ফ্ল্যাট থেকে জনপ্রিয় অভিনেত্রীর মরদেহ উদ্ধার

জনপ্রিয় মার্কিন অভিনেত্রী মিশেল ট্রাকটেনবার্গের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। ফ্ল্যাট থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। তার বয়স হয়েছিল ৩৯ বছর। নিউইয়র্ক পুলিশের সূত্র বলছে, ২৬ ফেব্রুয়ারি তারা ফোনে সংবাদ পেয়ে ম্যানহাটনে একটি অ্যাপার্টমেন্টে যান।

বিবিসি জানাচ্ছে, পুলিশের তথ্য মতে, অভিনেত্রীর মৃত্যুর পেছনে কোনো সন্দেহজনক কারণ পাওয়া যায়নি। ফরেনসিক পরীক্ষার পর মৃত্যুর কারণ জানা যাবে।

অভিনেত্রী মিশেল ট্রাকটেনবার্গের পরিবারের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি, মিশেল আমাদের মাঝে নেই। পরিবারের পক্ষ থেকে সবার কাছে ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার অনুরোধ করা হচ্ছে।’ মিশেলের মৃত্যুতে মার্কিন শোবিজের তারকারা সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করছেন।

‘গসিপ গার্ল’র সহ-অভিনেত্রী ব্লেক লাইভলি লিখেছেন, সে ছিল প্রাণবন্ত, দয়ালু ও ভীষণ মেধাবী। তার চলে যাওয়ার সংবাদ ভীষণ কষ্টের। ‘বাফি’সিনেমার সহ-অভিনেতা জেমস মাস্টার্স লিখেছেন, মিশেল ছিলেন বুদ্ধিমতি, হাসিখুশি ও অত্যন্ত প্রতিভাবান। তার মৃত্যু বিনোদন দুনিয়ার জন্য অপূরণীয় ক্ষতি।

‘দ্য অ্যাডভেঞ্চারস অব পিট অ্যান্ড পিট’ সিরিজের মাধ্যমে মিশেল ৯ বছর বয়সে অভিনয় শুরু করেন। ১৯৯৬ সালে ‘হ্যারিয়েট দ্য স্পাই’ সিনেমায় তার প্রথম চলচ্চিত্র অভিষেক হয়। ‘বাফি দ্য ভ্যাম্পায়ার স্লেয়ার’ সিনেমায় ডন সামারস চরিত্রে এবং ‘গসিপ গার্ল’সিনেমায় জর্জিনা স্পার্কস চরিত্রে অভিনয়ের জন্য এ অভিনেত্রী সবচেয়ে বেশি পরিচিতি লাভ করেন। এ ছাড়া তিনি ‘ইউরোট্রিপ’, ‘আইস প্রিন্সেস’ এবং ‘কিলিং কেনেডি’সহ বেশ কয়েকটি জনপ্রিয় সিনেমায় অভিনয় করে দর্শকদের প্রশংসা লাভ করেছেন।

  • Related Posts

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আবুল কাশেম ফজলুল হক শুধু কৃষক সমাজের নেতা ছিলেন না, তিনি ছিলেন অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা। তার সংবেদনশীলতা, মমতা ও রাজনৈতিক আপসহীনতা তাকে সর্বভারতীয় রাজনীতির উচ্চ…

    Continue reading
    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    সারাদেশে গত কয়েক দিনের তীব্র তাপদাহের পর স্বস্তির বৃষ্টির সঙ্গে ধেয়ে আসা কালবৈশাখী ঝড় ও বজ্রপাতে প্রাণ হারিয়েছেন অন্তত ১৪ জন। রোববার (২৬ এপ্রিল) সকাল থেকে বিকেলের মধ্যে দেশের উত্তর…

    Continue reading

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    ফের পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, বসবেন আঞ্চলিক আলোচনায়

    ফের পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, বসবেন আঞ্চলিক আলোচনায়

    হোটেলের বাইরে গুলি, বন্দুকধারী ট্রাম্পের এত কাছে গেলেন কীভাবে?

    হোটেলের বাইরে গুলি, বন্দুকধারী ট্রাম্পের এত কাছে গেলেন কীভাবে?

    কুড়িগ্রামে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৬

    কুড়িগ্রামে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৬

    ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

    ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

    ২৪ দিন নিখোঁজ থাকার পর খোঁজ মিলেছে নির্মাতার

    ২৪ দিন নিখোঁজ থাকার পর খোঁজ মিলেছে নির্মাতার

    দেশের বাইরে শুটিংয়ে ‘ব্যাচেলর পয়েন্ট’ টিম, ঈদে আসছে বিশেষ চমক

    দেশের বাইরে শুটিংয়ে ‘ব্যাচেলর পয়েন্ট’ টিম, ঈদে আসছে বিশেষ চমক

    মিশরে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী মেলা ও পিঠা উৎসব

    মিশরে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী মেলা ও পিঠা উৎসব

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা