বৃষ্টিতে চলাচলে বিঘ্ন, খেটে খাওয়া মানুষের ভোগান্তি

ঢাকার আকাশে সকাল থেকেই ঝরছিল বৃষ্টি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে থাকে। দুপুরের দিকে নামে মুষলধারে। সকাল থেকে টানা বৃষ্টির কারণে সড়কে চলাচলে ভোগান্তি পোহাতে দেখা গেছে কর্মজীবী মানুষদের। বৃষ্টিতে উপার্জন কমায় সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া নিম্নবিত্ত মানুষেরা।

রোববার (১৪ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত সরেজমিনে রাজধানীর রমনা, পুরানা পল্টন, শান্তিনগর, মগবাজার এলাকা ঘুরে দেখা গেছে, সড়কে কোথাও কোথাও জলাবদ্ধতা তৈরি হয়েছে। এতে সাধারণ পথচারীদের চলাচলে ভোগান্তি পোহাতে হচ্ছে।

শ্রমজীবীদের অনেকের সঙ্গে কথা বলে জানা গেছে, টানা বৃষ্টির কারণে তাদের আয়-রোজগার কমে গেছে। যারা রিকশা চালান তারা যাত্রী পাচ্ছেন না। সিএনজি অটোরিকশা বা অন্য যানবাহনগুলোতেও যাত্রীর চাপ কম। এছাড়া যারা ছোটোখাটো ব্যবসা করে সংসার চালান টানা বৃষ্টিতে আয়-রোজগার কমায় তারাও পড়েছেন বিপাকে।

পুরানা পল্টন মোড়ে কথা হয় রিকশাচালক হায়দার আলীর সঙ্গে। জাগো নিউজকে বলেন, ‘সকাল থেকে ভাড়া বেশি পাইনি। বৃষ্টির কারণে রাস্তায় মানুষের চলাচল কম। সকালে অফিস টাইমে কিছু ভাড়া ছিল, কিন্তু তখন যানজটের কারণে দু-একটির বেশি ভাড়া ধরা যায়নি। আজ সারাদিনে ৫০০ টাকা নিয়েও ঘরে ফিরতে পারবো না।’

টানা বৃষ্টিতে গরম কমছে না, গরমে ক্লান্তির কথা জানিয়ে রিকশাচালক তবারক উল্লাহ বলেন, ‘দুপুরের পর বৃষ্টি কিছুটা কমছে, কিন্তু গরম না কমায় একটানা শরীর ঘামছে। ক্লান্ত হয়ে পড়ছি। সকাল থেকে যাত্রী ছিল না, এখন মানুষ বের হচ্ছে, অফিস ছুটি হবে। কিন্তু শরীর ক্লান্ত লাগছে।’

থেমে থেমে চলা বৃষ্টিতে বিপাকে পড়তে দেখা গেছে সাধারণ মানুষদের৷ রাজধানীর শ্যামলী, কলেজগেট, আসাদগেট এলাকা ঘুরে বৃষ্টিতে সাধারণ মানুষদের ভোগান্তির চিত্র চোখে পড়ে। সেসব এলাকায় সকালে অফিসগামী অনেককেই বৃষ্টিতে ভিজে গাড়ির অপেক্ষায় থাকতে দেখা গেছে। অনেককে বৃষ্টিতে ভিজেই ‘বাদুর ঝোলা’ হয়ে গণপরিবহনে চড়তে দেখা যায়।

এছাড়া রাজধানীর অনেক প্রধান সড়কে জমা পানি ও খানাখন্দের কারণে যানবাহন চলাচলে দুর্ভোগের চিত্র দেখা গেছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমি বায়ুর প্রভাবে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভারী থেকে অতিভারী বৃষ্টি হচ্ছে। রোববার বিকেল ৩টা পর্যন্ত সর্বোচ্চ ১১০ মিলিমিটার বৃষ্টি হয়েছে কিশোরগঞ্জের নিকলীতে। এসময় ঢাকায় বৃষ্টি হয়েছে ১৭ মিলিমিটার।

  • Related Posts

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আঘাত হানা ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা বেড়ে ১৩ জনে দাঁড়িয়েছে। দেশটির একটি শপিংমলে আটকা পড়া মানুষদের জীবিত উদ্ধারে জোর তৎপরতা চালাচ্ছেন উদ্ধারকর্মীরা। জাপানের প্রধানমন্ত্রী সানা তাকাইচি…

    Continue reading
    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বগুড়ার ধুনট উপজেলায় বেপরোয়া গতির বালুবাহী ট্রাকের ধাক্কায় সোহেল রানা (২৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এসময় একই মোটরসাইকেল আরোহী নিহতের ছোট ভাই রাব্বী হাসান (১৮) আহত হয়েছে। বুধবার…

    Continue reading

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    লঙ্কান লিগে হৃদয়ের তাণ্ডব, ৪ ছক্কায় এক ওভারেই নিলেন ৩০!

    লঙ্কান লিগে হৃদয়ের তাণ্ডব, ৪ ছক্কায় এক ওভারেই নিলেন ৩০!

    অভিনয়ে নাম লেখাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো!

    অভিনয়ে নাম লেখাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো!

    পেশাদার ফুটবলে মাঠে নামছেন টাইগার, খেলবেন ডুরান্ড কাপে

    পেশাদার ফুটবলে মাঠে নামছেন টাইগার, খেলবেন ডুরান্ড কাপে

    ক্যান্সারে মারা গেছেন ‘দৃশ্যম’-এর মূল গল্পের লেখক

    ক্যান্সারে মারা গেছেন ‘দৃশ্যম’-এর মূল গল্পের লেখক

    প্রতারিত বাংলাদেশি শ্রমিকেরাই আজ মিশরে সফল শিল্পোদ্যোক্তা

    প্রতারিত বাংলাদেশি শ্রমিকেরাই আজ মিশরে সফল শিল্পোদ্যোক্তা

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা