বড় ব্যবধানে হেরে বিশ্বকাপ অভিষেক রাঙানো হলো না ইতালির

প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে সুযোগ পাওয়া ফুটবলের দেশ ইতালির অভিষেকটা রঙিন হলো না। নবাগত দলটির সামনে স্কটল্যান্ডের ছুঁড়ে দেওয়া ২০৮ রানের লক্ষ্যটি স্বাভাবিকভাবেই অনেক চ্যালেঞ্জিং ছিল। হারতে হয়েছে ৭৩ রানের বড় ব্যবধানে।

প্রথম তিন ব্যাটার জাস্টিন মসকা, অ্যান্থনি মসকা ও জেজে স্মাট আউট হন ০, ১৩ ও ২২ রান করে। পাওয়ার প্লেতে ৩ উইকেট হারানোর পরও ১২ ওভার পর্যন্ত সেই বিপদ সামাল দেন মানেন্তি ব্রাদার্স। হ্যারি ও বেন মানেন্তি মিলে গড়েন ৭৩ রানের জুটি। অর্ধশতকের দেখা পান বেন মানেন্তি। এই জুটি পার করায় দলীয় শতরান।

দলের রান যখন ১১৩, তখন ৩৭ রান করা হ্যারি ফিরে যান লিস্কের বলে মানসেকে ক্যাচ দিয়ে। সেখান থেকে বোর্ডে আর ২১ রান যোগ হতেই বাকি ৫ উইকেট হারিয়ে ৭৩ রানের বড় ব্যবধানে পরাজিত হতে হয়েছে ইতালিকে। চোটের কারণে ব্যাটিংয়ে নামেননি অধিনায়ক ওয়েন ম্যাডসেন।

১২৯ রানে পঞ্চম উইকেটও হারায় দলটি। সর্বোচ্চ ৫২ রান করা বেন মানেন্তি আউট হন ডেভিডসনের বলে। পরের চার ব্যাটার গ্র্যান্ট স্টুয়ার্ট ২, জিয়ান-পিয়েরে ০, থমাস ড্রাকা ২ ও আলী হাসান রানের খাতা না খুলেই বিদায় নেন। ৩ রান করে অপরাজিত ছিলেন ক্রিশান কালুগামাগে।

স্কটল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট পেয়েছেন মাইকেল লিস্ক। ব্যাট হাতে শেষ ওভারের ৫ বলে ২২ রান করেছিলেন তিনি। ম্যাচসেরার পুরস্কার তাই তার হাতেই উঠেছে।

দুটি উইকেট পেয়েছেন মার্ক ওয়াট। একটি করে ব্র্যাড কারি, ব্র্যাড হোয়েল ও ওলিভার ডেভিডসন।

এর আগে, ফুটবলের দেশ ইতালির বোলারদের বেধড়ক পেটান স্কটল্যান্ডের ওপেনার জর্জ মুনসে। তার ৮৪ রানের পর ইনিংসের শেষ ৫ বলে লিস্কের ২২ রানে প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে আসা ইতালিকে ২০৮ রানের লক্ষ্য দেয় স্কটল্যান্ড।

সোমবার (৯ ফেব্রুয়ারি) কলকাতার ইডেন গার্ডেন্সে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় ইতালি। তবে বোলাররা মোটেই সুবিধা করতে পারেনি। উদ্বোধনী জুটিতেই ১২৬ রান যোগ করে জর্জ মুনসে ও মাইকেল জোনস।

৫৫ বলে ৮৪ রান করে মুনসের বিদায়ে ভাঙে জুটি। ১৩ চার ও দুই ছক্কায় সাজানো ইনিংসটি থামে গ্র্যান্ট স্টুয়ার্টের বলে। বোর্ডে আরও ১০ রান যোগ হতেই স্মাটসের বলে বিদায় নেন অন্য ওপেনার মাইকেল জোনস ৩৭ রানে।

দুই ওপেনারের গড়ে দেওয়া ভিতে দাঁড়িয়ে ৪৮ রানের জুটি গড়েন ব্র্যান্ডন ম্যাকমুলেন ও রিচি বেরিংটন। আলী হাসানের বলে ১৫ রান করে তিনি আউট হলে ১৮৪ রানে তৃতীয় উইকেটের পতন হয়। ইনিংসের শেষ ওভারের প্রথম বলে মাত্র ১ রান করে টম ব্রুস আউট হলে ১৮৫ রানে চতুর্থ উইকেট হারায় স্কটিশরা।

তবে শেষ ৫ বলে দুটি করে চার ও ছক্কায় ২২ রান সংগ্রহ করেন লিস্ক। তার সঙ্গে অপরাজিত ছিলেন তিনে নামা ম্যাকমুলেন ১৮ বলে ৪১ রান করে। ৪ ছক্কায় ইনিংসটি সাজান তিনি।

একটি করে উইকেট পেয়েছেন আলী হাসান, স্টুয়ার্ট, ড্রাকা ও স্মাটস।

  • Related Posts

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    পারস্পরিক শ্রদ্ধা, সহযোগিতা ও আস্থার ভিত্তিতে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশ সব সময় দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব…

    Continue reading
    ইসরায়েলে আবারও মিসাইল ছুড়েছে ইরান

    ইরান আবারও ইসরায়েল লক্ষ্য করে মিসাইল ছুড়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। শুক্রবার (৬ মার্চ) বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টার দিকে এই হামলা চালানো হয়। ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, ইরান…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ইসরায়েলে আবারও মিসাইল ছুড়েছে ইরান

    ইসরায়েলে আবারও মিসাইল ছুড়েছে ইরান

    ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ চান ট্রাম্প

    ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ চান ট্রাম্প

    নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ, আহত ৩

    নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ, আহত ৩

    শেষ মুহূর্তের গোলে অবশেষে জয়ে ফিরলো রিয়াল মাদ্রিদ

    শেষ মুহূর্তের গোলে অবশেষে জয়ে ফিরলো রিয়াল মাদ্রিদ

    ‘দুর্দান্ত ব্যর্থতাও দরকার’, ছেলেদের কেন বললেন হৃতিক রোশন?

    ‘দুর্দান্ত ব্যর্থতাও দরকার’, ছেলেদের কেন বললেন হৃতিক রোশন?

    কায়রোর মুইজ স্ট্রিটে রমজানের রাত যেন প্রাণবন্ত মিলনমেলা

    কায়রোর মুইজ স্ট্রিটে রমজানের রাত যেন প্রাণবন্ত মিলনমেলা

    মোটরসাইকেলে ২, প্রাইভেটকারে ১০ লিটারের বেশি তেল নেওয়া যাবে না বিপিসির নির্দেশনা

    মোটরসাইকেলে ২, প্রাইভেটকারে ১০ লিটারের বেশি তেল নেওয়া যাবে না বিপিসির নির্দেশনা

    ‘বিশ্ববাজারে তেলের কোনো ঘাটতি নেই, সংকটের কথা অতিরঞ্জিত করা হচ্ছে’ আন্তর্জাতিক শক্তি সংস্থা

    ‘বিশ্ববাজারে তেলের কোনো ঘাটতি নেই, সংকটের কথা অতিরঞ্জিত করা হচ্ছে’ আন্তর্জাতিক শক্তি সংস্থা

    লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৬৫ বাংলাদেশি

    লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৬৫ বাংলাদেশি