বানভাসিদের জন্য জয়ার আকুতি

স্মরণকালের ভয়াবহ বন্যার সঙ্গে লড়ছে দেশ। পানিতে নিমজ্জিত দেশের ফেনী, নোয়াখালী, কুমিল্লা, লক্ষ্মীপুরসহ ৯ জেলা। পানিবন্দী মানুষের হাহাকারে ভারী হয়ে উঠেছে পুরো দেশ। যতই সময় গড়াচ্ছে, বেঁচে থাকার শেষ আশ্রয়টুকুও বিলীন হওয়ার উপক্রম। এরই মধ্যে ডুবে গেছে বহু বাড়িঘর ও স্থাপনা। বাড়িতে পানি উঠে যাওয়ায় ছাদে আশ্রয় নিচ্ছেন বহু দুর্গত মানুষ। এই মানবিক বিপর্যয়ে দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন হৃদয়বান বহু মানুষ। এ তালিকায় আছেন শোবিজ তারকা থেকে ইউটিউবার। সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় ভূমিকা পালন করছেন অনেকেই।

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে দুর্গত মানুষের পাশে দাঁড়াতে আকুল আবেদন করেছেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। সবাইকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে বলেছেন তিনি।

লিখেছেন, ‘কোনো পূর্বাভাস না দিয়ে প্রলয়ের মতো কী এক বন্যা এসে দেশের পুবদিক একেবারে ভাসিয়ে নিয়ে গেল। মানুষের অসহায়তার ছবি দেখে মনটা ভারী হয়ে আছে। মানুষই এর উপশম দিতে পারে। মানুষ এক হলে কেমন অভূতপূর্ব ঘটনা ঘটাতে পারে, সেটা আমরা ছাত্র-জনতার অভ্যুত্থানে বিস্মিত হয়ে দেখেছি। একটা ভয়াবহ রাজনৈতিক বিপর্যয় থেকে আমরা রক্ষা পেয়েছি।’

সবাইকে এক হয়ে বানভাসিদের সাহায্যে এগিয়ে আসতে আহ্বান জানিয়েছেন অভিনেত্রী। জয়া বলেন, ‘এখন তো আমাদের দেশটা গড়ার নতুন সময়, এখন তো হাতে হাত রেখে কাজ করার জন্য আমরা সবাই প্রস্তুত হচ্ছিলাম। পুনর্নির্মাণ ও সংস্কারের বাংলাদেশের স্বপ্ন আমাদের, সবার জন্য নিরাপদ বাংলাদেশের স্বপ্ন। আবার এক হলে এই বিপদ থেকেও মানুষকে উদ্ধার করতে পারব।’

বন্যার্তদের সাহায্যে ঢাকা থেকে যেকোনো সাহায্যের জন্যও জয়া প্রস্তুত। তিনি বলেন, ‘আপনাদের কাছে আমার প্রার্থনা, যতটা পারি আমরা সবাই এগিয়ে এলে অনেকগুলো জান বেঁচে যাবে।’

জয়া আহসান সব প্রাণীর নিরাপত্তা নিশ্চিত করার ওপর জোর দিয়েছেন। সেই সঙ্গে সাহায্য যাতে বিশ্বাসযোগ্য সংস্থাগুলোর কাছে পৌঁছায়, সেটির নিশ্চয়তার ওপরও গুরুত্ব দিয়েছেন অভিনেত্রী। এই পোস্টে বর্তমানে বন্যার্তদের নিয়ে কাজ করছে এমন কয়েকটি সংস্থার নামসহ একটি ছবি পোস্ট করেন জয়া। এসব সংস্থা ক্ষতিগ্রস্তদের সহায়তায় দিনরাত কাজ করছে বলে উল্লেখ করেন অভিনেত্রী। সবশেষে অভিনেত্রী লিখেছেন, ‘আসুন, সবাই যার যার অবস্থান থেকে সাহায্য করার চেষ্টা করি।’

  • Related Posts

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    পারস্পরিক শ্রদ্ধা, সহযোগিতা ও আস্থার ভিত্তিতে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশ সব সময় দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব…

    Continue reading
    ইসরায়েলে আবারও মিসাইল ছুড়েছে ইরান

    ইরান আবারও ইসরায়েল লক্ষ্য করে মিসাইল ছুড়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। শুক্রবার (৬ মার্চ) বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টার দিকে এই হামলা চালানো হয়। ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, ইরান…

    Continue reading

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ইসরায়েলে আবারও মিসাইল ছুড়েছে ইরান

    ইসরায়েলে আবারও মিসাইল ছুড়েছে ইরান

    ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ চান ট্রাম্প

    ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ চান ট্রাম্প

    নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ, আহত ৩

    নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ, আহত ৩

    শেষ মুহূর্তের গোলে অবশেষে জয়ে ফিরলো রিয়াল মাদ্রিদ

    শেষ মুহূর্তের গোলে অবশেষে জয়ে ফিরলো রিয়াল মাদ্রিদ

    ‘দুর্দান্ত ব্যর্থতাও দরকার’, ছেলেদের কেন বললেন হৃতিক রোশন?

    ‘দুর্দান্ত ব্যর্থতাও দরকার’, ছেলেদের কেন বললেন হৃতিক রোশন?

    কায়রোর মুইজ স্ট্রিটে রমজানের রাত যেন প্রাণবন্ত মিলনমেলা

    কায়রোর মুইজ স্ট্রিটে রমজানের রাত যেন প্রাণবন্ত মিলনমেলা

    মোটরসাইকেলে ২, প্রাইভেটকারে ১০ লিটারের বেশি তেল নেওয়া যাবে না বিপিসির নির্দেশনা

    মোটরসাইকেলে ২, প্রাইভেটকারে ১০ লিটারের বেশি তেল নেওয়া যাবে না বিপিসির নির্দেশনা

    ‘বিশ্ববাজারে তেলের কোনো ঘাটতি নেই, সংকটের কথা অতিরঞ্জিত করা হচ্ছে’ আন্তর্জাতিক শক্তি সংস্থা

    ‘বিশ্ববাজারে তেলের কোনো ঘাটতি নেই, সংকটের কথা অতিরঞ্জিত করা হচ্ছে’ আন্তর্জাতিক শক্তি সংস্থা

    লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৬৫ বাংলাদেশি

    লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৬৫ বাংলাদেশি