বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের অসুস্থতার খবরে যা বললেন প্রসেনজিৎ

টালিউডের খ্যাতিমান প্রবীণ অভিনেতা বিশ্বজিৎ চট্টোপাধ্যায় অসুস্থ। সকাল থেকে এমন সংবাদ ছড়িয়ে পড়তেই সোশ্যাল মিডিয়ায় ভক্তরা তাদের মন খারাপের কথা জানাচ্ছেন। বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের ছেলে বর্তমান সময়ের জনপ্রিয় নায়ক প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

অভিনেতা বিশ্বজিৎ মুম্বাইয়ে থাকেন। ৮৮ বছর বয়সী এ অভিনেতা পর্দায় সক্রিয় না থাকলেও বিভিন্ন অনুষ্ঠানে তাকে দেখা যায়। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাবার অসুস্থতার খবরে অনুরাগীরা জানতে চাইছেন কী হয়েছে এ অভিনেতার? এখন কেমন আছেন তিনি? অনেকেই বিভিন্ন মাধ্যমে বর্ষীয়ান অভিনেতার খোঁজ-নেওয়ার চেষ্টা করেন।

বাবা বিশ্বজিতের অসুস্থতার বিষয়টি নজরে আসতেই প্রসেনজিৎ পরিষ্কার করার জন্য সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট দেন। সবাইকে আশ্বস্ত করে তিনি এতে লেখেন, ‘একটা খবর ভুল ছড়িয়েছে সকাল থেকে। বর্তমানে মুম্বাইয়ের বাড়িতে আমার বাবা সুস্থ আছেন এবং ভালো আছেন- সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে’।

প্রসেনজিতের এ পোস্ট দেখে অনুরাগীরা স্বস্তি পেয়েছেন। অতীতে বলিউড এবং টালিউডে দাপিয়ে কাজ করা অভিনেতা আপাতত ইন্ডাস্ট্রি থেকে দূরে রয়েছেন। বিশ্বজিৎ যেন ভালো থাকেন, সেই প্রার্থনাই করেছেন তারা।

  • Related Posts

    ফের পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, বসবেন আঞ্চলিক আলোচনায়

    ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম আইআরএনএ জানিয়েছে, দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি রোববার (২৬ এপ্রিল) পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছেছেন। তিনি সম্প্রতি ওমানের রাজধানী মাসকাট থেকে যাত্রা শুরু করেছিলেন। ইসলামাবাদের উপকণ্ঠে নূর খান বিমানঘাঁটিতে…

    Continue reading
    হোটেলের বাইরে গুলি, বন্দুকধারী ট্রাম্পের এত কাছে গেলেন কীভাবে?

    বিশ্বের সবচেয়ে সুরক্ষিত ব্যক্তিদের একজন হিসেবে বিবেচিত হন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। সেই ধারাবাহিকতায় বর্তমানে বিশ্বের সবচেয়ে সুরক্ষিত ব্যক্তি হলেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু তাকে নিরাপদ রাখাটাই যেন কঠিন হয়ে উঠেছে মার্কিন প্রেসিডেন্টের…

    Continue reading

    ফের পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, বসবেন আঞ্চলিক আলোচনায়

    ফের পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, বসবেন আঞ্চলিক আলোচনায়

    হোটেলের বাইরে গুলি, বন্দুকধারী ট্রাম্পের এত কাছে গেলেন কীভাবে?

    হোটেলের বাইরে গুলি, বন্দুকধারী ট্রাম্পের এত কাছে গেলেন কীভাবে?

    কুড়িগ্রামে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৬

    কুড়িগ্রামে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৬

    ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

    ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

    ২৪ দিন নিখোঁজ থাকার পর খোঁজ মিলেছে নির্মাতার

    ২৪ দিন নিখোঁজ থাকার পর খোঁজ মিলেছে নির্মাতার

    দেশের বাইরে শুটিংয়ে ‘ব্যাচেলর পয়েন্ট’ টিম, ঈদে আসছে বিশেষ চমক

    দেশের বাইরে শুটিংয়ে ‘ব্যাচেলর পয়েন্ট’ টিম, ঈদে আসছে বিশেষ চমক

    মিশরে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী মেলা ও পিঠা উৎসব

    মিশরে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী মেলা ও পিঠা উৎসব

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা

    তিন বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস

    তিন বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস

    চলে গেলেন মুক্তিযুদ্ধের ছবি তোলা ভারতীয় আলোকচিত্রী রঘু রাই

    চলে গেলেন মুক্তিযুদ্ধের ছবি তোলা ভারতীয় আলোকচিত্রী রঘু রাই