বিদেশি পর্যটক বাড়াতে বিনামূল্যে প্লেনের টিকিট দেবে থাইল্যান্ড

বিদেশি পর্যটক বাড়াতে নতুন উদ্যোগ নিচ্ছে থাইল্যান্ড। এই কর্মসূচির আওতায় থাইল্যান্ডে ভ্রমণকারী আন্তর্জাতিক পর্যটকদের বিনামূল্যে অভ্যন্তরীণ ফ্লাইটের টিকিট দেওয়া হবে। সরকারের লক্ষ্য, ২০২৫ সালের শেষ নাগাদ অন্তত দুই লাখ পর্যটককে এ উদ্যোগের মাধ্যমে থাইল্যান্ডে ভ্রমণে উৎসাহিত করা।

গত বুধবার (২০ আগস্ট) থাই পর্যটন ও ক্রীড়া মন্ত্রী সরাওং থিয়েনথং জানান, এই প্রকল্পের জন্য ৭০০ মিলিয়ন বাথ (প্রায় ২৬০ কোটি টাকা) বাজেট অনুমোদনের প্রস্তাব মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে। বাজেট বরাদ্দ হলে তা পরিচালনা করবে থাইল্যান্ড ট্যুরিজম অথোরিটি।

‘বাই ইন্টারন্যাশনাল, ফ্রি থাইল্যান্ড ডোমেস্টিক ফ্লাইটস’ শিরোনামের এই কর্মসূচির মাধ্যমে পর্যটকদের শুধু ব্যাংকক বা ফুকেটের মতো বড় শহরেই সীমাবদ্ধ না রেখে ইউনেসকো ঘোষিত নগরীসহ অন্যান্য জনপ্রিয় গন্তব্যে ভ্রমণে উৎসাহিত করা হবে।

এই উদ্যোগে অংশ নেবে থাইল্যান্ডের ছয়টি এয়ারলাইনস—থাই এয়ারএশিয়া, ব্যাংকক এয়ারওয়েজ, নক এয়ার, থাই এয়ারওয়েজ ইন্টারন্যাশনাল, থাই লায়ন এয়ার এবং থাই ভিয়েতজেট।

সরাওং বলেন, সরকার একমুখী টিকিটে ১ হাজার ৭৫০ বাথ এবং যাওয়া-আসার টিকিটে ৩ হাজার ৫০০ বাথ ভর্তুকি দেবে। আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত এ প্রকল্প চলবে, আর পর্যটকরা সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত ভ্রমণ করতে পারবেন।

প্রকল্প অনুযায়ী, আন্তর্জাতিক পর্যটকেরা অনলাইনে বা এয়ারলাইনসের ওয়েবসাইট থেকে টিকিট কিনলে তারা অতিরিক্ত খরচ ছাড়াই দুটি অভ্যন্তরীণ ফ্লাইট টিকিট (যাওয়া ও আসা) পাবেন। প্রতিটি টিকিটে ২০ কেজি লাগেজ বহনেরও সুবিধা থাকবে।

সরকার আশা করছে, এ উদ্যোগ থেকে সরাসরি অন্তত ৮ দশমিক ৮১ বিলিয়ন বাথ আয় হবে, আর সামগ্রিক অর্থনৈতিক প্রভাব হবে প্রায় ২১ দশমিক ৮ বিলিয়ন বাথ।

এ কর্মসূচির আদলে জাপানের মতো পর্যটন-বিস্তারণ নীতি গ্রহণ করছে থাইল্যান্ড। ২০২৫ সালকে ‘অ্যামেজিং থাইল্যান্ড গ্র্যান্ড ট্যুরিজম অ্যান্ড স্পোর্টস ইয়ার’ হিসেবে ঘোষণা করেছে দেশটি।

সরাওং জানিয়েছেন, দেশের অভ্যন্তরীণ পর্যটন বৃদ্ধিতে নেওয়া ‘হাফ-প্রাইস থাইল্যান্ড ট্রাভেল’ স্কিমের প্রথম ধাপে বড় শহরগুলোয় সব আসন বুকড হয়ে গেছে। তবে পাঁচ লাখ আসনের মধ্যে এখনো প্রায় ৫৪ হাজার আসন ছোট শহরগুলোতে খালি আছে, যা সেপ্টেম্বরের মধ্যে পূর্ণ হবে বলে আশা করা হচ্ছে।

  • Related Posts

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    চলতি মার্চ মাসের শুরু থেকে দেশের বিভিন্ন স্থানে হালকা বৃষ্টি হচ্ছে। গতকালও দেশের রংপুর বিভাগে ৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আজ বুধবার দেশের ৮ বিভাগে অস্থায়ী ভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।…

    Continue reading
    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    হরমুজ প্রণালির কাছে ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি করেছে মার্কিন সেনাবাহিনী। মঙ্গলবার (১০ মার্চ) এক বিবৃতিতে এই দাবি করে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। একই সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প…

    Continue reading

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের