বাংলাদেশকে হারিয়েই র‌্যাংকিংয়ের শীর্ষে ফিরলেন রশিদ

বাংলাদেশকে ওয়ানডে হোয়াইটওয়াশে নেতৃত্ব দিয়ে ওয়ানডে র‌্যাংকিংয়ে শীর্ষে ফিরে এসেছেন আফগানিস্তানের তারকা লেগ-স্পিনার রশিদ খান। রশিদ সর্বশেষ এক নম্বর হয়েছিলেন ২০২৪ সালের নভেম্বরে।

আবু ধাবিতে অনুষ্ঠিত ওই সিরিজে রশিদ নিয়েছেন ১১ উইকেট, গড় ৬.০৯ এবং ইকোনমি রেট মাত্র ২.৭৩। এর ফলে তিনি ষষ্ঠ স্থান থেকে একলাফে উঠে এসে আবারও শীর্ষে অবস্থান নিলেন। বর্তমানে তার রেটিং পয়েন্ট ৭১০, যা দক্ষিণ আফ্রিকার কেশব মাহারাজের চেয়ে ৩০ পয়েন্ট বেশি।

বাংলাদেশের বিপক্ষে সিরিজ সেরা ক্রিকেটার ছিলেন ইবরাহিম জাদরান তিন ইনিংসে ২১৩ রান করে ব্যাটাররদের র‍্যাংকিংয়ে আট ধাপ এগিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন— যা আফগানিস্তানের ইতিহাসে সর্বোচ্চ।

তার রেটিং শুভমান গিলের (১ নম্বর) চেয়ে মাত্র ২০ পয়েন্ট কম এবং রোহিত শর্মার (৩ নম্বর) চেয়ে ৮ পয়েন্ট বেশি।

আফগান অলরাউন্ডার আজমাতউল্লাহ ওমরজাই ফের ছিনিয়ে নিয়েছেন বিশ্বের এক নম্বর অলরাউন্ডারের স্থান, পেছনে ফেলেছেন জিম্বাবুয়ের সিকান্দার রাজাকে। বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচে তিনি ৭ উইকেট এবং ৬০ রান করেছিলেন। এর আগে তিনি ফেব্রুয়ারি থেকে আগস্ট পর্যন্তও শীর্ষে ছিলেন।

অন্যদিকে ভারতের বাঁ-হাতি লেগ-স্পিনার কুলদিপ যাদব ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই টেস্টে ১২ উইকেট নিয়ে তার ক্যারিয়ারের সেরা অবস্থান— ১৪তম স্থানে উঠে এসেছেন। ভারতের তরুণ ওপেনার যশস্বী জয়সওয়াল প্রথম টেস্টে ১৭৫ রান করার পর সপ্তম স্থান থেকে উঠে এসেছেন পঞ্চম স্থানে।

ওয়ানডে বোলার র‍্যাংকিংয়ে শীর্ষ তিন
রশিদ খান (আফগানিস্তান)– ৭১০ রেটিং পয়েন্ট
কেশব মাহারাজ (দক্ষিণ আফ্রিকা)- ৬৮০ পয়েন্ট
জস হ্যাজলউড (অস্ট্রেলিয়া)

ওয়ানডে ব্যাটারদের র‍্যাংকিংয়ে শীর্ষ তিন
শুভমান গিল (ভারত)
ইবরাহিম জাদরান (আফগানিস্তান)
রোহিত শর্মা (ভারত)

ওয়ানডে অলরাউন্ডার র‍্যাংকিংয়ে শীর্ষ তিন
আজমাতুল্লাহ ওমরজাই (আফগানিস্তান)
সিকান্দার রাজা (জিম্বাবুয়ে)
বেন স্টোকস (ইংল্যান্ড)

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর