বর্তমানে ট্রাম্প-পুতিন জরুরি বৈঠকের কোনো প্রয়োজন নেই : রুশ মুখপাত্র পেসকভ

রাশিয়া-ইউক্রেন সংঘাত বন্ধে সম্প্রতি আলোচনার জন্য সম্মত হয়েছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এখনি এমন বৈঠকের প্রয়োজন নেই বলে রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে।

রোববার (২ নভেম্বর) রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস প্রকাশিত এক প্রতিবেদনে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এমন মন্তব্য করেছেন। তিনি বলেন, এ বিষয়ে জরুরি বৈঠক অনুষ্ঠিত হওয়া সম্ভব তবে বর্তমান সময়ে এর কোনো প্রয়োজন নেই।

পেসকভ আরও বলেন, তাত্ত্বিকভাবে এমন বৈঠক সম্ভব কিন্তু এই মুহূর্তে এর কোনো প্রয়োজন দেখা যাচ্ছে না। ইউক্রেন সংকট সমাধানে বর্তমানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো স্থির ও সতর্ক কূটনৈতিক প্রচেষ্টা চালানো।

সম্প্রতি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ পূর্ব ইউক্রেনের পোকরোভস্ক শহর দখলে রাখতে দোনেৎস্ক অঞ্চলে ১ লাখ ৭০ হাজার সেনা মোতায়েন করেছে রাশিয়া। শুক্রবার (৩১ অক্টোবর) কিয়েভে এক সংবাদ সম্মেলনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ তথ্য নিশ্চিত করেছেন।

সংবাদ বিবৃতিতে জেলেনস্কি বলেন, পোকরভস্কের পরিস্থিতি কঠিন। কিছু রুশ ইউনিট শহরে প্রবেশ করেছে। ধীরে হলেও আমাদের প্রতিরক্ষাবাহিনী তাদের ধ্বংস করছে।

তবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দাবি করেছেন, রুশ সেনারা ইউক্রেনের যুদ্ধে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করছে। এরই মধ্যে পোকরোভস্ক শহর দখল করা হয়েছে।

এর আগে, ২৪ অক্টোবর ইউক্রেনের নতুন ১০ এলাকা দখলে নেওয়ার তথ্য জানিয়েছে রুশ বাহিনী। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতির তথ্য অনুযায়ী, দখলকৃত এলাকাগুলো ইউক্রেনের দোনেৎস্ক, দিনিপ্রোপেত্রোভস্ক, খারকিভ ও জাপোরিজ্জিয়া প্রদেশের।

  • Related Posts

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (বিয়াম) ল্যাবরেটরি স্কুলের কয়েকটি শ্রেণিকক্ষ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় তিনি শিশুশিক্ষার্থীদের সঙ্গে একান্তে কথা বলেন এবং তাদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দেন। শনিবার (২৫…

    Continue reading
    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে বৈঠকের পর দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গেও সাক্ষাৎ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। বৈঠক শেষে দেওয়া এক বিবৃতিতে আরাগচি জানান, তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রীর কাছে যুদ্ধবিরতি সংক্রান্ত সর্বশেষ…

    Continue reading

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    তনু হত্যা মামলা তিন দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক সেনা কর্মকর্তা হাফিজুর

    তনু হত্যা মামলা তিন দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক সেনা কর্মকর্তা হাফিজুর

    সিরিজ জিততে শ্রীলঙ্কাকে ২১৪ রানের লক্ষ্য দিলো বাংলাদেশের মেয়েরা 

    সিরিজ জিততে শ্রীলঙ্কাকে ২১৪ রানের লক্ষ্য দিলো বাংলাদেশের মেয়েরা 

    অষ্টম দিনেও দাপট, ‘ভূত বাংলা’ ৯০ কোটির পথে

    অষ্টম দিনেও দাপট, ‘ভূত বাংলা’ ৯০ কোটির পথে

    যুক্তরাষ্ট্রে আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদাও মারা গেছেন

    যুক্তরাষ্ট্রে আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদাও মারা গেছেন

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স