বিজয় থালাপাতির শেষ সিনেমা ‘জন নায়ক’

শোবিজ দুনিয়া ছাড়ার ঘোষণা দিলেন দক্ষিণী সিনেমার অন্যতম জনপ্রিয় নায়ক বিজয় থালাপাতি। জানালেন, মুক্তি প্রতীক্ষিত ‘জন নায়ক’ সিনেমাই তার অভিনীত শেষ সিনেমা।

ভারতীয় সংবাদমাধ্যম পিংক ভিলার প্রতিবেদন থেকে জানা যায়, ‘জন নায়ক’ বিজয়ের ৬৯তম সিনেমা। এ সিনেমার একজন রাজনীতিবিদ চরিত্রে দেখা যাবে অভিনেতাকে।

রাজনীতি নির্ভর এ সিনেমায় অভিনয় করতে গিয়ে বিজয়ের মনে হয়েছে, মানুষের জন্য তার কাজ করা উচিত। সে ভাবনা থেকেই দেরি না করে বিজয় ঘোষণা দেন, মুক্তি প্রতীক্ষিত ‘জন নায়ক’-ই তার অভিনীত শেষ সিনেমা।

জানা যায়, বিজয় ২০২৬-এর তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনের জন্য আগ্রহ প্রকাশ করেছেন। এ লক্ষে প্রায় ২০০ কর্মীকে নিয়ে গঠন করেছেন একটি রাজনৈতিক দল। অভিনয় ছাড়ার পর সেখানেই পুরো মনোযোগ দিতে চান বিজয়।

থালাপাতি বিজয় ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতাদের মধ্যে একজন। তিনি সাতবার ফোর্বস ইন্ডিয়ার সেলিব্রিটি ১০০ তালিকায় স্থান পেয়েছেন।

ক্যারিয়ারের ঝুলিতে তার রয়েছে ওসাকা সেরা অভিনেতার পুরস্কার এবং দক্ষিণ ভারতীয় আন্তর্জাতিক চলচ্চিত্র পুরস্কারসহ একাধিক পুরস্কার।

  • Related Posts

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    চলতি মার্চ মাসের শুরু থেকে দেশের বিভিন্ন স্থানে হালকা বৃষ্টি হচ্ছে। গতকালও দেশের রংপুর বিভাগে ৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আজ বুধবার দেশের ৮ বিভাগে অস্থায়ী ভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।…

    Continue reading
    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    হরমুজ প্রণালির কাছে ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি করেছে মার্কিন সেনাবাহিনী। মঙ্গলবার (১০ মার্চ) এক বিবৃতিতে এই দাবি করে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। একই সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প…

    Continue reading

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের