই পরিচালক।

আজ বুধবার সন্ধ্যায় ‘হাউ সুইট’ নামের একটি ওয়েব ফিল্মের ঘোষণা আসবে। এতে কারা অভিনয় করবেন, সেই ঘোষণা আনুষ্ঠানিকভাবে আসবে তখনই। এদিকে একাধিক সূত্রে জানা গেছে, ‘হাউ সুইট’ সিনেমায় অভিনয় করবেন জিয়াউল ফারুক অপূর্ব ও তাসনিয়া ফারিণ।

ছোট পর্দার তুমুল জনপ্রিয় অভিনেতা অপূর্বকে নিয়ে এর আগেও কনটেন্ট বানিয়েছেন কাজল আরেফিন। তবে ওয়েব ফিল্ম এবারই প্রথম, তা–ও বেশ কিছুদিন পর। তাসনিয়া ফারিণও এই পরিচালকের সঙ্গে কাজ করেছেন। ঢাকার গুলশানের একটি হোটেলে অপূর্ব–ফারিণসহ আরও যাঁরা অভিনয় করবেন, সে বিষয়ে বিস্তারিত জানাবেন।

প্রথম আলোকে পরিচালক কাজল আরেফিন জানালেন, অপূর্ব ও ফারিণের এই ওয়েব ফিল্ম আগামী বছরের ভালোবাসা দিবসে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে মুক্তি পাবে। পরিচালক বললেন, ‘অপূর্ব ভাইকে নিয়ে অনেক বছর পর কাজ করতে যাচ্ছি। চেষ্টা করব, একটি ভালো মানের কাজ যেন দর্শকদের উপহার দিতে পারি।’

সবশেষ অপূর্বকে দেখা গেছে ‘হইচই’-এর ‘গোলাম মামুন’ সিরিজে। এ ছাড়া মুক্তির অপেক্ষায় আছে এই অভিনেতার ‘চালচিত্র’ সিনেমা। কলকাতার এই সিনেমাটি পরিচালনা করেছেন প্রতীপ ডি গুপ্ত। অন্যদিকে তাসনিয়া ফারিণকে ইদানীং টেলিভিশন বা ইউটিউব নাটকে কম দেখা যায়। কলকাতার ‘আরও এক পৃথিবী’ দিয়ে সিনেমায় অভিষেক হলেও পরপর দুটি টলিউডের সিনেমা হাতছাড়া হয় তাঁর। তবে মাঝে ঢাকার ‘ফাতিমা’ সিনেমার সুবাদে ইরানের ‘ফজর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’ থেকে পুরস্কৃত হন তিনি।

  • Related Posts

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে আজ রোববার (৮ মার্চ) পর্যন্ত ৩২০টি ফ্লাইট বাতিল করেছে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৮…

    Continue reading
    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি

    স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে নারীর রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়নের ভিত্তি স্থাপন করেছিলেন বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সেই ভিত্তিকে আরও…

    Continue reading

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি

    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত হয়েছেন, নাম এখনো ঘোষণা হয়নি

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত হয়েছেন, নাম এখনো ঘোষণা হয়নি

    নিউইয়র্কে মামদানির বাড়ির সামনে মুসলিমবিরোধী বিক্ষোভ, ‘বিস্ফোরক’ নিক্ষেপ

    নিউইয়র্কে মামদানির বাড়ির সামনে মুসলিমবিরোধী বিক্ষোভ, ‘বিস্ফোরক’ নিক্ষেপ

    উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড

    উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড

    আর এক গোলেই ইতিহাস, মেসির গোলে মিয়ামির জয়

    আর এক গোলেই ইতিহাস, মেসির গোলে মিয়ামির জয়

    স্টার হোটেলের ‘সন্ত্রাসী’ কর্মচারীদের গ্রেফতার ও শাস্তি চাইলেন আরশ খান

    স্টার হোটেলের ‘সন্ত্রাসী’ কর্মচারীদের গ্রেফতার ও শাস্তি চাইলেন আরশ খান

    মালদ্বীপে বাংলাদেশ মিশনের ইফতার মাহফিল

    মালদ্বীপে বাংলাদেশ মিশনের ইফতার মাহফিল

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প