বাঁচা-মরার ম্যাচে খেলতে পারবেন না মেসি

গেল শনিবার লিগস কাপে নেকাক্সার বিপক্ষে খেলতে নেমে চোট পেয়েছিলেন লিওনেল মেসি। তবে ভক্তদের জন্য খুশির খবর যে, আর্জেন্টাইন তারকাকে বেশিদিন মাঠের বাইরে থাকতে হবে না। কেননা তার চোট বেশি গুরুতর নয়। তবে বাংলাদেশ সময় আগামীকাল বৃহস্পতিবার সকালে লিগস কাপে পুমাস ইউএনএম-এর বিপক্ষে মেসি খেলতে পারবেন না, এটি নিশ্চিত।

নেকাক্সার বিপক্ষে চেজ স্টেডিয়ামে ডান পায়ের মাংসপেশিতে হালকা চোট পান মেসি। মাত্র ১১ মিনিটে মাঠ ছাড়েন তিনি। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, তার মাঠে ফেরার বিষয়টি নির্ভর করবে চিকিৎসা ও পুনর্বাসন প্রক্রিয়ার অগ্রগতির ওপর।

মঙ্গলবার সংবাদ সম্মেলনে মাচেরানো বলেন, হ্যাঁ, আমি মেসির সঙ্গে কথা বলেছি। ক্লাব ইতিমধ্যে একটি স্পষ্ট বিবৃতি দিয়েছে, চোটটা হালকা। খারাপ খবরের মধ্যেও এটা ভালো দিক। আমরা কখনও ফিরতি সময় নির্দিষ্ট করে বলতে চাই না, বিশেষ করে মেসির ক্ষেত্রে। সে সাধারণত দ্রুত সেরে ওঠে। তাই দেখা যাক কী হয়। তবে আগামীকালের ম্যাচে সে খেলতে পারবে না, সেটা নিশ্চিত। এরপর আমরা পর্যবেক্ষণ করবো তার অগ্রগতি কেমন হয়।

এদিকে, পুমাসের বিপক্ষে লিগস কাপ গ্রুপ পর্বের শেষ ম্যাচে খেলতে নামবে ইন্টার মিয়ামি। এই ম্যাচে দলের ডিফেন্ডার ম্যাক্সিমিলিয়ানো ফালকন খেলতে পারবেন। কারণ নেকাক্সার বিপক্ষে লাল কার্ডের সিদ্ধান্ত বাতিল করেছে ডিসিপ্লিনারি কমিটি।

মাচেরানো বলেন, আমরা লাল কার্ডের বিরুদ্ধে আপিল করেছিলাম। অবশেষে আমাদের পক্ষে রায় এসেছে। আমরা তখনই মনে করেছিলাম এটা অন্যায় সিদ্ধান্ত। এখন সেই ভুল সংশোধন হয়েছে। সে আমাদের দলের গুরুত্বপূর্ণ অংশ, বিশেষ করে এই সময়টায়। কালকে (বৃহস্পতিবার) তাকে শুরুতে খেলানো হবে কিনা, সেই সিদ্ধান্ত আমরা পরে নেবো।

লিগস কাপের নতুন ফরম্যাট অনুযায়ী, মিয়ামির অবশ্যই পুমাসকে হারাতে হবে। যাতে তারা গ্রুপ পর্বে এমএলএস টেবিলের প্রথম চার দলের মধ্যে থাকতে পারে। আর সেরা চার দলের মধ্যে না থাকতে পারলে লিগ পর্ব থেকেই বিদায় নিতে হবে মেসিদের। সে হিসেবে বাঁচা-মরার ম্যাচে মেসিকে পাচ্ছে না মিয়ামি।

দুই ম্যাচে পাঁচ পয়েন্ট নিয়ে মিয়ামি বর্তমানে টেবিলের তৃতীয় স্থানে রয়েছে। অ্যাটলাস এফসিকে হারানোর পর নেকাক্সার বিপক্ষে ২-২ গোলে ড্র করলেও টাইব্রেকারে জিতে এক অতিরিক্ত পয়েন্ট পেয়েছে মিয়ামি।

বৃহস্পতিবারের ম্যাচের পর ইন্টার মিয়ামির পরবর্তী ম্যাচ আগামী সোমবার। ওই ম্যাচে এমএলএসের নিয়মিত মৌসুমে অরল্যান্ডো সিটির মুখোমুখি হবে মিয়ামি।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!