বাংলাদেশিকে আটকে রাখার দায়ে মালয়েশিয়ায় চারজনের কারাদণ্ড-জরিমানা

মালয়েশিয়ার পেনাং রাজ্যে এক বাংলাদেশি যুবককে অবৈধভাবে আটকে রাখার অপরাধে মিয়ানমারের দুই নাগরিকসহ চারজনকে দোষী সাব্যস্ত করেছে বুকিত মেরতাজম আদালত। দোষ প্রমাণিত হওয়ায় আদালত তাদের কারাদণ্ড ও জরিমানার আদেশ দেন।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ম্যাজিস্ট্রেট রোশায়াতি রাদেলাহ-এর আদালতে অভিযুক্তরা দোষ স্বীকার করেন। এর মধ্যে মিয়ানমারের নাগরিক আলম শোবিরকে (২১) ১২ অক্টোবর গ্রেফতারের দিন থেকে কার্যকর হিসেবে পাঁচ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

অন্যদিকে, মিয়ানমারের নাগরিক মোহাম্মদ রশিদ হুসাইন (৩৮) এবং মালয়েশিয়ার দুই নাগরিক মোহাম্মদ আদিব শাআদুন জুবির (৩৩) ও এম লুকমান সাওয়াপিটকে (৩৪) ২ হাজার রিঙ্গিত করে জরিমানা করা হয়েছে।

আদালতের নথি অনুযায়ী, চলতি মাসের ১২ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পেনাংয়ের জুরু শিল্পাঞ্চলের বিজি স্পিডি লন্ড্রি অটো সিটি এলাকায় চারজন মিলে ৩৫ বছর বয়সি এক বাংলাদেশি যুবককে বেআইনিভাবে আটকে রাখেন।

আদালত নির্দেশ দিয়েছেন, নির্ধারিত জরিমানা পরিশোধে ব্যর্থ হলে তিনজন অভিযুক্তকে অতিরিক্ত পাঁচ মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।

তাদের বিরুদ্ধে পেনাল কোডের ধারা ৩৪২ (অবৈধভাবে আটক) এবং ধারা ৩৪ (সমবেতভাবে অপরাধ সংঘটন) অনুসারে অভিযোগ আনা হয়। এই ধারাগুলোর অধীনে দোষী প্রমাণিত হলে সর্বোচ্চ এক বছরের কারাদণ্ড, ২ হাজার রিঙ্গিত জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে।

  • Related Posts

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (বিয়াম) ল্যাবরেটরি স্কুলের কয়েকটি শ্রেণিকক্ষ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় তিনি শিশুশিক্ষার্থীদের সঙ্গে একান্তে কথা বলেন এবং তাদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দেন। শনিবার (২৫…

    Continue reading
    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে বৈঠকের পর দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গেও সাক্ষাৎ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। বৈঠক শেষে দেওয়া এক বিবৃতিতে আরাগচি জানান, তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রীর কাছে যুদ্ধবিরতি সংক্রান্ত সর্বশেষ…

    Continue reading

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    তনু হত্যা মামলা তিন দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক সেনা কর্মকর্তা হাফিজুর

    তনু হত্যা মামলা তিন দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক সেনা কর্মকর্তা হাফিজুর

    সিরিজ জিততে শ্রীলঙ্কাকে ২১৪ রানের লক্ষ্য দিলো বাংলাদেশের মেয়েরা 

    সিরিজ জিততে শ্রীলঙ্কাকে ২১৪ রানের লক্ষ্য দিলো বাংলাদেশের মেয়েরা 

    অষ্টম দিনেও দাপট, ‘ভূত বাংলা’ ৯০ কোটির পথে

    অষ্টম দিনেও দাপট, ‘ভূত বাংলা’ ৯০ কোটির পথে

    যুক্তরাষ্ট্রে আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদাও মারা গেছেন

    যুক্তরাষ্ট্রে আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদাও মারা গেছেন

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স