বিমানবন্দরে পুতিনকে জড়িয়ে ধরলেন মোদী

দিল্লি বিমানবন্দরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে চমকপ্রদভাবে স্বাগত জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় পুতিনের আগমনে প্রধানমন্ত্রী নিজেই বিমানবন্দরে উপস্থিত হন। এরপর পুতিন প্লেন থেকে নামার পর তাকে জড়িয়ে ধরেন মোদী। করেন শুভেচ্ছা বিনিময়।

রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম স্পুটনিক জানায়, এই ব্যক্তিগত উদ্যোগে মোদী প্রোটোকল ভেঙেছেন এবং এই অপ্রত্যাশিত অভিনন্দন রুশ প্রতিনিধিদলকে বিস্মিত করেছে। তারা আগে থেকে মোদীর সরাসরি স্বাগত জানানোর পরিকল্পনার বিষয়ে জানতো না।

বিজেপিও এক্স–এ পোস্ট করে জানিয়েছে, সাধারণ নিয়মের বাইরে গিয়ে প্রধানমন্ত্রী নিজেই পুতিনকে স্বাগত জানিয়েছেন।

দুই দিনের সফরে পুতিন ২৩তম ভারত–রাশিয়া বার্ষিক সম্মেলনে অংশ নেবেন। বৃহস্পতিবার রাতে পুতিন ও মোদী ব্যক্তিগত ডিনারে মিলিত হবেন। যদিও বিস্তারিত জানা যায়নি, ডিনারটি হবে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে।

বিমানবন্দর থেকে তারা একই গাড়িতে রওয়ানা দেন। এর আগে গত সেপ্টেম্বর চীনে এসসিও সম্মেলনের সময় পুতিন নিজের গাড়িতে মোদীকে একসঙ্গে যাত্রার প্রস্তাব দিয়েছিলেন, যা সে সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারত–রাশিয়া তেল বাণিজ্যকে লক্ষ্য করে আরোপিত শুল্ক সিদ্ধান্তের প্রেক্ষাপটে বিশেষ তাৎপর্য সৃষ্টি করেছিল।

শুক্রবার দুই নেতার মধ্যে আনুষ্ঠানিক বৈঠক হবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, আলোচনার মূল কেন্দ্রবিন্দু হবে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি। সাম্প্রতিক বছরগুলোতে এই খাতে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।

ভারত ও রাশিয়া বর্তমানে বাণিজ্য ঘাটতি কমাতে কাজ করছে। ভারত মাছজাত পণ্য, আলু, ডালিম, প্রক্রিয়াজাত খাবার, ভোক্তা পণ্য ও ওষুধ রপ্তানি বাড়ানোর চেষ্টা করছে। অন্যদিকে প্রতিরক্ষা আমদানি বাড়াচ্ছে।

  • Related Posts

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে আজ রোববার (৮ মার্চ) পর্যন্ত ৩২০টি ফ্লাইট বাতিল করেছে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৮…

    Continue reading
    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি

    স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে নারীর রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়নের ভিত্তি স্থাপন করেছিলেন বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সেই ভিত্তিকে আরও…

    Continue reading

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি

    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত হয়েছেন, নাম এখনো ঘোষণা হয়নি

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত হয়েছেন, নাম এখনো ঘোষণা হয়নি

    নিউইয়র্কে মামদানির বাড়ির সামনে মুসলিমবিরোধী বিক্ষোভ, ‘বিস্ফোরক’ নিক্ষেপ

    নিউইয়র্কে মামদানির বাড়ির সামনে মুসলিমবিরোধী বিক্ষোভ, ‘বিস্ফোরক’ নিক্ষেপ

    উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড

    উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড

    আর এক গোলেই ইতিহাস, মেসির গোলে মিয়ামির জয়

    আর এক গোলেই ইতিহাস, মেসির গোলে মিয়ামির জয়

    স্টার হোটেলের ‘সন্ত্রাসী’ কর্মচারীদের গ্রেফতার ও শাস্তি চাইলেন আরশ খান

    স্টার হোটেলের ‘সন্ত্রাসী’ কর্মচারীদের গ্রেফতার ও শাস্তি চাইলেন আরশ খান

    মালদ্বীপে বাংলাদেশ মিশনের ইফতার মাহফিল

    মালদ্বীপে বাংলাদেশ মিশনের ইফতার মাহফিল

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প