বিশ্বের সেরা পাঁচ লিগের অন্যতম সৌদি লিগ: রোনালদো

সৌদি প্রো লিগ এখনই বিশ্বের সেরা পাঁচটি লিগের অন্যতম বলে মন্তব্য করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। প্রো লিগের ক্লাব আল নাসরের সঙ্গে নতুন করে আরও দুই বছরের চুক্তি স্বাক্ষরের পর এই মন্তব্য করেন পর্তুগিজ তারকা।

গেল বৃহস্পতিবার রোনালদোর সঙ্গে আরও দুই বছরের জন্য চুক্তি নবায়নের ঘোষণা করে আল নাসর। যে চুক্তির আওতায় ৪২ বছর বয়স পেরিয়ে যাওয়ার পরও ক্লাবে থাকবেন রোনালদো।

এক ভিডিও বার্তায় রোনালদো বলেন, ‘আমরা এখনও উন্নতির পথে আছি। তবে আমি বিশ্বাস করি, এই মুহূর্তে সৌদি প্রো লিগ বিশ্বসেরা পাঁচটি লিগের মধ্যেই পড়ে। আমি বিশ্বাস করি আমরা আরও উন্নতি করবো এবং গত দুই বছরে প্রমাণ হয়েছে যে এই লিগ ক্রমাগত উন্নতি করছে।’

পর্তুগিজ তারকা আরও বলেন, ‘আমি খুশি। কারণ আমি জানি এই লিগ অনেক প্রতিযোগিতামূলক। শুধুমাত্র যারা কখনও সৌদি আরবে খেলেনি, তারাই বলে থাকে এই লিগ সেরা পাঁচের মধ্যে নয়। তারা ফুটবল সম্পর্কে কিছুই বোঝে না। আমি আমার কথায় ১০০ ভাগ বিশ্বাস রাখি। আর যারা এই লিগে খেলে, তারা জানে আমি কী বলছি।’

রোনালদো ২০৩৪ সালের ফিফা বিশ্বকাপের আয়োজক হিসেবে সৌদি আরবকে স্বাগত জানান এবং এই কারণেও তিনি সৌদিতে থেকে যাচ্ছেন বলে মন্তব্য করেন।

পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী তারকা বলেন, ‘এই কারণেই আমি থাকতে চাই — কারণ আমি এই প্রকল্পে বিশ্বাস করি। শুধু আগামী দুই বছরের জন্য নয় বরং ২০৩৪ সাল পর্যন্ত (থাকতে চাই), যখন সৌদি আরবে বিশ্বকাপ হবে। আমি বিশ্বাস করি, সেটিই হবে ইতিহাসের সবচেয়ে সুন্দর বিশ্বকাপ।’

পর্তুগাল অধিনায়ক আরও জানান, তার লক্ষ্য আল নাসরের হয়ে একটি বড় ট্রফি জেতা। উল্লেখ্য, ২০২২ সালের শেষ দিকে ক্লাবে যোগ দেওয়ার পর এখনো বড় কোনো শিরোপা অর্জন করতে পারেননি তিনি।

রোনালদো আরও বলেন, ‘আমার লক্ষ্য আল নাসরের হয়ে কিছু গুরুত্বপূর্ণ জয়। আমি এখনও বিশ্বাস করি সেটা সম্ভব। তাই আমি আরও দুই বছরের জন্য চুক্তি করেছি। কারণ আমি বিশ্বাস করি আমি সৌদি আরবে চ্যাম্পিয়ন হবো।’

ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ার পর আল নাসরের হয়ে ১০৫ ম্যাচে ৯৩ গোল করেছেন রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের মাইলফলকের দিকে ছুটতে থাকা এই তারকা এখন পর্যন্ত ক্লাব ফুটবলে ৭৯৪ এবং পর্তুগালের হয়ে ১৩৮ গোলসহ ৯৩২টি গোল করেছেন।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!