বব মার্লের সহযোগী রেগে সংগীতের কিংবদন্তি জিমি ক্লিফ আর নেই

জিমি ক্লিফ। ষাটের দশকে বব মার্লের সঙ্গে মিলে রেগে, স্কা ও রকস্টেডি সংগীতকে আন্তর্জাতিকভাবে জনপ্রিয় করেছিলেন। তিনি গেল রোববার (২৩ নভেম্বর) কিংস্টনে ৮১ বছর বয়সে মারা গেছেন। তার মৃত্যুর কারণ ছিল শ্বাসরোধজনিত সমস্যা ও নিউমোনিয়া।

জিমির পারিবারিক নাম জেমস চেম্বারস। তিনি ১৯৪৪ সালের ৩০ জুলাই জ্যামাইকার সেন্ট জেমস প্যারিশে একটি হারিকেনের সময় জন্মগ্রহণ করেন। ১৯৫০-এর দশকে পরিবারসহ গ্রামের ফার্ম থেকে রাজধানী কিংস্টনে চলে আসেন সংগীত জগতে সফল হওয়ার দৃঢ় প্রত্যয় নিয়ে। মাত্র ১৪ বছর বয়সে তিনি ‘হারিকেন হ্যাটি’ গানটির মাধ্যমে দেশজুড়ে খ্যাতি পান।

ক্লিফ ৬ দশক ধরে ৩০টিরও বেশি অ্যালবাম রেকর্ড করেন। বিশ্বের বিভিন্ন দেশে, যেমন প্যারিস, ব্রাজিল ও ১৯৬৪ সালে নিউইয়র্কে অনুষ্ঠিত বিশ্বমেলায় সংগীত পরিবেশন করেন। পরবর্তীতে আইল্যান্ড রেকর্ডসের ক্রিস ব্ল্যাকওয়েল তাকে যুক্তরাজ্যে কাজ করার আমন্ত্রণ জানান।

১৯৭২ সালে পেরি হেনজেল পরিচালিত চলচ্চিত্র ‌‘দ্য হার্ডার দে কাম’-এ অভিনয় করে তিনি আন্তর্জাতিকভাবে রেগে সংগীতে পরিচিতি লাভ করেন। সিনেমাটি জ্যামাইকার দৈনন্দিন জীবনের কঠিন বাস্তবতাকে তুলে ধরে। দ্বীপটিকে শুধুমাত্র পর্যটন কেন্দ্র হিসেবে দেখার ধারণাও বদলে দেয় ছবিটি।

‘ইউ ক্যান গেট ইট ইফ ইউ রিয়ালি ওয়ান্ট ইট’, ‘মেনি রিভারস টু ক্রস’, ১৯৯৩ সালের চলচ্চিত্র কুল রানিংস-এর সাউন্ডট্র্যাকে অন্তর্ভুক্ত জনি ন্যাশের ‘আই ক্যান সি ক্লিয়ারলি নাউ’ ও ক্যাট স্টিভেন্সের ‘ওয়াইল্ড ওয়ার্ল্ড’ কভারসহ অনেক গানের সঙ্গে অমর হয়ে থাকবেন জিমি ক্লিফ।

  • Related Posts

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার নারীর নিরাপত্তা বিধানকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। সাইবার বুলিং এবং অনলাইনে নারীর বিরুদ্ধে হয়রানি বন্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শনিবার (৭ মার্চ)…

    Continue reading
    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইরানের জন্য এমন একজন ‘প্রেসিডেন্ট বেছে নিতে’ চান যিনি দেশটিকে যুদ্ধে নিয়ে যাবেন না। খবর বিবিসির। ট্রাম্প…

    Continue reading

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প

    তেহরানে তেলের ডিপোতে ভয়াবহ বিস্ফোরণ

    তেহরানে তেলের ডিপোতে ভয়াবহ বিস্ফোরণ

    ইরান যুদ্ধের মধ্যেই ইউক্রেনে রাশিয়ার তীব্র হামলা, নিহত ১০

    ইরান যুদ্ধের মধ্যেই ইউক্রেনে রাশিয়ার তীব্র হামলা, নিহত ১০

    ঝিনাইদহে পেট্রোল পাম্পে যুবক নিহতের ঘটনায় ভাঙচুর-আগুন, আটক ৩

    ঝিনাইদহে পেট্রোল পাম্পে যুবক নিহতের ঘটনায় ভাঙচুর-আগুন, আটক ৩

    বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে যে রেকর্ড ভারতের জন্য আতঙ্কের

    বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে যে রেকর্ড ভারতের জন্য আতঙ্কের

    হায়দার হোসেনের মৃত্যুর গুজব, নিজে ফোন রিসিভ করে বললেন ‘আমি ভালো আছি’

    হায়দার হোসেনের মৃত্যুর গুজব, নিজে ফোন রিসিভ করে বললেন ‘আমি ভালো আছি’

    নিউ ইয়র্কের কুইন্সের সানি সাইডে বিশাল আবাসন প্রকল্পের জন্য ট্রাম্পের প্রতি আহ্বান মেয়র মামদানির

    নিউ ইয়র্কের কুইন্সের সানি সাইডে বিশাল আবাসন প্রকল্পের জন্য ট্রাম্পের প্রতি আহ্বান মেয়র মামদানির

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের