বিএনপি ক্ষমতায় গেলে অবশ্যই সিলেটের উন্নয়নে অবদান রাখব – নিউইয়র্কে মৌলভীবাজারবাসীর মতবিনিময় সভায় মাহিদুর রহমান

যুক্তরাজ্য বিএনপি’র সাবেক সভাপতি মাহিদুর রহমান বলেছেন, আগামীতে জনগণের সমর্থন নিয়ে বিএনপি যদি ক্ষমতায় আসে তবে মৌলভীবাজার সহ বৃহত্তর সিলেটের ন্যায্য দাবিগুলো আদয়ে সচেষ্ট থাকবো। যেহেতু দলীয় চেয়ারপার্সন সহ ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাকে অনেক ভালো জানেন, তাই তাদের নেতৃত্বে সিলেটের উন্নয়নে আমি অবদান রাখার চেষ্টা করব।

মৌলভীবাজার জেলার কৃতি সন্তান মাহিদুর রহমানের যুক্তরাষ্ট্রে আগমন উপলক্ষ্য প্রবাসী মৌলভীবাজারবাসীর পক্ষ থেকে সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যায় এষ্টোরিয়ার একটি রেষ্টুরেন্টে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে তিনি উপরোক্ত কথা বলেন। অনুষ্ঠানে আয়োজকদের পক্ষ থেকে অতিথি মাহিদুর রহমানকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। দল-মত নির্বিশেষে বৃহত্তর সিলেটের বিপুল সংখ্যক মানুষ সভায় অংশ নেন।

সভায় সভাপতিত্ব করেন চৌধুরী সালেহ। মৌলভীবাজার ডিষ্ট্রিক্ট সোসাইটি ইউএসএ’র সহ সভাপতি ও এষ্টোরিয়ার ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিন ও বুরন রায় সভা পরিচালনা করেন। অনুষ্ঠিত সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন জালাল চৌধুরী।

সভায় বক্তারা সততা, নিষ্ঠা ও তৃণমূলের নেতা, সিলেটের কৃতি সন্তান ও সাবেক মন্ত্রী মরহুম এম সাইফুর রহমানের প্রতিচ্ছবি হিসেবে মাহিদুর রহমান-কে দেখতে পান উল্লেখ করেন এবং আগামী নির্বাচনে জনগনের সমর্থন নিয়ে সরকারের গুরুত্বপূর্ণ পদে তাকে দেখতে চান।

সভায় টাইম টেলিভিশনের সিইও আবু তাহের সহ অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আজমল হোসেন কুনু, জিল্লুর রহমান জিল্লু, জসিম ভুঁইয়া, সৈয়দ জুবায়ের আলী, হাজী আব্দুর রহমান, আবু সাঈদ আহমদ, ফয়েজ আহমদ চৌধুরী, সোহান আহমেদ (টুটুল), শাহ রকিব আলী, মিয়া মোহাম্মদ আলতাফ হোসেন, মাকসুদ চৌধুরী, সাইফুর খান হারুন, সৈয়দ এনাম আহমেদ, এবাদ চৌধুরী, খলিলুর রহমান, সাইদ তারেক, মনজুর চৌধুরী জগলু, মোহাম্মদ মাসুক মিয়া, এ কে কাইয়ুম, কয়েস আহমেদ, এমদাদ রহমান তরফদার, শফি আহমেদ, হেলাল তরফদার, সুরঞ্জিত কিশোর দাস চৌধুরী প্রমুখ।

সভাটি আয়োজনে সার্বিক সহোযোগীতায় ছিলেন জিল্লুর খান, জুয়েল খান, মহসিন মিয়া লাল, টিটু চৌধুরী, টুকু চৌধুরী, গণি খান, সাপ্পি, এমাদ আহমেদ চৌধুরী, লায়েক হাসান, আকিব আহমেদ, এম ডি এ রহিম, জাহাঙ্গীর হাসান, মহসিন মিয়া লাল, খলিলুর রহমান, শাহবাজ আহমেদ, তোফায়েল আহমেদ, খালেদ আফসার সোহাগ, মোহাম্মদ এনায়েত, মির্জা আজম, মোহাম্মদ স্বপন, শহীদুল্লাহ শিকদার, তানিম আহমেদ, স্বপন, আলম খান, উত্তম বনিক, মোহাম্মদ সাবু মিয়া, জাবেদ আহমেদ, আহমেদ রুবেল, আবুল কাশেম, এস আলম, বেলাল চৌধুরী, তৌফিক আম্বিয়া টিপু, রায়হান পারভেজ, সৌয়স শাহিন, সোহেলুররহমান, এমডি নুরুল হক, মইনুল হক চৌধুরী। -প্রেস বিজ্ঞপ্তি অনুসারে ।

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর