বিবিসির বিরুদ্ধে ৬১ হাজার কোটি টাকার মানহানির মামলা ট্রাম্পের

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির বিরুদ্ধে ৫ বিলিয়ন বা ৫০০ কোটি ডলারের মানহানি মামলা করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৬১ হাজার কোটি টাকা। ২০২০ সালে প্রেসিডেন্ট নির্বাচনে পরাজয়ের পরে ২০২১ সালের ৬ জানুয়ারি মার্কিন আইনসভার বৈঠস্থল ক্যাপিটল হিলসে সমর্থকদের হামলার নির্দেশ দিচ্ছেন- এমন একটি এডিটেড ভিডিও প্রতিবেদন প্রকাশের জেরে এই মামলা করা হয়েছে।

স্থানীয় সময় সোমবার (১৫ ডিসেম্বর) এই মানহানির মামলা করেন তিনি।

২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হন সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন। তবে ওই সময় ট্রাম্প দাবি করেছিলেন যে নির্বাচনে কারচুপি করে তাকে হারিয়ে দেওয়া হয়েছে। এমন পরিস্থিতিতে ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটাল হিলসে হামলা চালান তার সমর্থকরা। এতে বেশ কয়েকজনের মৃত্যু হয়।

এই হামলায় উসকানি দেওয়ার জন্য ট্রাম্পকে দায়ী করা হয়। যদিও তিনি শুরু থেকেই এটি প্রত্যাখ্যান করে আসছিলেন। পরবর্তী সময়ে ২০২৪ সালের নির্বাচনের আগ মুহূর্তে বিবিসি তাদের ‘প্যানারোমা’ ডকু সিরিজে একটি ভিডিও প্রতিবেদন তৈরি করে। এতে বোঝানো হয় ক্যাপিটাল হিলসে হামলার জন্য সমর্থকদের উসকানি দিয়েছেন ট্রাম্প। আর ওই প্রতিবেদনের জেরেই মামলা করেছেন ট্রাম্প।

বিবিসি তার কাছে এজন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছিল। তারা বলেছিল, বিভিন্ন ক্লিপ এডিট করে প্রতিবেদনটি এমনভাবে তৈরি করা হয়েছিল, এতে মনে হয়েছে ক্যাপিটাল হিলসে হামলার জন্য সরাসরি নির্দেশ দিয়েছেন তিনি। তবে ওই ভিডিও প্রতিবেদনটি যুক্তরাষ্ট্রে প্রকাশ করা হয়নি।

চলতি বছর বিষয়টি নিয়ে আইনি লড়াইয়ের ঘোষণা দেন ট্রাম্প। এ ঘটনার জেরে বিবিসির বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তা পদত্যাগ করতেও বাধ্য হয়েছিলেন।

ট্রাম্পের আইনজীবী অভিযোগ করেছেন, এই প্রতিবেদনের কারণে তার সম্মানহানির পাশাপাশি ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে।

  • Related Posts

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার নারীর নিরাপত্তা বিধানকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। সাইবার বুলিং এবং অনলাইনে নারীর বিরুদ্ধে হয়রানি বন্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শনিবার (৭ মার্চ)…

    Continue reading
    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইরানের জন্য এমন একজন ‘প্রেসিডেন্ট বেছে নিতে’ চান যিনি দেশটিকে যুদ্ধে নিয়ে যাবেন না। খবর বিবিসির। ট্রাম্প…

    Continue reading

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প

    তেহরানে তেলের ডিপোতে ভয়াবহ বিস্ফোরণ

    তেহরানে তেলের ডিপোতে ভয়াবহ বিস্ফোরণ

    ইরান যুদ্ধের মধ্যেই ইউক্রেনে রাশিয়ার তীব্র হামলা, নিহত ১০

    ইরান যুদ্ধের মধ্যেই ইউক্রেনে রাশিয়ার তীব্র হামলা, নিহত ১০

    ঝিনাইদহে পেট্রোল পাম্পে যুবক নিহতের ঘটনায় ভাঙচুর-আগুন, আটক ৩

    ঝিনাইদহে পেট্রোল পাম্পে যুবক নিহতের ঘটনায় ভাঙচুর-আগুন, আটক ৩

    বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে যে রেকর্ড ভারতের জন্য আতঙ্কের

    বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে যে রেকর্ড ভারতের জন্য আতঙ্কের

    হায়দার হোসেনের মৃত্যুর গুজব, নিজে ফোন রিসিভ করে বললেন ‘আমি ভালো আছি’

    হায়দার হোসেনের মৃত্যুর গুজব, নিজে ফোন রিসিভ করে বললেন ‘আমি ভালো আছি’

    নিউ ইয়র্কের কুইন্সের সানি সাইডে বিশাল আবাসন প্রকল্পের জন্য ট্রাম্পের প্রতি আহ্বান মেয়র মামদানির

    নিউ ইয়র্কের কুইন্সের সানি সাইডে বিশাল আবাসন প্রকল্পের জন্য ট্রাম্পের প্রতি আহ্বান মেয়র মামদানির

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের