বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল ১৩৮ রানে অলআউট দক্ষিণ আফ্রিকা

২১২ রানে অস্ট্রেলিয়াকে বেধে ফেলার পর সবাই অপেক্ষায় ছিলো, দক্ষিণ আফ্রিকা কত রানের লিড দাঁড় করায় অস্ট্রেলিয়ার সামনে, সেদিকে; কিন্তু প্রথমদিন শেষ বিকেলেই বোঝা হয়ে গেছে, ২১২ রানই দক্ষিণ আফ্রিকা ব্যাটারদের সামনে ‘বিশাল’ এক স্কোর।

প্রথম দিন শেষ বিকেলেই ৩০ রানে ৪ উইকেট হারায়ে প্রোটিয়ারা। দিন শেষ করে ৪ উইকেট হারিয়ে ৪৩ রানে। দ্বিতীয় দিনের শুরুতে খানিকটা প্রতিরোধ গড়ে তুললেও অসি অধিনায়ক প্যাট কামিন্সের দুর্দান্ত গতির সামনে তাসের ঘরের মত ভেঙে পড়ে প্রোটিয়া ব্যাটিং।

যে কারণে শেষ পর্যন্ত ৫৭.১ ওভার ব্যাট করে ১৩৮ রানে অলআউ হয়ে যায় দক্ষিণ আফ্রিকা। অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্স ১৮.১ ওভার বল করে ২৮ রান দিয় নেন ৬ উইকেট।

দ্বিতীয় দিনের শুরুতে অবশ্য অধিনায়ক টেম্বা বাভুমা এবং ডেভিড বেডিংহ্যাম মিলে খানিক প্রতিরোধ গড়ে তোলেন। স্কোরকে নিয়ে যান ৯৪ পর্যন্ত। কামিন্সের বলে মার্নাস ল্যাবুয়েশেনের অবিশ্বাস্য এক ক্যাচে পরিণত হয়ে বাভুমা ফিরে যান ৩৬ রানে। দিনের প্রথম সেশনে বাভুমার উইকেটই হারায় শুধু প্রোটিয়ারা। তখনও মনে হচ্ছিল, হয়তো শেষ পর্যন্ত ভালোই ব্যাটিং করতে পারবে তারা।

কিন্তু ১২৬ রানের মাথায় ৬ষ্ঠ ব্যাটার হিসেবে কাইল ভেরাইনি আউট হওয়ার পরই দ্রুত শেষ হয়ে যায় বাকি ইনিংস। ১৩ রান করে আউট হন ভেরাইনি। মার্কো ইয়ানসেন আউট হন শূন্য রানে। কেশভ মাহারাজ রানআউট হন ৭ রানে। ১৩৫ রানের মাথায় আউট হন ডেভিড বেডিংহ্যাম। সর্বোচ্চ ৪৫ রান করেন তিনি। কাগিসো রাবাদা আউট হতেই ইনিংস শেষ হয়ে যায় দক্ষিণ আফ্রিকার।

প্যাট কামিন্সের ৬ উইকেট ছাড়াও ২ উইকেট নেন মিচেল স্টার্ক। ১ উইকেট নেন জস হ্যাজলউড।

  • Related Posts

    প্রথম বক্তব্যে যা যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি তার প্রথম বক্তব্যে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন। তিনি বলেছেন, মধ্যপ্রাচ্য অঞ্চলে থাকা সব মার্কিন সামরিক ঘাঁটি অবিলম্বে বন্ধ করতে হবে, না হলে সেগুলোর…

    Continue reading
    মোদীর ইসরায়েল সফরের পরই ইরানে হামলা: অভিযোগ মমতা ব্যানার্জীর

    সারা দেশজুড়ে যে সংকট তৈরি হয়েছে তার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় সরকার দায়ী। কারণ তিনি যেদিন ইসরায়েল থেকে উপহার নিয়ে ফিরে এলেন, তার পরই যুদ্ধটা শুরু হয়। এমনই…

    Continue reading

    প্রথম বক্তব্যে যা যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

    প্রথম বক্তব্যে যা যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

    মোদীর ইসরায়েল সফরের পরই ইরানে হামলা: অভিযোগ মমতা ব্যানার্জীর

    মোদীর ইসরায়েল সফরের পরই ইরানে হামলা: অভিযোগ মমতা ব্যানার্জীর

    দেশে গত দেড় দশকে ফ্যাসিবাদী শাসন চলেছে: রাষ্ট্রপতি

    দেশে গত দেড় দশকে ফ্যাসিবাদী শাসন চলেছে: রাষ্ট্রপতি

    রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট

    রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট

    বাস-মাইক্রোবাস সংঘর্ষ বিয়ে করে ফেরার পথে ঘটে দুর্ঘটনা, কনেসহ একই পরিবারে নিহত ১১

    বাস-মাইক্রোবাস সংঘর্ষ বিয়ে করে ফেরার পথে ঘটে দুর্ঘটনা, কনেসহ একই পরিবারে নিহত ১১

    বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ১৩

    বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ১৩

    সংসদে সভাপতিত্ব করছেন খন্দকার মোশাররফ

    সংসদে সভাপতিত্ব করছেন খন্দকার মোশাররফ

    সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য

    সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য

    দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো: তারেক রহমান

    দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো: তারেক রহমান

    ইরানে টার্গেট করার মতো কিছু অবশিষ্ট নেই, যুদ্ধ শিগগির শেষ হবে: ট্রাম্প

    ইরানে টার্গেট করার মতো কিছু অবশিষ্ট নেই, যুদ্ধ শিগগির শেষ হবে: ট্রাম্প