বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের প্রথম দিনেই ১৪ উইকেটের পতন

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৩-২০২৫ চক্রের ফাইনালের প্রথম দিনেই ১৪ উইকেটের পতন হয়েছে। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ২১২ রানে অলআউট হয়ে গেছে অস্ট্রেলিয়া। জবাবে ব্যাট করতে নেমে ৪ উইকেটে ৪৩ রান করে প্রথম দিনের খেলা শেষ করেছে দক্ষিণ আফ্রিকা। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার চেয়ে এখনো ১৬৯ রানে পিছিয়ে প্রোটিয়ারা।

আজ বুধবার ইংল্যান্ডের ঐতিহাসিক লর্ডসে টেস্ট ক্রিকেটের মর্যাদাবান ট্রফি জেতার লড়াইয়ে নেমে প্রথম সেশনেই অস্ট্রেলিয়াকে বেকায়দায় ফেলে দেয় প্রথমবারের মতো ফাইনাল খেলতে আসা দক্ষিণ আাফ্রিকা। মধ্যাহ্নবিরতিতে যাওয়ার আগেই ৪ উইকেট হারিয়ে ফেলে অস্ট্রেলিয়া।

দুই ব্যাটার উসমান খাজা ও মারনাস লাবুশেন শুরু থেকেই পিচে যেন কেমন অস্বস্তি অনুভব করছিলেন। দুইদিক থেকে আক্রমণে আসা দুই দক্ষিণ আফ্রিকান পেসার কাগিসো রাবাদা ও মার্কো জানসেনের বলে বারবার পরাস্ত হতে থাকেন তারা। ব্যাটে যেন বল স্পর্শ করাতেই পারছিলেন না খাজা ও লাবুশেন।

২০ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি খাজা। ইনিংসের সপ্তম ওভারে রাবাদার বলে প্রথম স্লিপে ডেভিব বেডিংহ্যামের হাতে ক্যাচ হন বাঁহাতি অসি ওপেনার। ওই ওভারের শেষ বলে নতুন ব্যাটার ক্যামেরন গ্রিনকেও (৩ বলে ৪) ফেরান রাবাাদা। তাকে দ্বিতীয় স্লিপে এইডেন মার্করামের হাতে জমা করান ডানহাতি পেসার।

পিচে সেট হয়েও উইকেট ধরে রাখতে পারেননি লাবুশেন। ৫৬ বলে ১৭ রান করে জানসেনের বলে উইকেটরক্ষক কাইল ভেরেইনের হাতে ধরা পড়েন ডানহাতি অসি ব্যাটার।

সুবিধা করতে পারেননি ট্রাভিস হেডও। ১৩ বলে ১১ রান করে তিনিও একইভাবে জানসেনের শিকার হন, তালুবন্দি হন উইকেটকিপারের। তার উইকেট পতনের সঙ্গে সঙ্গেই শেষ হয় প্রথম সেশনের খেলা।

দ্বিতীয় সেশনে স্টিভ স্মিথ ও বিউ ওয়েবস্টারের পঞ্চম উইকেটে ৭৯ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় অস্ট্রেলিয়া। ১১২ বলে ৬৬ রান করে আউট হন স্মিথ। জানসেনের বলে স্লিপে মার্করামের হাতে ক্যাচ হন তিনি।

ষষ্ঠ উইকেটে ওয়েবস্টারের সঙ্গে ৪৬ রানের জুটি করে ফেরেন উইকেটরক্ষক ব্যাটার অ্যালেক্স কেরে (৩১ বলে ২৩)। নিচের দিকে আর কেউ দাঁড়াতে পারেননি। ৯২ বলে ৭২ রানে আউট হন ওয়েবস্টার। ফলে ৫৬.৪ ওভারেই গুটিয়ে যায় অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস।

জবাব দিতে নেমে প্রথম ওভারেই ওপেনার এইডেন মার্করামকে (৬ বলে ০) হারায় দক্ষিণ আফ্রিকা। মিচেল স্টার্কের বলে বোল্ড হন প্রোটিয়া ওপেনার। ইনিংসের নবম ওভারে আরেক ওপেনার রায়ান রিকেলটনকেও (২৩ বলে ১৬) ফেরান স্টার্ক। তাকে স্লিপে উসমান খাজার হাতে জমা করেন তিনি।

৪৪ বলে মাত্র ৬ রান করে প্যাট কামিন্সের বলে বোল্ড হন উইয়ান মুলডার। ট্রিস্টান স্টাবসকে ২ রানের (১৩ বলে) বেশি করতে দেননি জশ হ্যাজেলউড। অবশেষে ২২ ওভার ব্যাট করে ৪ উইকেটে ৪৩ রান নিয়ে প্রথম দিনের খেলা শেষ করে দক্ষিণ আফ্রিকা।

অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে বল হাতে দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাদা ৫১ রানে নেন ৫ উইকেট।

  • Related Posts

    প্রথম বক্তব্যে যা যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি তার প্রথম বক্তব্যে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন। তিনি বলেছেন, মধ্যপ্রাচ্য অঞ্চলে থাকা সব মার্কিন সামরিক ঘাঁটি অবিলম্বে বন্ধ করতে হবে, না হলে সেগুলোর…

    Continue reading
    মোদীর ইসরায়েল সফরের পরই ইরানে হামলা: অভিযোগ মমতা ব্যানার্জীর

    সারা দেশজুড়ে যে সংকট তৈরি হয়েছে তার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় সরকার দায়ী। কারণ তিনি যেদিন ইসরায়েল থেকে উপহার নিয়ে ফিরে এলেন, তার পরই যুদ্ধটা শুরু হয়। এমনই…

    Continue reading

    প্রথম বক্তব্যে যা যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

    প্রথম বক্তব্যে যা যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

    মোদীর ইসরায়েল সফরের পরই ইরানে হামলা: অভিযোগ মমতা ব্যানার্জীর

    মোদীর ইসরায়েল সফরের পরই ইরানে হামলা: অভিযোগ মমতা ব্যানার্জীর

    দেশে গত দেড় দশকে ফ্যাসিবাদী শাসন চলেছে: রাষ্ট্রপতি

    দেশে গত দেড় দশকে ফ্যাসিবাদী শাসন চলেছে: রাষ্ট্রপতি

    রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট

    রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট

    বাস-মাইক্রোবাস সংঘর্ষ বিয়ে করে ফেরার পথে ঘটে দুর্ঘটনা, কনেসহ একই পরিবারে নিহত ১১

    বাস-মাইক্রোবাস সংঘর্ষ বিয়ে করে ফেরার পথে ঘটে দুর্ঘটনা, কনেসহ একই পরিবারে নিহত ১১

    বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ১৩

    বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ১৩

    সংসদে সভাপতিত্ব করছেন খন্দকার মোশাররফ

    সংসদে সভাপতিত্ব করছেন খন্দকার মোশাররফ

    সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য

    সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য

    দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো: তারেক রহমান

    দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো: তারেক রহমান

    ইরানে টার্গেট করার মতো কিছু অবশিষ্ট নেই, যুদ্ধ শিগগির শেষ হবে: ট্রাম্প

    ইরানে টার্গেট করার মতো কিছু অবশিষ্ট নেই, যুদ্ধ শিগগির শেষ হবে: ট্রাম্প