ফ্লোটিলা থেকে আটক ২৩ মালয়েশিয়ানকে মুক্তি দিয়েছে ইসরায়েল

গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নৌবহর থেকে আটক ২৩ মালয়েশিয়ানকে মুক্তি দিয়েছে ইসরায়েল। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা এরইমধ্যে ইসরায়েল ছেড়ে তুরস্কের ইস্তাম্বুলে পৌঁছেছেন এবং ৬ অক্টোবর দেশে ফিরবেন।

স্থানীয় সময় শনিবার (৪ অক্টোবর) এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, মুক্তিপ্রাপ্ত সবাই সুস্থ আছেন এবং ইস্তাম্বুলে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে কুয়ালালামপুরের উদ্দেশ্যে রওয়ানা হবেন। এসময় প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের দৃঢ় নেতৃত্ব ও নিরলস প্রচেষ্টার জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। পাশাপাশি তুরস্ক সরকারের গুরুত্বপূর্ণ সহযোগিতা এবং জর্ডান, মিশর, যুক্তরাষ্ট্র ও তেলআবিবে অবস্থিত আসিয়ানভুক্ত দেশগুলোর কূটনৈতিক সমর্থনের প্রতিও ধন্যবাদ জানানো হয়েছে।

মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ হাসান শনিবার রাতে ফেসবুকে আটক ২৩ জন মালয়েশিয়ান কর্মীর ছবি প্রকাশ করেন। একই দিন সুমুদ নুসান্তারা কমান্ড সেন্টারের মহাপরিচালক সানি আরাবি আব্দুল আলিম সাংবাদিকদের জানান, তুরস্ক সরকারের ব্যবস্থাপনায় ও স্পন্সরে ওই কর্মীরা তার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ইসরায়েল থেকে ইস্তাম্বুলে পৌঁছেছেন।

দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক সংহতি উদ্যোগ সুমুদ নুসান্তারা এ ফ্লোটিলা মিশনের অন্যতম আয়োজক। খাদ্য ও চিকিৎসা সামগ্রী বহনকারী ৪৪টি বেসামরিক জাহাজের বহরে প্রায় ৫০০ সংসদ সদস্য, আইনজীবী ও কর্মী অংশ নেন। এদের মধ্যে ছিলেন সুইডিশ পরিবেশ আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গসহ বিভিন্ন দেশের মানবাধিকারকর্মীরা। তবে বুধবার থেকে ইসরায়েলি সেনারা সমুদ্রে পুরো বহরটিকে আটকে দিয়ে অংশগ্রহণকারীদের বন্দরে নিয়ে যায় এবং ৪০টিরও বেশি দেশের কর্মীদের আটক করে। মালয়েশিয়ানদের মধ্যে শিল্পী জিজি কিরানা ও হেলিজা হেলমিও ছিলেন।

সানি আরাবি বলেন, প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও মালয়েশিয়া সরকারের নিরলস প্রচেষ্টা এবং আন্তর্জাতিক কূটনৈতিক উদ্যোগের কারণে দ্রুত এই মুক্তি সম্ভব হয়েছে। এজন্য আমরা পরিবার, প্রতিনিধি ও সমর্থক সকলের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি।

শনিবার রাতে এক ফেসবুক পোস্টে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম তার ঘনিষ্ঠ বন্ধু তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানসহ বিভিন্ন বন্ধুপ্রতিম দেশের নেতাদের প্রতি কৃতজ্ঞতা জানান।

যদিও ফ্লোটিলা গাজায় পৌঁছাতে ব্যর্থ হয়েছে, তবু মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এ উদ্যোগ ইসরায়েলের অবৈধ অবরোধ সম্পর্কে বৈশ্বিক সচেতনতা বাড়াতে সফল হয়েছে। বিবৃতিতে বলা হয়, এই অংশগ্রহণ প্রমাণ করে মালয়েশিয়ানরা ফিলিস্তিন ইস্যুতে অঙ্গীকারবদ্ধ এবং গণহত্যা, অনাহার, মানবিক বিপর্যয় ও ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে সোচ্চার।

মন্ত্রণালয় আরও জানায়, মালয়েশিয়া আন্তর্জাতিক সহযোগীদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ চালিয়ে যাবে যাতে মানবিক সহায়তা কার্যক্রম সুরক্ষিত থাকে এবং ফিলিস্তিন ইস্যুতে বৈশ্বিক সংহতি আরও দৃঢ় হয়।

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর