বর্ষসেরা টেস্ট একাদশে ভারত-ইংল্যান্ডের আধিপত্য

পারফরম্যান্স বিচারে ২০২৪ সালের আইসিসির বর্ষসেরা ওয়ানডে একাদশে জায়গা পাননি ভারত ও ইংল্যান্ডের কোনো ক্রিকেটার। তবে টেস্ট একাদশে ঠিকই আধিপত্য বিস্তার করেছেন এ দুই দেশের তারকারা। এমনকি সীমিত ওভারের খেলায় সেরা একাদশে ছিল না নিউজিল্যান্ডের কোনো প্রতিনিধি। বর্ষসেরা টেস্ট একাদশে তারাও জায়গা পেয়েছেন।

লাল বলের ক্রিকেটে বর্ষসেরা একাদশে শুধু ইংল্যান্ড থেকেই জায়গা পেয়েছেন ৪ জন। ভারত থেকে ৩, নিউজিল্যান্ড থেকে ২, শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়া থেকে জায়গা পেয়েছেন মাত্র ১ জন করে। ওয়ানডে একাদশের মতো টেস্টেও বাংলাদেশের কেউ জায়গা নিতে পারেননি।

টেস্ট একাদশের অধিনায়ক করা হয়েছে অস্ট্রেলিয়ার একমাত্র প্রতিনিধি প্যাট কামিন্সকে। সম্প্রতি তার নেতৃত্বে ভারতের কাছ থেকে ১০ বছর পর বোর্ডার-গাভাস্কার ট্রফি উদ্ধার করেছে অস্ট্রেলিয়া।

একাদশে জায়গা পাওয়া ৩ ভারতীয় হলেন- যসশ্বী জয়সওয়াল, জাসপ্রিত বুমরাহ ও রবীন্দ্র জাদেজা।

ইংল্যান্ডের ৪ জন হলেন- বেন ডাকেট, জো রুট, হ্যারি ব্রুক, জেমি স্মিথ। জয়সওয়ালের সঙ্গে ডাকেট থাকছেন ওপেনার হিসেবে, চার নম্বর পজিশনে রুট।

ব্যাটার হিসেবে থাকছেন নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন ও শ্রীলঙ্কার কামিন্দু মেন্ডিস। স্মিথ এ তালিকায় আছেন উইকেটরক্ষক ব্যাটার হিসেবে। জাসপ্রিত বুমরাহর সঙ্গে বোলার হিসেবে থাকছেন নিউজিল্যান্ডের আরেক পেসার ম্যাট হেনরি।

বর্ষসেরা টেস্ট দল
যসশ্বী জয়সওয়াল, বেন ডাকেট, কেন উইলিয়ামসন, জো রুট, হ্যারি ব্রুক, কামিন্দু মেন্ডিস, জেমি স্মিথ, রবীন্দ্র জাদেজা, প্যাট কামিন্স (অধিনায়ক), ম্যাট হেনরি ও জামপ্রিত বুমরাহ।

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর