বড় চমক নিয়ে ফিরছেন বিদ্যা সিনহা মিম

সর্বশেষ ২০২৩ সালের অক্টোবরে জিতের বিপরীতে টালিউডের ‘মানুষ’ ছবিতে তাকে দেখা গিয়েছিল। এরপর আর নতুন কোনো কাজ মুক্তি পায়নি তার। ওটিটিতেও দীর্ঘদিন অনুপস্থিত ছিলেন এই তারকা। দুই বছরেরও বেশি সময় পর আবারও বড় পর্দায় ফিরতে চলেছেন বিদ্যা সিনহা মিম। থাকছে বড় চমকও।

নিজেই তিনি ২০২৬ সালকে নিজের ‘কামব্যাক ইয়ার’ হিসেবে ঘোষণা দিলেন এই লাক্স তারকা।

সম্প্রতি এক ফ্যাশন হাউসের উদ্বোধনী আয়োজনে এসে জানালেন, আগামী বছর আবারও সিনেমা হলে দেখা যাবে তাকে।

তিনি জানান, ইতিমধ্যে একটি নতুন সিনেমা ও একটি ওয়েব সিরিজের শুটিং শেষ করেছেন মিম। তবে প্রযোজনা প্রতিষ্ঠান আনুষ্ঠানিক ঘোষণা না দেওয়া পর্যন্ত বিস্তারিত কিছু বলতে চান না তিনি।

এ দুটি কাজ ছাড়াও আরও কয়েকটি সিনেমা ও ওয়েব কনটেন্ট হাতে রয়েছে মিমের।

মিম আরও জানিয়েছেন, ২০২৬ সাল থেকে নিয়মিতভাবে বড় পর্দা ও ওটিটিতে কাজ করবেন। গত দুই বছর কোনো কাজ মুক্তি না পেলেও ভালো গল্পের অপেক্ষায় ছিলেন তিনি। সেই অপেক্ষা শেষ হতে যাচ্ছে শিগগিরই। আগামী মাসেই আসছে তার নতুন কাজের আনুষ্ঠানিক ঘোষণা।

বিরতির আগে দারুণ সময় কেটেছে মিমের। রায়হান রাফীর ‘পরান’ দিয়ে ২০২২ সালে ঈদুল আজহায় আলোচনায় আসেন তিনি। একই বছরে নির্মাতার আরেক ছবি ‘দামাল’ দিয়েও প্রশংসিত হয় তার অভিনয়। পরের বছর মুক্তি পায় দীপংকর দীপনের ‘অন্তর্জাল’ এবং সানী সানোয়ারের ওয়েব সিরিজ ‘মিশন হান্টডাউন’।

সব মিলিয়ে দীর্ঘ বিরতির পর নতুন চমক নিয়েই ফিরছেন বিদ্যা সিনহা মিম।

  • Related Posts

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে আজ রোববার (৮ মার্চ) পর্যন্ত ৩২০টি ফ্লাইট বাতিল করেছে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৮…

    Continue reading
    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি

    স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে নারীর রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়নের ভিত্তি স্থাপন করেছিলেন বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সেই ভিত্তিকে আরও…

    Continue reading

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি

    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত হয়েছেন, নাম এখনো ঘোষণা হয়নি

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত হয়েছেন, নাম এখনো ঘোষণা হয়নি

    নিউইয়র্কে মামদানির বাড়ির সামনে মুসলিমবিরোধী বিক্ষোভ, ‘বিস্ফোরক’ নিক্ষেপ

    নিউইয়র্কে মামদানির বাড়ির সামনে মুসলিমবিরোধী বিক্ষোভ, ‘বিস্ফোরক’ নিক্ষেপ

    উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড

    উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড

    আর এক গোলেই ইতিহাস, মেসির গোলে মিয়ামির জয়

    আর এক গোলেই ইতিহাস, মেসির গোলে মিয়ামির জয়

    স্টার হোটেলের ‘সন্ত্রাসী’ কর্মচারীদের গ্রেফতার ও শাস্তি চাইলেন আরশ খান

    স্টার হোটেলের ‘সন্ত্রাসী’ কর্মচারীদের গ্রেফতার ও শাস্তি চাইলেন আরশ খান

    মালদ্বীপে বাংলাদেশ মিশনের ইফতার মাহফিল

    মালদ্বীপে বাংলাদেশ মিশনের ইফতার মাহফিল

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প