বেঙ্গালুরুর শিরোপা উদযাপনে নিহত ১১, পেটানোর অভিযোগ আহত ভক্তের

আঠোরোবারের চেষ্টায় আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। স্বপ্নপূরণ হয়েছে বিরাট কোহলির। যে কারণে এবারের আইপিএল বেঙ্গালুরু সমর্থকদের জন্যও ছিল বিশেষ কিছু। আনন্দে মাতোয়ারা বেঙ্গালুরু তাই উদ্যোগ নিয়েছিল ঘরের মাঠে গিয়ে সমর্থকদের সঙ্গে নিয়ে গ্রান্ড সেলিব্রেশন করার।

প্রিয় দলের প্রিয় তারকাদের সঙ্গে শিরোপা উদযাপন করতে বেঙ্গালুরুতে সেই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন হাজার হাজার ভক্ত। কিন্তু তাদের সেই আনন্দ মুহূর্তেই রূপ নিলো বিষাদে।

বেঙ্গালুরুতে শিরোপা উদযাপনের অনুষ্ঠানে হুড়োহুড়িতে প্রাণ হারান ১১ জন সমর্থক। আহত হন প্রায় ৫০ জন, যাদেরকে হাসপাতালে ভর্তি করানো হয়।

মর্মান্তিক এ ঘটনায় পুলিশের লাঠিচার্জের অভিযোগ করেন এক ভক্ত। চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে দাঁড়িয়ে বেঙ্গালুরু সমর্থক বলেন, ‘আমরা ভুলটা কোথায় করলাম বুঝতে পারছি না… আমাদের তো টিকিট ছিল।’

প্রশান্ত শেঠি নামের এক স্নাতকোত্তর শিক্ষার্থী ভারতীয় গণমাধ্যম এনডিটিভিকে বলেন, ‘আমরা প্রিয় তারকাদের দেখতে এসেছিলাম। ফাংশনের জন্য টিকিট কিনেছিলাম, কিন্তু ভিতরে ঢুকতেই পারিনি। পুলিশ হঠাৎ সব রাস্তা বন্ধ করে দেয়, সব প্রবেশপথ বন্ধ করে দেয় এবং হঠাৎ করে প্রধান গেটের সামনে লাঠিচার্জ শুরু করে।’

তিনি যোগ করেন, ‘আমরা তো আমন্ত্রণ পেয়েছিলাম, টিকিট কিনেছিলাম, তবু মার খেতে হলো। অপমানিত হতে হলো। ভক্তদের জন্য এটা একটা ভয়ঙ্কর দিন।’

বেঙ্গালুরুর এই প্রোগ্রামের টিকিট মুহূর্তেই বিক্রি হয়ে যায়। কিন্তু যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা না থাকায় স্টেডিয়ামের প্রধান ফটকসহ অন্যান্য গেটের বাইরে হুমড়ি খেয়ে পড়েন ভক্তরা।

দুপুর সাড়ে ৩টার দিকে ভিড় অতিরিক্ত বেড়ে যায়। ফলে পুলিশ ও স্টেডিয়াম কর্তৃপক্ষ সব গেট বন্ধ করে দেয়। যাতে টিকিটবিহীন লোকজন বৈধ টিকিটধারীদের সঙ্গে ভিতরে ঢুকতে না পারে। বিকাল সাড়ে ৪ টার দিকে ভিড় আরও বাড়ে। যার ফলে পুলিশ বলপ্রয়োগ করে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়।

উদযাপন শেষ করে সন্ধ্যা সাড়ে ৬টায় দল হোটেলে ফিরে গেলেও ভক্তরা তখনও স্টেডিয়ামের আশেপাশে অবস্থান করছিলেন। যার ফলে ট্র্যাফিক জ্যাম ও বিশৃঙ্খলা আরও বাড়ে। এরপর ধীরে ধীরে সেখান থেকে মানুষ সরে গেলেও দিনটি আইপিএলে ইতিহাসে একটি কালো অধ্যায় রচনা করে ফেলে।

  • Related Posts

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ভূমিকম্পবিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত এ সভায় ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া ও সরকারের সার্বিক প্রস্তুতি জোরদার করা নিয়ে আলোচনা হয়।সভায় জাতীয় টাস্কফোর্স গঠন, ভূমিকম্প-পরবর্তী…

    Continue reading
    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই তাকে গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বৃহস্পতিবার (৩০ জুলাই) সাংবাদিকদের এ কথা জানান তিনি। মন্ত্রী বলেন, শেখ হাসিনা…

    Continue reading

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    ইরান, সিরিয়া ও সৌদি পারমাণবিক চুক্তি নিয়ে ট্রাম্পের কাছে নেতানিয়াহুর প্রস্তাব

    ইরান, সিরিয়া ও সৌদি পারমাণবিক চুক্তি নিয়ে ট্রাম্পের কাছে নেতানিয়াহুর প্রস্তাব

    ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠকের পরই ইউক্রেনে ব্যাপক রুশ হামলা

    ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠকের পরই ইউক্রেনে ব্যাপক রুশ হামলা

    আর্জেন্টিনায় দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

    আর্জেন্টিনায় দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

    আন্দোলন প্রত্যাহারের পর ভারতে চলছে ধরপাকড়

    আন্দোলন প্রত্যাহারের পর ভারতে চলছে ধরপাকড়

    চট্টগ্রামে বিএনপি-এনসিপি নেতাদের মধ্যে হাতাহাতি

    চট্টগ্রামে বিএনপি-এনসিপি নেতাদের মধ্যে হাতাহাতি

    ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি: ব্রাজিলের জার্সি তুলে রাখলেন নেইমার

    ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি: ব্রাজিলের জার্সি তুলে রাখলেন নেইমার

    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    নিজের অভিনয় গুরুকে শ্রদ্ধা জানিয়ে যা লিখলেন চঞ্চল চৌধুরী

    নিজের অভিনয় গুরুকে শ্রদ্ধা জানিয়ে যা লিখলেন চঞ্চল চৌধুরী