বরিশালের মুলাদীতে টমটমের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ২

বরিশালের মুলাদীতে পানি সেচের ইঞ্জিনচালিত টমটমের সঙ্গে ভাড়ায় চালিত মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক ও আরোহী এনজিও আশার ব্যবস্থাপক নিহত হয়েছে।

শনিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার কলমখার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন: এনজিও আশার ব্যবস্থাপক ও হিজলা উপজেলার গুয়াবাড়িয়া এলাকার বাসিন্দা আব্দুর রাজ্জাক মাতুব্বরের ছেলে হুমায়ুন কবির (৩৫) ও ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক একই এলাকার মো. তাজুল মাস্টারের ছেলে কামাল হোসেন (৩১)।

স্থানীয়রা জানান, অবৈধযান টমটমের কোনো হেডলাইট ছিল না। বেপরোয়া গতি থাকায় মোটরসাইকেল বুঝতে পারেনি। তাই এ দুর্ঘটনা ঘটেছে। মুলাদী উপজেলায় পানি সেচের ইঞ্জিনচালিত অবৈধ যানবাহনের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। কিন্তু এসব প্রতিকারে কেউ এগিয়ে আসে না।

প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি জানান, ভাড়ায়চালিত মোটরসাইকেলে হুমায়ুন কবির বরিশালের উদ্দেশে রওনা দেয়। মুলাদীর কলমখার মোড় এলাকায় পৌঁছালে মীরগঞ্জ ফেরিঘাট থেকে প্যাদার হাটগামী টমটমের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত দুইজনকে উদ্ধার করে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, দুর্ঘটনার পর টমটমের চালক পালিয়েছে। তবে টমটমটি আটক করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হবে।

  • Related Posts

    বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

    বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল…

    Continue reading
    ইরান বিশ্বের সবচেয়ে বড় রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক: ট্রাম্প

    ইরানকে বিশ্বের সবচেয়ে বড় রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক হিসেবে উল্লেখ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে দেশটিকে ‘ব্যর্থ রাষ্ট্র’ হিসেবে আখ্যায়িত করে দেশটির নেতৃত্বের বিরুদ্ধে মানবতার বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ এনেছেন…

    Continue reading

    বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

    বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

    ইরান বিশ্বের সবচেয়ে বড় রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক: ট্রাম্প

    ইরান বিশ্বের সবচেয়ে বড় রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক: ট্রাম্প

    যুক্তরাষ্ট্রের আর্মি সেক্রেটারির পদত্যাগ

    যুক্তরাষ্ট্রের আর্মি সেক্রেটারির পদত্যাগ

    জামালপুরে বাস উল্টে ইজিবাইকে চাপা: নিহত বেড়ে ৪

    জামালপুরে বাস উল্টে ইজিবাইকে চাপা: নিহত বেড়ে ৪

    রাফিনহা-ইয়ামালের জোড়া গোলে রায়োকে হারিয়ে বার্সার টানা তৃতীয় জয়

    রাফিনহা-ইয়ামালের জোড়া গোলে রায়োকে হারিয়ে বার্সার টানা তৃতীয় জয়

    ‘দেশু ৭’-এর টিজারে ব্যক্তিগত জীবনের ইঙ্গিত দিলেন দেব-শুভশ্রী?

    ‘দেশু ৭’-এর টিজারে ব্যক্তিগত জীবনের ইঙ্গিত দিলেন দেব-শুভশ্রী?

    বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য বড় সুখবর দিল যুক্তরাষ্ট্র

    বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য বড় সুখবর দিল যুক্তরাষ্ট্র

    শাহজালালে সড়ক দুর্ঘটনা, বিমানবাহিনীর ৩ সদস্য নিহত

    শাহজালালে সড়ক দুর্ঘটনা, বিমানবাহিনীর ৩ সদস্য নিহত

    আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন মেসি

    আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন মেসি

    আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী

    আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী