বাবর আজম জ্বলে উঠলেও নিউজিল্যান্ডের কাছে বড় হার পাকিস্তানের

মার্ক চাপম্যানের দুর্দান্ত সেঞ্চুরির পর বোর্ডে যখন নিউজিল্যান্ড ৩৪৪ রানের বিশাল স্কোর জমা করে ফেললো তখনই পাকিস্তানের পরাজয় অনেকটা নিশ্চিত হয়ে গিয়েছিলো। তবুও বাবর আজম এবং সালমান আলি আগা লড়াই করেছিলেন কিউই বোলারদের বিপক্ষে।

শেষ পর্যন্ত পাকিস্তান অলআউট হয়ে যায় ৪৪.১ ওভারে ২৭১ রানে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৭৩ রানের বড় ব্যবধানে হারলো পাকিস্তান। বাবর আজম করেন ৭৮ রান এবং সালমান আলি আগা করেন ৫৮ রান।

৩৪৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দুই ওপেনার উসমান খান এবং আবদুল্লাহ শফিকি দারুণ সূচনা করেছিলেন। ৮৩ রানের জুটি গড়েন তারা দু’জন। এ সময় ৩৩ বলে ৩৯ রান করে আউট হয়ে যান ওয়ানডেতে অভিষেক হওয়া উসমান খান। ৪টি বাউন্ডারির সঙ্গে ২টি ছক্কার মারও মারেন তিনি।

৩৬ রান করে আউট হন আবদুল্লাহ শফিক। এরপর ৭৬ রানের জুটি গড়ে তোলেন বাবর আজম এবং মোহাম্মদ রিজওয়ান। ৩৪ বলে ৩০ রান করে আউট হন অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান। এরপর ৮৫ রানের জুটি গড়ে তোলেন বাবর আজম এবং সালমান আলি আগা।

৮৩ বলে ৭৮ রান করে আউট হন বাবর আজম। ৫টি বাউন্ডারি ও ৩টি ছক্কার মার মারেন তিনি। ৪৮ বলে ৫৮ রান করে আউট হন সালমান আলি আগা।

বাবর আজম আউট হওয়ার পর একপ্রান্তে সালমান আলি আগা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন অন্যদের আসা-যাওয়া। তৈয়ব তাহির ১ রান করে আউট হন। ইরফান খান আউট হন কোনো রান না করেই। নাসিম শাহও একইভাবে আউট হলেন কোনো রান না করে। হারিস রউফ এবং আকিফ জাভেদ আউট হন ১ রান করে সংগ্রহ করে।

শেষ পর্যন্ত ৪৪.১ ওভারে পাকিস্তান অলআউট হয়ে গেলো ২৭১ রান। নিউজিল্যান্ডের হয়ে নাথান স্মিথ ৮.১ ওভারে ৬০ রান দিয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন। ২ উইকেট নেন জ্যাকব ডাফি। ১টি করে উইকেট নেন উইল ও’ররকি, মিচেল ব্রেসওয়েল এবং মোহাম্মদ আব্বাস নেন ১টি করে উইকেট।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে ৩৪৪ রান করে নিউজিল্যান্ড। মার্ক চাপম্যান ১১১ বলে ১৩২ রান করেন। ৭৬ রান করেন ড্যারিল মিচেল এবং মোহাম্মদ আব্বাস করেন ৫২ রান।

  • Related Posts

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে আজ রোববার (৮ মার্চ) পর্যন্ত ৩২০টি ফ্লাইট বাতিল করেছে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৮…

    Continue reading
    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি

    স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে নারীর রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়নের ভিত্তি স্থাপন করেছিলেন বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সেই ভিত্তিকে আরও…

    Continue reading

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি

    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত হয়েছেন, নাম এখনো ঘোষণা হয়নি

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত হয়েছেন, নাম এখনো ঘোষণা হয়নি

    নিউইয়র্কে মামদানির বাড়ির সামনে মুসলিমবিরোধী বিক্ষোভ, ‘বিস্ফোরক’ নিক্ষেপ

    নিউইয়র্কে মামদানির বাড়ির সামনে মুসলিমবিরোধী বিক্ষোভ, ‘বিস্ফোরক’ নিক্ষেপ

    উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড

    উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড

    আর এক গোলেই ইতিহাস, মেসির গোলে মিয়ামির জয়

    আর এক গোলেই ইতিহাস, মেসির গোলে মিয়ামির জয়

    স্টার হোটেলের ‘সন্ত্রাসী’ কর্মচারীদের গ্রেফতার ও শাস্তি চাইলেন আরশ খান

    স্টার হোটেলের ‘সন্ত্রাসী’ কর্মচারীদের গ্রেফতার ও শাস্তি চাইলেন আরশ খান

    মালদ্বীপে বাংলাদেশ মিশনের ইফতার মাহফিল

    মালদ্বীপে বাংলাদেশ মিশনের ইফতার মাহফিল

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প