বৃষ্টিতে ভেস্তে গেলো শেষ টি-টোয়েন্টি, সিরিজ জিতলো ভারত

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দুটিই গেছে বৃষ্টির পেটে। সিরিজের প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ার পর আজ শেষ ম্যাচটাও গেলো বৃষ্টির পেটে। মাঝের তিন ম্যাচের মধ্যে দুটিতেই জিতেছে ভারত, আর তাতেই ২-১ ব্যবধানে অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ জিতলো টিম ইন্ডিয়া।

ভারতের ব্যাটিং ইনিংসের পঞ্চম ওভারের সময় ব্রিসবেনে হানা দেয় বৃষ্টি। পরবর্তীতে টানা বৃষ্টি হলে ম্যাচের বাকি অংশ আর মাঠে গড়ায়নি। 

ব্রিসবেনে শনিবার (৮ নভেম্বর) টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করেন অভিষেক শর্মা ও শুভমান গিল। পেসার বেন ডোয়ারশিসের প্রথম ওভারে দুই চারে ১১ রান এনেছেন তারা দুজন। জাভিয়ের বার্টলেটের করা দ্বিতীয় ওভারে অবশ্য ৮ রানের বেশি নিতে পারেননি। তৃতীয় ওভারে ডোয়ারশিসের বিপক্ষে ঝড় তোলার চেষ্টা করেন গিল। সেই ওভারে চারটি বাউন্ডারি মেরেছেন ডানহাতি এই ব্যাটার। 

এদিকে দু’বার জীবন পাওয়ার দিনে পূর্ণ সদস্য দেশের ব্যাটার হিসেবে সবচেয়ে কম বলে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১ হাজার রান করেছেন অভিষেক। ১ হাজার রান করতে তিনি বল খেলেছেন ৫২৮টি। 

দুইয়ে থাকা সূর্যকুমার ১ হাজার রান করেছিলেন ৫৭৩ বলে। এ ছাড়া ফিল সল্ট ৫৯৯ বল, ম্যাক্সওয়েল ৬০৫ বল এবং ফিন অ্যালেন ও আন্দ্রে রাসেল ১ হাজার রান করেছিলেন ৬০৯ বলে। 

সবচেয়ে কম ইনিংসে হাজার রান করার তালিকায় অভিষেক অবশ্য দুইয়ে আছেন। ২৮ ইনিংসে এমন কীর্তি গড়েছিলেন তিনি। সবার উপরে থাকা বিরাট কোহলির লেগেছিল ২৭ ইনিংস। এ ছাড়া লোকেশ রাহুল ২৯, সূর্যকুমার ৩১ এবং রোহিত শর্মা ৪০ ইনিংসে হাজার রানের মাইলফলক স্পর্শ করেছিলেন। 

পঞ্চম ওভারের শেষ বলের আগে ব্রিসবেনে হানা দেয় বৃষ্টি। শেষ পর্যন্ত ৪.৫ ওভারে বিনা উইকেটে ৫২ রান তোলে ভারত। ওই সময় অভিষেক ১৩ বলে ২৩ এবং গিল অপরাজিত ছিলেন ১৬ বলে ২৯ রানে। পরবর্তীতে বৃষ্টির কারণে ম্যাচটি পরিত্যক্ত হয়েছে। সিরিজসেরা হয়েছেন অভিষেক। 

২০২২ সালের পর থেকে চারটি দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ হারল অস্ট্রেলিয়ার। যার মধ্যে ভারতের বিপক্ষেই হেরেছে তিনটি। ২০২২ সালে ঘরের মাঠে হেরেছিল ইংল্যান্ডের বিপক্ষেও।

  • Related Posts

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    রাজধানীর মিরপুরে আগুন লাগা বহুতল বাণিজ্যিক ভবনের ছাদে এখনো কয়েকজন আটকে আছেন। ফায়ার সার্ভিসের টিটিএল ব্যবহার করে তাদের উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। সোমবার (৯ মার্চ) দুপুর ২টা ৪৭ মিনিটে ফায়ার…

    Continue reading
    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    রাজধানীর মিরপুর-২ নম্বরে অবস্থিত ১১তলা একটি বাণিজ্যিক ভবনের ৩ তলায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট কাজ করছে। সোমবার (৯ মার্চ) দুপুর ১টা ৫২ মিনিটে আগুন লাগার খবর…

    Continue reading

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প

    রাজশাহীর বাঘায় সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

    রাজশাহীর বাঘায় সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

    টি-টোয়েন্টি ফের বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

    টি-টোয়েন্টি ফের বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

    ৪৯ বছরেও আকর্ষণীয় থাকার রহস্য ফাঁস করলেন মৌ

    ৪৯ বছরেও আকর্ষণীয় থাকার রহস্য ফাঁস করলেন মৌ

    কুয়েত প্রবাসীদের জন্য বাংলাদেশ দূতাবাসের বিশেষ নির্দেশনা

    কুয়েত প্রবাসীদের জন্য বাংলাদেশ দূতাবাসের বিশেষ নির্দেশনা

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি

    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি