ব্যাচেলর পয়েন্টের সিজন ৫ নিয়ে সুখবর দিলেন নির্মাতা

জনপ্রিয় নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’ কৌতুকধর্মী ধারাবাহিক। এই নাটকটি সর্বপ্রথম প্রচারিত হয় ২০১৮ সালে। এরপর ঝড়ের গতিতে এর জনপ্রিয়তা ছড়িয়ে পড়ে। ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৪ শেষ হয় ২০২২ সালে। কিছুদিন আগে জানা গিয়েছিল, সিজন ৫ আসছে খুব শিগগির। এবার নির্মাতা দিলেন সুখবর।

ব্যাচেলর পয়েন্ট সিজনের ফার্স্ট লুক আসছে বলে ঘোষণা দিয়েছেন নির্মাতা কাজল আরেফিন অমি। মঙ্গলবার (১৩ মে) সামাজিক মাধ্যমে তিনি একটি স্ট্যাটাসে এ ঘোষণা দেন।

ফেসবুকে তিনি লিখেছেন, আগামীকাল বিকেল ৫ টায় আসছে ব্যাচেলর পয়েন্ট সিজন ৫ এর ফার্স্ট লুক।

২০২২ সালের ২৪ ডিসেম্বর ১১৬তম পর্ব প্রচারের মধ্য দিয়ে শেষ হয় ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৪। বিগত কয়েকবছরে দর্শকমহলে ভিন্নরকম এক ছাপ ফেলে যায় নির্মাতা কাজল আরেফিন অমির ‘ব্যাচেলর পয়েন্ট’ সিরিয়ালটি।

২০১৭ সালে শুরু হওয়া এই ধারাবাহিক একে একে ৪টি সিজন নিয়ে আসে। প্রতিটি সিজনেই দর্শকমহলে দারুণ সাড়া ফেলে একদল ব্যাচেলর দিয়ে তৈরি এই ধারাবাহিকের গল্প।

প্রচারের পর থেকে সিরিয়ালটির নিয়মিত দর্শকরা আনন্দ-দুঃখ আর আবেগে ভেসেছেন। নাটকের পাশা, হাবু, শুভ, কাবিলা, রিয়া, নাবিলা, সিরিন, শিমুল, বোরহান, জাকির, অন্তরা চরিত্রগুলো তাদের মনে দাগ কেটেছে।
 
তাই সকলেই ব্যাচেলর পয়েন্টের সিজন ৫ দেখার আগ্রহ জানিয়েছেন। বিগত দুই বছরেও একাধিকবার নির্মাতা কাজল আরেফিন অমিকেও এই ধারাবাহিকটি নিয়ে নানা প্রশ্নের মুখে পড়তে হয়েছে।

দুই বছর পর নতুন সিজনের আভাস দিলেন পরিচালক। ব্যাচেলর পয়েন্টের সিজন ৫ এর বিষয়ে গণমাধ্যমকে পরিচালক জানান, তিনি দর্শকদের আর অপেক্ষা করাতে চাচ্ছেন না। খুব গিগগিরই আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে দর্শকদের সুখরব দিবেন।

উল্লেখ্য, ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকের যাত্রা শুরু ২০১৭ সালে। এতে অভিনয় করেছে মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, চাষী আলম, সাবিলা নূর, সানজানা সরকার, ফারিয়া শাহরিন, সুমন পাটোয়ারি, শরাফ আহমেদ জীবন, আবদুল্লাহ রানা, মনিরা মিঠু, পাভেল, শিমুল, পারসা ইভানা, আশুতোষ সুজন প্রমুখ।

  • Related Posts

    প্রথম বক্তব্যে যা যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি তার প্রথম বক্তব্যে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন। তিনি বলেছেন, মধ্যপ্রাচ্য অঞ্চলে থাকা সব মার্কিন সামরিক ঘাঁটি অবিলম্বে বন্ধ করতে হবে, না হলে সেগুলোর…

    Continue reading
    মোদীর ইসরায়েল সফরের পরই ইরানে হামলা: অভিযোগ মমতা ব্যানার্জীর

    সারা দেশজুড়ে যে সংকট তৈরি হয়েছে তার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় সরকার দায়ী। কারণ তিনি যেদিন ইসরায়েল থেকে উপহার নিয়ে ফিরে এলেন, তার পরই যুদ্ধটা শুরু হয়। এমনই…

    Continue reading

    প্রথম বক্তব্যে যা যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

    প্রথম বক্তব্যে যা যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

    মোদীর ইসরায়েল সফরের পরই ইরানে হামলা: অভিযোগ মমতা ব্যানার্জীর

    মোদীর ইসরায়েল সফরের পরই ইরানে হামলা: অভিযোগ মমতা ব্যানার্জীর

    দেশে গত দেড় দশকে ফ্যাসিবাদী শাসন চলেছে: রাষ্ট্রপতি

    দেশে গত দেড় দশকে ফ্যাসিবাদী শাসন চলেছে: রাষ্ট্রপতি

    রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট

    রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট

    বাস-মাইক্রোবাস সংঘর্ষ বিয়ে করে ফেরার পথে ঘটে দুর্ঘটনা, কনেসহ একই পরিবারে নিহত ১১

    বাস-মাইক্রোবাস সংঘর্ষ বিয়ে করে ফেরার পথে ঘটে দুর্ঘটনা, কনেসহ একই পরিবারে নিহত ১১

    বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ১৩

    বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ১৩

    সংসদে সভাপতিত্ব করছেন খন্দকার মোশাররফ

    সংসদে সভাপতিত্ব করছেন খন্দকার মোশাররফ

    সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য

    সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য

    দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো: তারেক রহমান

    দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো: তারেক রহমান

    ইরানে টার্গেট করার মতো কিছু অবশিষ্ট নেই, যুদ্ধ শিগগির শেষ হবে: ট্রাম্প

    ইরানে টার্গেট করার মতো কিছু অবশিষ্ট নেই, যুদ্ধ শিগগির শেষ হবে: ট্রাম্প