বনশ্রীতে আইনশৃঙ্খলা বাহিনীর গাফিলতি থাকলে আইনের আওতায় আনা হবে স্বরাষ্ট্র উপদেষ্টা

রাজধানীর বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি করে সোনা ডাকাতির ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর গাফিলতি থাকলে তাদেরও আইনের আওতায় আনা হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

রোববার (২৩ ফেব্রুয়ারি) দিনগত রাত ৩টা ৫ মিনিটের দিকে রাজধানীর বারিধারায় নিজ বাসায় দেশের চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জরুরি সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

বনশ্রীতে সোনা ব্যবসায়ীকে গুলি করে সোনা লুট। এ ঘটনায়ও কি আওয়ামী লীগ জড়িত? এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দোসররাই বেশি জড়িত। বনশ্রীতে আইনশৃঙ্খলা বাহিনীর গাফিলতি থাকলে তাদেরও আইনের আওতায় আনা হবে।

শুধু ডেভিল হান্টের মধ্যেই সীমাবদ্ধ থাকবেন নাকি অন্য হান্ট অপারেশনে যাবে আইনশৃঙ্খলা বাহিনী? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, চোর-সন্ত্রাসীদের বিরুদ্ধে সব সময় কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সর্বোচ্চ চেষ্টার পরেও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হচ্ছে না। সমস্যা কোথায়? আপনি নির্দেশ দেওয়ার পরেও অপরাধ কেন কমছে না জানতে চাইলে তিনি বলেন, আগামীকাল থেকে ডেফিনেন্টলি ইম্প্রুভমেন্ট।

এ পর্যন্ত ডেভিল হান্টে যে সাড়ে ৮ হাজার গ্রেফতার করা হলো তারা কারা এবং সারাদেশেই যে অপ্রীতিকর ঘটনা ঘটছে তারা কেন ধরা পড়ছে না? ডেভিল হান্ট অপারেশন শুরুর পর অপরাধ বেড়েই চলছে। এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যারা সন্ত্রাস কর্মকাণ্ড করছে ডেভিল হান্ট অপারেশনে তাদের গ্রেফতার করা হচ্ছে, তবে যে পরিমাণ গ্রেফতার করা উচিত সেই পরিমাণ হয়তো হচ্ছে না। যেমন বাসে ডাকাতির ঘটনায় সাভার থেকে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার চলতে থাকবে।

  • Related Posts

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    চলতি মার্চ মাসের শুরু থেকে দেশের বিভিন্ন স্থানে হালকা বৃষ্টি হচ্ছে। গতকালও দেশের রংপুর বিভাগে ৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আজ বুধবার দেশের ৮ বিভাগে অস্থায়ী ভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।…

    Continue reading
    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    হরমুজ প্রণালির কাছে ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি করেছে মার্কিন সেনাবাহিনী। মঙ্গলবার (১০ মার্চ) এক বিবৃতিতে এই দাবি করে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। একই সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প…

    Continue reading

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের