বিজয়ের ঝোড়ো ফিফটি, গাজী গ্রুপের তৃতীয় জয়

লিজেন্ডস অব রূপগঞ্জ, আবাহনী, মোহামেডান ও অগ্রণী ব্যাংকের সঙ্গে পঞ্চম দল হিসেবে প্রিমিয়ার লিগে তৃতীয় জয় পেয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। বৃহস্পতিবার বিকেএসপি ৩ নম্বর মাঠে শাইনপুকুরকে ৮ উইকেটে হারিয়েছে এনামুল হক বিজয়ের দল। চার খেলায় বিজয় বাহিনীর তৃতীয় জয়ের বিপরীতে সমান ম্যাচে শাইনপুকুরের এটা তৃতীয় পরাজয়।

গাজী গ্রুপের বোলার আবু হাশিম (২/১৭ ), শামীম মিয়া (৩/২২), তোফায়েল (৩/২৪) প্রথম সেশনে দলের জয়ের ভিত গড়ে দেন। তাদের সাঁড়াশি বোলিংয়ে মাত্র ১৬১ রানে অলআউট হয় শাইনপুকুর। দুই ওপেনার সাদেকুর ও এনামুল বিজয়ের ঝোড়ো হাফসেঞ্চুরিতে খুব সহজে মাত্র ১৭.৫ ওভারেই জয় তুলে নেয় গাজী গ্রুপ।

প্রথম ২ ম্যাচে ০ রানে আউট হওযার পর ঠিক আগের ম্যাচে ধানমন্ডির বিপক্ষে অর্ধশতক (৬৯) উপহারের দিয়েছিলেন। আজ বৃহস্পতিবার আবারও ম্যাচ জেতানো ফিফটি হাঁকিয়েছেন এনামুল হক বিজয়। এদিন ২৭ বলে ৮ বাউন্ডারি ও ২ ছক্কায় ৫২ রানের ঝোড়ো ইনিংস উপহার দেন গাজী গ্রুপ অধিনায়ক।

ওপেনার সাদেকুরও কম যাননি। তার ব্যাট থেকে আসে ৩০ বলে ৫০ (৮ বাউন্ডারি ও ১ ছক্কা)। ফলে মাত্র ১৭.৫ ওভারে জয় তুলে নেয় গাজী গ্রুপ।

সংক্ষিপ্ত স্কোর
শাইনপুকুর: ৪৫.২ ওভারে ১৬১/১০ (তন্ময় ১৬, অনিক সরকার ২৯, রায়ান রাফসান ২৬, জুবায়ের ৪৬; আবু হাশিম ২/১৭, শামিম মিয়া ৩/২২, তোফায়েল ৩/২৪)
গাজী গ্রুপ: ১৭.৫ ওভারে ১৬২/২ (সাদেকুর রহমান ৫০, এনামুল বিজয় ৫২, সালমান ইমন ২৩*, শামসুর রহমান শুভ ৩৩*)।

ফল: গাজী গ্রুপ ৮ উইকেটে জয়ী।

  • Related Posts

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে আজ রোববার (৮ মার্চ) পর্যন্ত ৩২০টি ফ্লাইট বাতিল করেছে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৮…

    Continue reading
    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি

    স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে নারীর রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়নের ভিত্তি স্থাপন করেছিলেন বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সেই ভিত্তিকে আরও…

    Continue reading

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি

    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত হয়েছেন, নাম এখনো ঘোষণা হয়নি

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত হয়েছেন, নাম এখনো ঘোষণা হয়নি

    নিউইয়র্কে মামদানির বাড়ির সামনে মুসলিমবিরোধী বিক্ষোভ, ‘বিস্ফোরক’ নিক্ষেপ

    নিউইয়র্কে মামদানির বাড়ির সামনে মুসলিমবিরোধী বিক্ষোভ, ‘বিস্ফোরক’ নিক্ষেপ

    উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড

    উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড

    আর এক গোলেই ইতিহাস, মেসির গোলে মিয়ামির জয়

    আর এক গোলেই ইতিহাস, মেসির গোলে মিয়ামির জয়

    স্টার হোটেলের ‘সন্ত্রাসী’ কর্মচারীদের গ্রেফতার ও শাস্তি চাইলেন আরশ খান

    স্টার হোটেলের ‘সন্ত্রাসী’ কর্মচারীদের গ্রেফতার ও শাস্তি চাইলেন আরশ খান

    মালদ্বীপে বাংলাদেশ মিশনের ইফতার মাহফিল

    মালদ্বীপে বাংলাদেশ মিশনের ইফতার মাহফিল

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প