বিদেশি পণ্যে শুল্ক যুক্তরাষ্ট্রের প্রত্যেক নাগরিককে ২০০০ ডলার লভ্যাংশ দেওয়ার ঘোষণা ট্রাম্পের

বিদেশি পণ্যে আরোপিত শুল্ক থেকে পাওয়া অর্থ দিয়ে যুক্তরাষ্ট্রের প্রত্যেক নাগরিককে অন্তত দুই হাজার ডলার করে ‘লভ্যাংশ’ (ডিভিডেন্ড) দেওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

রোববার (৯ নভেম্বর) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, যারা শুল্কের বিরোধিতা করে, তারা নির্বোধ! আমরা এখন বিশ্বের সবচেয়ে ধনী, সবচেয়ে সম্মানিত দেশ। আমাদের দেশে প্রায় কোনো মূল্যস্ফীতি নেই, শেয়ারবাজারে রেকর্ড উচ্চতা, আর মানুষের ৪০১(কে) সঞ্চয় সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে।

ট্রাম্প আরও লিখেছেন, আমরা ট্রিলিয়ন ডলারের রাজস্ব সংগ্রহ করছি এবং শিগগিরই যুক্তরাষ্ট্রের ৩৭ ট্রিলিয়ন ডলারের বিশাল ঋণ পরিশোধ শুরু করবো। দেশজুড়ে নতুন নতুন কারখানা ও উৎপাদন কেন্দ্র গড়ে উঠছে, বিনিয়োগের রেকর্ড তৈরি হয়েছে।

এসময় তিনি জানান, বিদেশি পণ্যের ওপর আরোপিত শুল্ক থেকে প্রাপ্ত আয় থেকে শিগগির প্রত্যেক মার্কিন নাগরিককে অন্তত দুই হাজার ডলার করে ‘লভ্যাংশ’ দেওয়া হবে। তবে উচ্চ আয়ের নাগরিকদের এই সুবিধার বাইরে রাখা হবে।

বাস্তবায়ন নিয়ে অস্পষ্টতা

ট্রাম্পের এই ঘোষণার বিষয়ে এবিসির ‘দিস উইক’ অনুষ্ঠানে প্রশ্ন করা হলে যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানান, শুল্ক থেকে সরকারের আয় বৃদ্ধি পেলেও এর মূল লক্ষ্য রাজস্ব সংগ্রহ নয়, বরং যুক্তরাষ্ট্রে উৎপাদন ফিরিয়ে আনা এবং বাণিজ্যের ভারসাম্য পুনঃস্থাপন করা।

তবে ট্রাম্পের ঘোষিত দুই হাজার ডলারের লভ্যাংশ বাস্তবে কীভাবে বাস্তবায়ন হবে, সে বিষয়ে স্পষ্ট কোনো প্রস্তাব নেই। বেসেন্ট বলেন, আমি এখনো প্রেসিডেন্টের সঙ্গে এ বিষয়ে কথা বলিনি। তবে এই লভ্যাংশ বিভিন্নভাবে নাগরিকদের কাছে পৌঁছাতে পারে, যেমন কর হ্রাস বা কর অব্যাহতির মাধ্যমে।

তিনি আরও উল্লেখ করেন, প্রেসিডেন্টের কর-সংক্রান্ত এজেন্ডায় টিপস ও অতিরিক্ত সময়ের কাজের ওপর কর বাতিলের বিষয়টি রয়েছে। সেখান থেকেও এই আর্থিক সুবিধা আসতে পারে।

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর