বিমানের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগ, লালমাটিয়ায় বিক্ষোভ

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে রাজধানীর লালমাটিয়া মহিলা কলেজ কেন্দ্রে বিক্ষোভ করছেন চাকরিপ্রত্যাশীরা।

শনিবার (১ মার্চ) বিকেল ৩টা থেকে এই বিক্ষোভ শুরু হয়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ওই কেন্দ্রে (বিকেল ৪টা ২৫ মিনিট) বিক্ষোভ চলছিল।

চাকরিপ্রত্যাশীদের অভিযোগ, ২০২৩ সালে কমার্শিয়াল অ্যাসিস্ট্যান্ট পদে (১০০ জন) নিয়োগ বিজ্ঞপ্তি দেয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। তবে ২০২৪ সালে চাকরিপ্রার্থীদের বয়স ৩২ বছর করে সরকার। সে কারণে চলতি বছরের জানুয়ারিতে একই পদে পুনরায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ বিমান। এই নিয়োগের পরীক্ষা আজ বিকেল ৩টায় রাজধানীর বিভিন্ন কেন্দ্রে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে বিকেল তিনটা ১০ মিনিট বাজলেও লালমাটিয়া মহিলা কলেজ কেন্দ্রের চাকরিপ্রত্যাশীরা (প্রায় দুই হাজার) প্রশ্নপত্র পাননি। এর মধ্যে প্রশ্নফাঁস হয়েছে বলে জানতে পারেন তারা। এ নিয়ে পরীক্ষা কেন্দ্রের সংশ্লিষ্টদের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান তারা। পরীক্ষা বর্জন করে বিক্ষোভ শুরু করেন তারা। একপর্যায়ে তারা কলেজের সামনের রাস্তায় অবস্থান নেন। পরে আবার কলেজের ভেতর গিয়ে বিক্ষোভ করেন।

সবুজ সরকার নামে এক পরীক্ষার্থী বলেন, ‘এই নিয়োগ পরীক্ষা নেওয়ার জন্য বিমান আইবিএ কে দায়িত্ব দিয়েছিল। কিন্তু কীভাবে এই পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হলো, তার উত্তর দিতে পারছে না আইবিএ এর সংশ্লিষ্টরা। আবার বিমানের কোনো প্রতিনিধিও কলেজে আসেনি। ফলে পরীক্ষা বাতিলের দাবিতে সবাই বিক্ষোভ করছি।’

এ বিষয়ে জানতে বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলামের মুঠোফোনে কল করা হলেও তিনি রিসিভ করেননি। তাৎক্ষণিক আইবিএ’র সংশ্লিষ্ট কারও সঙ্গেও কথা বলা সম্ভব হয়নি।

  • Related Posts

    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    সারাদেশে গত কয়েক দিনের তীব্র তাপদাহের পর স্বস্তির বৃষ্টির সঙ্গে ধেয়ে আসা কালবৈশাখী ঝড় ও বজ্রপাতে প্রাণ হারিয়েছেন অন্তত ১৪ জন। রোববার (২৬ এপ্রিল) সকাল থেকে বিকেলের মধ্যে দেশের উত্তর…

    Continue reading
    ফের পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, বসবেন আঞ্চলিক আলোচনায়

    ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম আইআরএনএ জানিয়েছে, দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি রোববার (২৬ এপ্রিল) পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছেছেন। তিনি সম্প্রতি ওমানের রাজধানী মাসকাট থেকে যাত্রা শুরু করেছিলেন। ইসলামাবাদের উপকণ্ঠে নূর খান বিমানঘাঁটিতে…

    Continue reading

    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    ফের পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, বসবেন আঞ্চলিক আলোচনায়

    ফের পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, বসবেন আঞ্চলিক আলোচনায়

    হোটেলের বাইরে গুলি, বন্দুকধারী ট্রাম্পের এত কাছে গেলেন কীভাবে?

    হোটেলের বাইরে গুলি, বন্দুকধারী ট্রাম্পের এত কাছে গেলেন কীভাবে?

    কুড়িগ্রামে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৬

    কুড়িগ্রামে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৬

    ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

    ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

    ২৪ দিন নিখোঁজ থাকার পর খোঁজ মিলেছে নির্মাতার

    ২৪ দিন নিখোঁজ থাকার পর খোঁজ মিলেছে নির্মাতার

    দেশের বাইরে শুটিংয়ে ‘ব্যাচেলর পয়েন্ট’ টিম, ঈদে আসছে বিশেষ চমক

    দেশের বাইরে শুটিংয়ে ‘ব্যাচেলর পয়েন্ট’ টিম, ঈদে আসছে বিশেষ চমক

    মিশরে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী মেলা ও পিঠা উৎসব

    মিশরে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী মেলা ও পিঠা উৎসব

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা

    তিন বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস

    তিন বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস