বিক্ষোভে উত্তাল ইন্দোনেশিয়ায় দুর্নীতির অভিযোগে সাবেক মন্ত্রী আটক

ইন্দোনেশিয়ার সাবেক শিক্ষামন্ত্রী এবং রাইড-শেয়ারিং প্রতিষ্ঠান গোজেক-এর সহপ্রতিষ্ঠাতা নাদিয়েম মাকারিমকে দুর্নীতির মামলায় আটক করেছে দেশটির তদন্তকারী সংস্থা। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) অ্যাটর্নি জেনারেলের কার্যালয় তাকে সন্দেহভাজন হিসেবে নাম ঘোষণা করে।

তদন্তকারীরা জানিয়েছেন, মাকারিমকে তদন্ত চলাকালে ২০ দিনের জন্য আটক রাখা হবে। অভিযোগে বলা হয়েছে, ২০১৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত শিক্ষামন্ত্রী থাকাকালে তিনি গুগলের ক্রোমবুক ল্যাপটপ কেনার ক্ষেত্রে অনিয়ম ও ক্ষমতার অপব্যবহার করেছেন। এতে রাষ্ট্রের প্রায় ১ দশমিক ৯৮ ট্রিলিয়ন রুপিয়া (১২১ দশমিক ৮৫ মিলিয়ন ডলার) ক্ষতি হয়েছে বলে ধারণা করছে কর্তৃপক্ষ।

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের তদন্ত কর্মকর্তা নুরচাহিও জুংকুং মাদ্যো সাংবাদিকদের জানান, ২০২১ সালে মাকারিম একটি সরকারি আদেশ জারি করেন যাতে শুধু ক্রোমবুক ল্যাপটপ কেনার সুযোগ থাকে। এর আগে তিনি গুগল ইন্দোনেশিয়ার প্রতিনিধিদের সঙ্গে ছয়বার বৈঠক করেন।

তবে মাকারিম অভিযোগ অস্বীকার করে স্থানীয় গণমাধ্যমকে বলেছেন, আমি কিছুই করিনি। ঈশ্বর আমাকে রক্ষা করবেন, সত্য একদিন প্রকাশ পাবে।

গুগল ইন্দোনেশিয়া এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। প্রতিষ্ঠানটি জানিয়েছে, তারা রিসেলার ও অংশীদারদের সঙ্গে কাজ করে এবং সরকারি সংস্থাগুলো সরাসরি গুগলের সঙ্গে নয়, তাদের অংশীদারদের সঙ্গে চুক্তি করে থাকে।

এর আগে চলতি বছরের জুলাই মাসে তদন্তকারীরা ইন্দোনেশিয়ার প্রযুক্তি প্রতিষ্ঠান গোটু গোজেক তোকোপিডিয়ার কার্যালয়ে তল্লাশি চালায়। তবে তখন বিস্তারিত কিছু জানানো হয়নি।

সাবেক এই মন্ত্রীকে আটকের ঘটনা এমন সময়ে ঘটলো, যখন সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে গোটা ইন্দোনেশিয়া। এতে বিক্ষোভকারীদের মৃত্যু, বহু ভবনে আগুন, রাজনৈতিক নেতাদের বাড়িতে লুটপাটের মতো সহিংস ঘটনা দেখা গেছে।

উল্লেখ্য, গোজেক প্রতিষ্ঠার পর মাকারিম ২০১৯ সালে মন্ত্রী হওয়ার জন্য প্রতিষ্ঠান ছাড়েন। ২০২১ সালে গোজেক ও ই-কমার্স প্রতিষ্ঠান তোকোপিডিয়া একীভূত হয়ে গোটু গোজেক তোকোপিডিয়া গঠন করে, যা বর্তমানে ইন্দোনেশিয়ার সবচেয়ে বড় প্রযুক্তি কোম্পানি।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!