বিয়ে করলেন অভিনেত্রী তানজিকা আমিন

বিয়ে করলেন জনপ্রিয় অভিনেত্রী তানজিকা আমিন।  

শুক্রবার (০৬ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বেইলি রোডে তার নিজ বাসায় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।বিয়েতে উপস্থিত ছিলেন দুই পরিবারের ঘনিষ্ঠজনরা।

বিয়ের খবর তানজিকা নিজেই গণমাধ্যমকে জানান। এছাড়া সামাজিকমাধ্যমেও বিয়ের ছবি প্রকাশ করেন।  

নিজের বিয়ে প্রসঙ্গে তানজিকা জানান, তিনি কখনও ভাবেননি যে জীবনে সিঙ্গেল থাকবেন। তার এতদিন সব সময় মনে হয়েছে, বিয়ের জন্য সঠিক সময় আসেনি। এবার তার মনে হয়েছে, সঠিক সময় এবং সঠিক মানুষের দেখাও পেয়েছেন। তাই বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন।

চলতি মাসেই বিয়ে পরবর্তী সব আনুষ্ঠানিকতা শেষ করার ইচ্ছে রয়েছে তার। তানজিকার বর অস্ট্রেলিয়া প্রবাসী। বরের নাম সাইফ বাসুনিয়া। ২৫ বছরের বেশি সময় ধরে তিনি সিডনিতে বসবাস করছেন। ২০১৮ সাল থেকে সাইফের সঙ্গে এ অভিনেত্রীর পরিচয়। এরপর তাদের মধ্যে বন্ধুত্ব তৈরি হয়।

বিয়ের পর কি দেশে থাকবেন নাকি অস্ট্রেলিয়ায় চলে যাবেন? এমন প্রশ্নে তানজিকা বলেন, অভিনয় তো আমার প্রাণের জায়গা। ঢাকা আমার প্রাণের শহর। তবে কিছু কারণে আমাকে তো যাওয়া-আসার মধ্যে থাকতে হবে।

বিয়ে প্রসঙ্গে তানজিকা বলেন, আমাদের শুধু আকদ হয়েছে। জুমার আগে, একেবারে পারিবারিকভাবে। আত্মীয়স্বজনেরা ছিলেন। সাইফকে আমি ২০১৮ সাল থেকে চিনলেও কখনো তাকে বিয়ে করব, এমনটা ভাবিনি। তবে আমাদের বন্ধুত্ব ছিল। সেটা যে প্রেম বা বিয়েতে গড়াবে, তা ভাবিনি। অবশেষে তা হয়ে গেল।

বরের ব্যাপারে তিনি জানান, সাইফকে আমার মায়ের খুব ভালো লাগত। ভীষণ পছন্দ করতেন, আগে থেকে চিনতেনও। পারিবারিকভাবে বিয়ে নিয়ে আমার ওপর চাপও ছিল। একটা সময় এসে পারিবারিক চাপ মেনে নিতে হয়েছে। এটাও ঠিক যে আমারও তাকে ভালো লাগত। আমি জানতাম, সে খুব ভালো একজন মানুষ। মানবিক মানুষ। মনে হয়েছে, সেই আমার জন্য সবচেয়ে সঠিক মানুষ, যাকে জীবনসঙ্গী করা যায়।

প্রসঙ্গত, এটি তানজিকার দ্বিতীয় বিয়ে। এক যুগ আগে তানজিকা বিয়ে করেছিলেন স্থপতি এনামুল করিম নির্ঝরকে। তাদের সেই দাম্পত্য সম্পর্ক কয়েক বছর টিকেছিল।

  • Related Posts

    প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের

    শিগগিরই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সরাসরি সাক্ষাতের আশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (৩১ আগস্ট) প্রধানমন্ত্রীকে পাঠানো এক চিঠিতে মার্কিন প্রেসিডেন্ট এই প্রত্যাশার কথা জানান। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব…

    Continue reading
    আমাদের সামনে এখনো কিছু চ্যালেঞ্জ রয়েছে : প্রধানমন্ত্রী

    বিএনপি শুধু বহুদলীয় গণতন্ত্রই ফিরিয়ে আনেনি, সংসদীয় গণতন্ত্রও এ দলের হাত ধরে এসেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন। তিনি বলেন, ‘আমাদের সামনে এখনো কিছু চ্যালেঞ্জ রয়েছে। তবে আমরা…

    Continue reading

    প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের

    প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের

    আমাদের সামনে এখনো কিছু চ্যালেঞ্জ রয়েছে : প্রধানমন্ত্রী

    আমাদের সামনে এখনো কিছু চ্যালেঞ্জ রয়েছে : প্রধানমন্ত্রী

    ইরানের ওপর কঠোর আঘাত হানা হবে: ট্রাম্পের নতুন হুমকি

    ইরানের ওপর কঠোর আঘাত হানা হবে: ট্রাম্পের নতুন হুমকি

    ইউক্রেন যুদ্ধে জয়ী হচ্ছে রাশিয়া : পুতিন

    ইউক্রেন যুদ্ধে জয়ী হচ্ছে রাশিয়া : পুতিন

    নেপালে আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ১১২৭

    নেপালে আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ১১২৭

    লঘুচাপে উত্তাল সাগর, চলছে ৩ নম্বর সতর্কসংকেত

    লঘুচাপে উত্তাল সাগর, চলছে ৩ নম্বর সতর্কসংকেত

    প্যারিস ছেড়ে লন্ডনে ব্যালন ডি’অরের ৭০তম আসর

    প্যারিস ছেড়ে লন্ডনে ব্যালন ডি’অরের ৭০তম আসর

    অপরাধ ও আইনি দ্বন্দ্ব নিয়ে কারিনা-পৃথ্বীরাজের ‘দায়রা’

    অপরাধ ও আইনি দ্বন্দ্ব নিয়ে কারিনা-পৃথ্বীরাজের ‘দায়রা’

    নিউইয়র্কে বাংলাদেশিসহ দুটি প্রাণঘাতী হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত ঘাতক জেসুস অ্যাকোস্টা গ্রেপ্তার

    নিউইয়র্কে বাংলাদেশিসহ দুটি প্রাণঘাতী হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত ঘাতক জেসুস অ্যাকোস্টা গ্রেপ্তার

    বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

    বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা