বাংলাদেশ থেকে পোশাক আমদানি বাড়িয়েছে যুক্তরাষ্ট্র

গত এক দশকে বিশ্বের বিভিন্ন দেশ থেকে যুক্তরাষ্ট্রের পোশাক আমদানি সামগ্রিকভাবে কমলেও বাংলাদেশ থেকে আমদানির পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

যুক্তরাষ্ট্রের সরকারি সংস্থা অফিস অব টেক্সটাইলস অ্যান্ড অ্যাপারেল (ওটেক্সা)–এর সাম্প্রতিক তথ্য অনুযায়ী, ২০১৫ থেকে ২০২৪ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রে পোশাক আমদানির মোট পরিমাণ ৫ দশমিক ৩০ শতাংশ কমেছে। তবে একই সময়ে বাংলাদেশ থেকে আমদানি বেড়েছে ২৬ দশমিক ৬২ শতাংশ।

তুলনামূলকভাবে দেখা যায়, বাংলাদেশের প্রধান প্রতিযোগী চীনের রপ্তানি কমেছে ১৮ দশমিক ৩৬ শতাংশ, আর ভিয়েতনাম ও ভারতের রপ্তানি বেড়েছে যথাক্রমে ৩২ দশমিক ৯৬ ও ৩৪ দশমিক ১৩ শতাংশ। অন্যদিকে ইন্দোনেশিয়ার রপ্তানি হ্রাস পেয়েছে ১৯ দশমিক ৮২ শতাংশ, আর কম্বোডিয়ার রপ্তানি বেড়েছে ১০ দশমিক ৭৮ শতাংশ।

ওটেক্সার তথ্য আরও জানায়, যুক্তরাষ্ট্রে পোশাক আমদানির ইউনিট মূল্য সামগ্রিকভাবে ১ দশমিক ৭১ শতাংশ কমেছে। চীন ও ভারতের ইউনিট মূল্য যথাক্রমে ৩৩ দশমিক ৮০ এবং ৪ দশমিক ৫৬ শতাংশ কমলেও, বাংলাদেশের ইউনিট মূল্য বেড়েছে ৭ দশমিক ৩০ শতাংশ। এছাড়া ভিয়েতনাম ও ইন্দোনেশিয়ার ইউনিট মূল্য বেড়েছে যথাক্রমে ৬ দশমিক ৬৪ এবং ৭ দশমিক ৩৮ শতাংশ, আর কম্বোডিয়ার ক্ষেত্রে এ বৃদ্ধি ৩৮ দশমিক ৩১ শতাংশ।

শিল্পসংশ্লিষ্টরা বলছেন, যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশ এখন এমন একটি ইউনিট মূল্য ধরে রাখতে পেরেছে, যা বৈশ্বিক গড় মূল্যের কাছাকাছি। এটি বাংলাদেশের পোশাক খাতের প্রতিযোগিতা সক্ষমতার একটি ইতিবাচক ইঙ্গিত বহন করে।

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর