বাংলার বিনোদন জগতে নক্ষত্র পতন, প্রয়াত হলেন দেবরাজ রায়

বাংলার বিনোদন জগতে নেমে এলো গভীর শোকের ছায়া। প্রয়াত হলেন বহুমুখী প্রতিভার অধিকারী, সাদাকালো যুগের টেলিভিশন তারকা ও জনপ্রিয় সংবাদপাঠক দেবরাজ রায়। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর। কিডনির সমস্যার কারণে বেশ কিছুদিন ধরে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন।

দেবরাজ রায়ের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। শোকবার্তায় তিনি বলেন, অভিনেতা দেবরাজ রায়ের মৃত্যুতে আমি শোকাহত। তিনি একজন গুণী অভিনেতা ছিলেন, যিনি বিশিষ্ট পরিচালকদের সঙ্গে কাজ করে আমাদের গর্বিত করেছিলেন। তিনি একজন জনপ্রিয় সংবাদ পাঠকও ছিলেন। আমি তাকে ভবানীপুরের একজন ভালো মানুষ হিসেবে চিনতাম। তার পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা।

দেবরাজের স্ত্রী অনুরাধা রায় জানিয়েছেন, দেবরাজের মরদেহ আপাতত হাসপাতালেই রাখা হয়েছে। সেখান থেকে সল্টলেকের বাসভবনে নেওয়া হবে এবং শুক্রবার সম্পন্ন হবে শেষকৃত্য।

দেবরাজ রায়ের অভিনয় জগতে প্রবেশ ঘটে বিখ্যাত পরিচালক সত্যজিৎ রায়ের ‘প্রতিদ্বন্দ্বী’ ছবির মাধ্যমে। এরপর মৃণাল সেনের ‘কলকাতা ৭১’সহ একাধিক সফল চলচ্চিত্রে তার অভিনয় প্রশংসিত হয়। বড়পর্দা এবং ছোটপর্দার পাশাপাশি তিনি দূরদর্শনে একজন জনপ্রিয় সংবাদ পাঠক হিসেবেও ব্যাপক পরিচিতি লাভ করেন।

দেবরাজ রায়ের মৃত্যুর খবরে শোকস্তব্ধ টলিউডের সহকর্মীরা। অভিনেতা বিপ্লব চট্টোপাধ্যায় বলেন, আমাদেরও তো বয়স হচ্ছে। এসব খবর শুনলে আরও একা হয়ে যাই। দেবরাজ আমার থেকে বেশ ছোট ছিল, খুবই ভালো মানুষ ছিল। অনেক বছর ধরে একসঙ্গে আড্ডা দিয়েছি, কাজ করেছি। ওর মতো বন্ধু খুব কমই হয়।

দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতার কারণে দেবরাজ ক্যামেরার সামনে আসতে পারেননি। লোকচক্ষুর আড়ালে চলে গেলেও, তার অবদান বাংলা সংস্কৃতিতে চিরস্মরণীয় হয়ে থাকবে।

  • Related Posts

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে আজ রোববার (৮ মার্চ) পর্যন্ত ৩২০টি ফ্লাইট বাতিল করেছে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৮…

    Continue reading
    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি

    স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে নারীর রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়নের ভিত্তি স্থাপন করেছিলেন বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সেই ভিত্তিকে আরও…

    Continue reading

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি

    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত হয়েছেন, নাম এখনো ঘোষণা হয়নি

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত হয়েছেন, নাম এখনো ঘোষণা হয়নি

    নিউইয়র্কে মামদানির বাড়ির সামনে মুসলিমবিরোধী বিক্ষোভ, ‘বিস্ফোরক’ নিক্ষেপ

    নিউইয়র্কে মামদানির বাড়ির সামনে মুসলিমবিরোধী বিক্ষোভ, ‘বিস্ফোরক’ নিক্ষেপ

    উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড

    উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড

    আর এক গোলেই ইতিহাস, মেসির গোলে মিয়ামির জয়

    আর এক গোলেই ইতিহাস, মেসির গোলে মিয়ামির জয়

    স্টার হোটেলের ‘সন্ত্রাসী’ কর্মচারীদের গ্রেফতার ও শাস্তি চাইলেন আরশ খান

    স্টার হোটেলের ‘সন্ত্রাসী’ কর্মচারীদের গ্রেফতার ও শাস্তি চাইলেন আরশ খান

    মালদ্বীপে বাংলাদেশ মিশনের ইফতার মাহফিল

    মালদ্বীপে বাংলাদেশ মিশনের ইফতার মাহফিল

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প