বিপৎসীমার উপরে যমুনা নদীর পানি, দিল্লিতে বন্যা সতর্কতা

টানা ভারী বৃষ্টিপাতের ফলে যমুনা নদীর পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় দিল্লির মায়ূর বিহার ফেজ-১ সহ নিম্নাঞ্চলের ত্রাণ শিবিরগুলো প্লাবিত হয়েছে।

সরকারি তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল ৭টায় দিল্লির ওল্ড রেলওয়ে ব্রিজ সংলগ্ন যমুনা নদীর পানিরস্তর ছিল ২০৭.৪৮ মিটার। ভোর ৫টা এবং ৬টার পরিমাপে তা একই ছিল। আগের রাতে ২টা থেকে ৫টা পর্যন্ত পানিরস্তর ছিল ২০৭.৪৭ মিটার।

দিল্লির সিভিল লাইন্স এলাকায় বেলা রোড সংলগ্ন জায়গাগুলো জলমগ্ন হয়ে পড়েছে। তালিয়ে গেছে রাস্তাঘাট। কাশ্মীর গেটের বিভিন্ন এলাকাও প্লাবিত হয়, কারণ যমুনার পানি আশপাশের পাড় ভেঙে শহরের ভেতরে ঢুকে পড়েছে।

বুধবার বিকেলে দিল্লি ও এনসিআরজুড়ে হওয়া প্রবল বৃষ্টিতে শহরের বিভিন্ন অংশে ব্যাপক জলাবদ্ধতা ও যানজট দেখা দেয়। যমুনা নদীর তীরবর্তী এলাকাগুলোতে পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ হয়ে ওঠে।

লোহা পুল ও আশপাশের এলাকা থেকে পাওয়া ভিডিওতে দেখা গেছে, বাঁধ ভেঙে ত্রাণ শিবিরে প্রবেশ করছে পানি।

এক্স (সাবেক টুইটার)-এ একটি পোস্টে এনডিআরএফ জানায়, টানা বৃষ্টির কারণে যমুনা নদীর পানি বিপৎসীমার উপর দিয়ে বইছে। যমুনা বাজার, নাজফগড় ও জইতপুর এলাকায় উদ্ধার ও সরিয়ে নেওয়ার অভিযান চালানো হয়েছে।

এ পর্যন্ত পাঁচজনকে উদ্ধার করা হয়েছে এবং মোট ৬২৬ জন মানুষ ও ১৩টি গবাদিপশুকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে বলে এনডিআরএফ নিশ্চিত করেছে।

  • Related Posts

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    চলতি মার্চ মাসের শুরু থেকে দেশের বিভিন্ন স্থানে হালকা বৃষ্টি হচ্ছে। গতকালও দেশের রংপুর বিভাগে ৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আজ বুধবার দেশের ৮ বিভাগে অস্থায়ী ভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।…

    Continue reading
    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    হরমুজ প্রণালির কাছে ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি করেছে মার্কিন সেনাবাহিনী। মঙ্গলবার (১০ মার্চ) এক বিবৃতিতে এই দাবি করে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। একই সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প…

    Continue reading

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের