বৈশাখের রঙে রঙিন কুমিল্লা: জমে উঠেছে বৈশাখী মেলা

হাবিবুর রহমান মুন্না।।

পহেলা বৈশাখ উপলক্ষে কুমিল্লা নগরীর কান্দিরপাড় টাউনহল মাঠে আয়োজন করা হয়েছে বর্ণাঢ্য বৈশাখী মেলা। ঐতিহ্য, সংস্কৃতি আর উৎসবের মেলবন্ধনে গোটা এলাকা যেন রূপ নিয়েছে এক প্রাণচঞ্চল আনন্দধারায়। হাজারো মানুষের পদচারণায় মুখর হয়ে উঠেছে শহরের প্রাণকেন্দ্র টাউনহল।

প্রতিবছরের মতো এবারও কুমিল্লা জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত হয়েছে এ মেলা, যেখানে অংশ নিয়েছে স্থানীয় শিল্পী, হস্তশিল্পী ও ব্যবসায়ীসহ নানা শ্রেণি-পেশার মানুষ। মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আমিরুল কায়ছার । উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাংবাদিক, শিক্ষক ও নানা শ্রেণি-পেশার মানুষ।

মেলায় ঢুকতেই চোখে পড়ে বাহারি সাজে সজ্জিত স্টলগুলো। মাটির পুতুল, বাঁশের তৈরি হাতপাখা, কাঠের খেলনা, শীতল পাটি, জামদানি শাড়ি, হাতে আঁকা নকশা করা গয়নার স্টলগুলোতে ছিল উপচে পড়া ভিড়। মেলায় আসা দর্শনার্থীদের মধ্যে শিশু-কিশোরদের আগ্রহ ছিল মুখোশ, বায়স্কোপ ও নাগরদোলায়।

ঐতিহ্যবাহী খাবারের স্টলগুলোতে ছিল পান্তা-ইলিশ, ভর্তা, মুড়ি-মুড়কি, জিলাপি, হালুয়া, নারকেল নাড়ু ও গুড়ের পায়েস। শহরের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষজন পরিবার-পরিজন নিয়ে উপভোগ করেছেন এই মেলা।

মেলার মূল মঞ্চে প্রতিদিন বিকেল থেকে রাত পর্যন্ত চলছে লোকসংগীত, নৃত্য, কবিতা আবৃত্তি, নাটক ও বাউল গান। স্থানীয় স্কুল-কলেজের শিক্ষার্থীদের পরিবেশনায় তুলে ধরা হচ্ছে বাংলার লোকজ সংস্কৃতি ও ইতিহাস।

মেলায় ঘুরতে আসা কলেজছাত্রী মীম আক্তার বলেন, “প্রতিবছর এই মেলাতেই বৈশাখের আনন্দটা সবচেয়ে ভালোভাবে পাওয়া যায়। বন্ধুদের সঙ্গে এখানে আসাটা আমাদের নববর্ষের অন্যতম রেওয়াজ হয়ে গেছে।”

নিরাপত্তার বিষয়ে কান্দিরপাড় ফাড়িঁর (ইনচার্জ )মো.রকিবুল ইসলাম
জানান, “মেলায় আগত মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পাশাপাশি র‌্যাব ও গোয়েন্দা সংস্থার সদস্যরাও টহলে রয়েছে। প্রত্যেক প্রবেশপথে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা।যা আমরা সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছি।

দুনদিন ব্যাপী চলছে মেলাটি, আজকেই শেষ দিন, সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকে দোকানপাট। জেলার বাইরে থেকেও বহু দর্শনার্থী এসেছেন এই মেলা উপভোগ করতে।

কুমিল্লা টাউনহলের এই বৈশাখী মেলা যেন শুধু একটি মেলা নয়, এটি হয়ে উঠেছে কুমিল্লাবাসীর সংস্কৃতি, ঐতিহ্য আর আনন্দ ভাগাভাগির এক অনন্য মিলনমেলা।

  • Related Posts

    জিয়াউর রহমান-খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা

    ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এবং সাবেক…

    Continue reading
    ইরান যুদ্ধ ইস্যুতে ট্রাম্প শিবিরে ফাটল স্পষ্ট

    ইরান যুদ্ধসহ গুরুত্বপূর্ণ নানা ইস্যুতে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ও রিপাবলিকান পার্টি ‘ভুল পথে’ এগোচ্ছে। মার্কিন কংগ্রেসের সাবেক সদস্য মার্জোরি টেইলর গ্রিন এমন মন্তব্য করেছেন। তার এমন মন্তব্যে ‘মেক আমেরিকা গ্রেট…

    Continue reading

    জিয়াউর রহমান-খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা

    জিয়াউর রহমান-খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা

    ইরান যুদ্ধ ইস্যুতে ট্রাম্প শিবিরে ফাটল স্পষ্ট

    ইরান যুদ্ধ ইস্যুতে ট্রাম্প শিবিরে ফাটল স্পষ্ট

    ময়নাতদন্ত ছাড়াই বর-কনেসহ ১৪ জনের মরদেহ হস্তান্তর

    ময়নাতদন্ত ছাড়াই বর-কনেসহ ১৪ জনের মরদেহ হস্তান্তর

    ইরানকে বিশ্বকাপ না খেলার পরামর্শ ট্রাম্পের

    ইরানকে বিশ্বকাপ না খেলার পরামর্শ ট্রাম্পের

    ফিরেছেন শামীম হাসান সরকার, জমবে ‘ব্যাচেলর পয়েন্ট’

    ফিরেছেন শামীম হাসান সরকার, জমবে ‘ব্যাচেলর পয়েন্ট’

    বাহরাইনের বাইরে থাকলেও ভিসা নবায়ন করতে পারবেন বাংলাদেশিরা

    বাহরাইনের বাইরে থাকলেও ভিসা নবায়ন করতে পারবেন বাংলাদেশিরা

    প্রথম বক্তব্যে যা যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

    প্রথম বক্তব্যে যা যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

    মোদীর ইসরায়েল সফরের পরই ইরানে হামলা: অভিযোগ মমতা ব্যানার্জীর

    মোদীর ইসরায়েল সফরের পরই ইরানে হামলা: অভিযোগ মমতা ব্যানার্জীর

    দেশে গত দেড় দশকে ফ্যাসিবাদী শাসন চলেছে: রাষ্ট্রপতি

    দেশে গত দেড় দশকে ফ্যাসিবাদী শাসন চলেছে: রাষ্ট্রপতি

    রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট

    রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট