বাহুবলীকেও ছাড়িয়ে যাবে মহেশ-প্রিয়াঙ্কার ‘বারাণসী’, এলো ঘোষণা

‘বাহুবলী’খ্যাত নির্মাতা এস. এস. রাজামৌলি তার বহু আকাঙ্ক্ষিত নতুন ছবির আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। হায়দরাবাদের রামোজি ফিল্ম সিটিতে আয়োজিত ‘গ্লোবট্রটার’ অনুষ্ঠানে গতকাল শনিবার ছবিটির নাম, প্রধান চরিত্রদের পরিচয় করিয়ে দেয়া হয়। সেইসঙ্গে প্রকাশ্যে আসে টিজার।

এই চলচ্চিত্রে মূল চরিত্র রুদ্র রূপে অভিনয় করছেন দক্ষিণী সুপারস্টার মহেশ বাবু। তার সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া জোনাস। আরও একটি কেন্দ্রীয় ভূমিকায় দেখা যাবে প্রিথ্বীরাজ সুকুমারনকে। এই খবর অবশ্য আগে থেকেই মিডিয়ায় ঘুরছে কয়েক মাস ধরে। তবে এবার আনুষ্ঠানিক ঘোষণা নিশ্চিত হলো তথ্য।

পাশাপাশি জানা গেল, ছবির নাম হবে ‘বারাণসী’। রাজামৌলি জানিয়েছেন, ‘বারাণসী’ এমন একটি চলচ্চিত্র, যা তিনি জীবনে একবারই নির্মাণ করতে পারবেন। এতটাই বড় এবং মহাকাব্যিক পরিসরের হতে চলেছে এই প্রকল্প। ধারণা করা হচ্ছে, আয়োজন ও নির্মাণের মুন্সিয়ানায় ‘বাহুবলী’ ছবির সিরিজকেও ছাড়িয়ে যাবে ‘বারাণসী’।

ছবির টিজারে দেখা গেছে পৌরাণিক কাহিনি, মহাজাগতিক দৃশ্য, রহস্যময় পরিবেশ এবং বিশাল ভিজ্যুয়াল নির্মাণশৈলী। ইতিমধ্যেই দর্শকদের কৌতূহল বাড়িয়ে তুলেছে ছবিটি।

পুরো ছবিটি তৈরি হচ্ছে আইম্যাক্স প্রযুক্তির বিশেষ ক্যামেরায়। ফলে এর দৃশ্য বিন্যাস, রঙের গভীরতা ও পর্দায় রূপায়ণ হবে একেবারেই নতুন অভিজ্ঞতা। এমনটাই জানাচ্ছেন নির্মাতারা। রাজামৌলি বলেন, ‘এই চলচ্চিত্র কেবল গল্প নয়, এক অনন্য অভিজ্ঞতা। দর্শককে নতুন এক জগতে নিয়ে যাবে এটি।’

মহেশ বাবুও জানিয়েছেন, ‘বারাণসী’ তার বহুদিনের স্বপ্নের প্রকল্প। ‘এমন চরিত্রে কাজ করা সত্যিই গর্বের’-বলেন তিনি।

ছবিটির কাজ শুরু হওয়ার কথা ছিল চলতি বছরের মার্চে। তবে বিশাল প্রস্তুতি, প্রাযুক্তিক পরিকল্পনা ও আন্তর্জাতিক মানের সেট নির্মাণের কারণে সময় পিছিয়ে যায়। নির্মাতারা জানিয়েছেন, সবকিছু ঠিক থাকলে ২০২৭ সালের গ্রীষ্মে মুক্তি পাবে ‘বারাণসী’।

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর