বান্দরবানে ফুল বিসর্জনের মধ্য দিয়ে শুরু বিজু উৎসব

বান্দরবানে নদীতে ফুল বিসর্জনের মধ্য দিয়ে শুরু হয়েছে পাহাড়ি জনগোষ্ঠীর অন্যতম প্রধান উৎসব বৈসাবি। এ সময় শত শত চাকমা ও তংঞ্চগ্যা তরুণ-তরুণী নদীর তীরে এসে গঙ্গা দেবীর উদ্দেশে প্রার্থনা করে এবং ফুল নিবেদন করে।

শনিবার (১২ এপ্রিল) ভোরে বান্দরবানের সাঙ্গু নদীর তীরে ফুল বিসর্জনের মধ্য দিয়ে শুরু হয় বিজু উৎসবের আনুষ্ঠানিকতা।

বর্ষবরণকে কেন্দ্র করে পাহাড়ের বিভিন্ন জাতিগোষ্ঠী বিভিন্ন নামে এই উৎসব পালন করে থাকে। চাকমারা একে বলে ‘বিজু’, তংঞ্চগ্যারা ‘বিষু’। পুরোনো বছরকে বিদায় জানানোর প্রস্তুতি হিসেবে নদীতে ফুল বিসর্জনের মাধ্যমে পালিত হয় এই উৎসব, যা ‘ফুল বিজু’ বা ‘ফুল বিষু’ নামে পরিচিত।

উৎসবে অংশ নেয়া উজ্জ্বল তংঞ্চগ্যা বলেন, ‘গঙ্গা মায়ের কাছে পুরোনো বছরের সব গ্লানি মুছে নতুন বছরের জন্য সুখ-শান্তি কামনা করি। আমরা বিশ্বাস করি, দেবতার উদ্দেশে ফুল বিসর্জনের মাধ্যমে পুরোনো বছরের ক্লেশ থেকে মুক্তি পাওয়া সম্ভব।’

তংঞ্চগ্যাদের রীতি অনুযায়ী এই বিসর্জনের নাম ‘ফুল বিজু’, আর চাকমারা একে বলে ‘ফুল বিষু’। ফুল বিসর্জনের মাধ্যমে মূল বিজুর প্রস্তুতি শুরু হয়। আগামীকাল অনুষ্ঠিত হবে ‘মূল বিজু’। ওই দিন চাকমা ও তংঞ্চগ্যা পরিবারে রান্না করা হয় বিশেষ খাবার ‘পাঁচন’। একে অপরের বাড়িতে বেড়াতে যাওয়া ও পাঁচন আহারের মধ্য দিয়ে চলে আনন্দঘন আয়োজন।

চাকমারা ‘মূল বিজু’ আর তংঞ্চগ্যারা ‘মূল বিষু’র মধ্য দিয়ে বিদায় জানায় পুরোনো বছরকে। আগামী ১৪ এপ্রিল তারা স্বাগত জানাবে নতুন বছরকে।

এছাড়া বর্ষবরণ ও পুরোনো বছরকে বিদায় ঘিরে তংঞ্চগ্যারা আরও নানা আয়োজন করে থাকে। বিষু উৎসব উদযাপন কমিটির সদস্য সচিব নাজিব তংঞ্চগ্যা বলেন, ‘ফুল বিজুর পর সন্ধ্যায় রয়েছে আমাদের ঐতিহ্যবাহী ঘিলা খেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সেখানে সবাই অংশ নেবে। আমাদের ৩ দিনব্যাপী নানা আনুষ্ঠানিকতা রয়েছে। আশা করি, আমরা শান্তিপূর্ণভাবে উৎসব উদযাপন করতে পারব।’

  • Related Posts

    প্রথম বক্তব্যে যা যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি তার প্রথম বক্তব্যে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন। তিনি বলেছেন, মধ্যপ্রাচ্য অঞ্চলে থাকা সব মার্কিন সামরিক ঘাঁটি অবিলম্বে বন্ধ করতে হবে, না হলে সেগুলোর…

    Continue reading
    মোদীর ইসরায়েল সফরের পরই ইরানে হামলা: অভিযোগ মমতা ব্যানার্জীর

    সারা দেশজুড়ে যে সংকট তৈরি হয়েছে তার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় সরকার দায়ী। কারণ তিনি যেদিন ইসরায়েল থেকে উপহার নিয়ে ফিরে এলেন, তার পরই যুদ্ধটা শুরু হয়। এমনই…

    Continue reading

    প্রথম বক্তব্যে যা যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

    প্রথম বক্তব্যে যা যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

    মোদীর ইসরায়েল সফরের পরই ইরানে হামলা: অভিযোগ মমতা ব্যানার্জীর

    মোদীর ইসরায়েল সফরের পরই ইরানে হামলা: অভিযোগ মমতা ব্যানার্জীর

    দেশে গত দেড় দশকে ফ্যাসিবাদী শাসন চলেছে: রাষ্ট্রপতি

    দেশে গত দেড় দশকে ফ্যাসিবাদী শাসন চলেছে: রাষ্ট্রপতি

    রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট

    রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট

    বাস-মাইক্রোবাস সংঘর্ষ বিয়ে করে ফেরার পথে ঘটে দুর্ঘটনা, কনেসহ একই পরিবারে নিহত ১১

    বাস-মাইক্রোবাস সংঘর্ষ বিয়ে করে ফেরার পথে ঘটে দুর্ঘটনা, কনেসহ একই পরিবারে নিহত ১১

    বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ১৩

    বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ১৩

    সংসদে সভাপতিত্ব করছেন খন্দকার মোশাররফ

    সংসদে সভাপতিত্ব করছেন খন্দকার মোশাররফ

    সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য

    সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য

    দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো: তারেক রহমান

    দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো: তারেক রহমান

    ইরানে টার্গেট করার মতো কিছু অবশিষ্ট নেই, যুদ্ধ শিগগির শেষ হবে: ট্রাম্প

    ইরানে টার্গেট করার মতো কিছু অবশিষ্ট নেই, যুদ্ধ শিগগির শেষ হবে: ট্রাম্প