বাংলাদেশিদের অনুদানে গাজায় মাসজুড়ে ইফতার বিতরণ

মিশরের বিখ্যাত আল-আজহার বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের মানবিক সংস্থা ‘ইউথ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন’ এর সহায়তায় বাংলাদেশের মানবিক সংস্থা ‘মাই ডেভেলপমেন্ট অর্গানাইজেশন’ ফিলিস্তিনের যুদ্ধ বিধ্বস্ত গাজায় ১০০ পরিবারের মাঝে বিতরণ করেছে রান্না করা ইফতার ও পানীয়।

ফিলিস্তিনিদের সহায়তা দিতে গঠিত বাংলাদেশি শিক্ষার্থীদের মানবিক সংস্থা ‘ইউথ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন’ এর চেয়ারম্যান মো. হাফিজুল ইসলাম সাকিব জানান, আমরা ফিলিস্তিনের যুদ্ধ বিধ্বস্ত অসহায় গাজাবাসীদের কাছে সংগঠনের পক্ষ থেকে গাজার একটি মানবিক সংগঠনের সহায়তায় বাংলাদেশিদের দেওয়া অনুদানে পুরো রমজানজুড়ে ১০০ পরিবারে জন্য রান্না করা ইফতার বিতরণ করেছি।

তিনি বলেন, কিছুদিন আগে যুদ্ধবিরতি বন্ধ হওয়ার, গাজার সঙ্গে মিশরের সীমান্ত বন্ধ করে দেওয়ায়, ত্রাণ সামগ্রী গাজায় পৌঁছানো বন্ধ হয়ে যায়। এই সময়ে সেখানে তীব্র খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট দেখা দিলে আমরা তাদের সাহায্য করার উদ্যোগ নেই এবং পুরো রমজানজুড়ে প্রতিদিন অন্তত ১০০ পরিবারের মধ্যে ইফতার বিতরণ ও পানীয় বিতরণ করি।

সাকিব বলেন, আমরা এর আগে হাজার হাজার লিটার বিশুদ্ধ পানি বিতরণ করেছি, যা ৪০০ এর বেশি পরিবারের মাঝে বণ্টন করা হয়েছে। এছাড়াও আমরা গৃহহীন মানুষদের জন্য অস্থায়ী তাঁবু এবং মসজিদ নির্মাণ করেছি, গাজায় চারটি গৃহহীন পরিবারকে সাময়িক বাসস্থানের জন্য তাঁবু দিয়ে ঘর তৈরি করে দিয়েছি। কায়রোর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন যুদ্ধাহত ফিলিস্তিনি ভাই ও তাদের পরিবারের সদস্যদের চিকিৎসা সহায়তা করে আসছি। পবিত্র ঈদুল ফিতরের পরেও অসহায় ফিলিস্তিনিদের জন্য আমাদের এই সহযোগিতা চলমান থাকবে।

  • Related Posts

    জলবায়ু ক্ষয়ক্ষতি তহবিল, প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নে আনার দাবি প্রধানমন্ত্রীর

    জলবায়ু ‘ক্ষয়ক্ষতি তহবিল’কে প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নে আনা, জলবায়ু অর্থায়নকে ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য আরও সহজলভ্য করার দাবি জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৩ জুন) ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম আয়োজিত ‘গ্রীষ্মকালীন দাভোস’র ‘ক্লাইমেট…

    Continue reading
    জুলাই যোদ্ধাদের যে কোনো আইনি সুরক্ষা দিতে প্রস্তুত সরকার: আইনমন্ত্রী

    জুলাই যোদ্ধাদের যে কোনো ধরনের আইনি সুরক্ষা দিতে সরকার প্রস্তুত বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। মঙ্গলবার (২৩ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের…

    Continue reading

    জলবায়ু ক্ষয়ক্ষতি তহবিল, প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নে আনার দাবি প্রধানমন্ত্রীর

    জলবায়ু ক্ষয়ক্ষতি তহবিল, প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নে আনার দাবি প্রধানমন্ত্রীর

    জুলাই যোদ্ধাদের যে কোনো আইনি সুরক্ষা দিতে প্রস্তুত সরকার: আইনমন্ত্রী

    জুলাই যোদ্ধাদের যে কোনো আইনি সুরক্ষা দিতে প্রস্তুত সরকার: আইনমন্ত্রী

    ইরানি তেলে নিষেধাজ্ঞা তুলে নিলো যুক্তরাষ্ট্র

    ইরানি তেলে নিষেধাজ্ঞা তুলে নিলো যুক্তরাষ্ট্র

    ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ, ফ্রান্সে ১৮ জনের মৃত্যু

    ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ, ফ্রান্সে ১৮ জনের মৃত্যু

    মমতা-অভিষেককে বাদ দিয়ে বিদ্রোহীদের নতুন কর্ম সমিতি গঠন

    মমতা-অভিষেককে বাদ দিয়ে বিদ্রোহীদের নতুন কর্ম সমিতি গঠন

    মেসির অবিশ্বাস্য জোড়া গোল, অস্ট্রিয়াকে হারিয়ে নকআউটে আর্জেন্টিনা

    মেসির অবিশ্বাস্য জোড়া গোল, অস্ট্রিয়াকে হারিয়ে নকআউটে আর্জেন্টিনা

    এমবাপের ইতিহাস গড়া জোড়া গোলে নকআউটে ফ্রান্স

    এমবাপের ইতিহাস গড়া জোড়া গোলে নকআউটে ফ্রান্স

    ‘স্ত্রী ২’-এর পর নতুন চমক, ভিন্ন রূপে শ্রদ্ধা কাপুর

    ‘স্ত্রী ২’-এর পর নতুন চমক, ভিন্ন রূপে শ্রদ্ধা কাপুর

    তারেক রহমান ও পেট্রোনাস সিইও’র বৈঠক: জ্বালানি খাতে নতুন সম্ভাবনা

    তারেক রহমান ও পেট্রোনাস সিইও’র বৈঠক: জ্বালানি খাতে নতুন সম্ভাবনা

    চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী