ফ্লাইট সংকটে ভোগান্তিতে কুয়েত প্রবাসীরা, বিপুল রেমিট্যান্স হারানোর শঙ্কা!

২৬ এপ্রিল থেকে ১১ জুলাই- এই আড়াই মাসে কুয়েত-ঢাকা-কুয়েত রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট মাত্র তিনটি। ওই সময় ঈদের ছুটিতে দেশে আসার পরিকল্পনা করছেন অনেক প্রবাসী। কিন্তু বিমানের ফ্লাইট না থাকায় চড়া দামে অন্য এয়ারলাইন্সের টিকিট কিনতে বাধ্য হচ্ছেন তারা। আবার অনেকে ঈদের ছুটিতে দেশে আসার পরিকল্পনা বাতিল করছেন। ক্ষতির মুখে ট্রাভেল এজেন্সিগুলোও।

কুয়েত-ঢাকা-কুয়েত রুটে সরাসরি ফ্লাইট পরিচালনা করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, কুয়েত এয়ারওয়েজ ও জাজিরা এয়ারলাইন্স। কুয়েত এয়ারওয়েজ ও জাজিরা এয়ারলাইন্স সপ্তাহে ১৪টি এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সপ্তাহে তিনটি ফ্লাইট পরিচালনা করে আসছিল।

তবে কয়েক মাস আগে হঠাৎ করে তিনটি ফ্লাইট কমিয়ে দেয় কুয়েত এয়ারওয়েজ ও জাজিরা এয়ারলাইন্স। এতে বেশি খরচে অন্য এয়ারলাইন্সে যাতায়াত করতে হচ্ছে প্রবাসীদের। আর্থিক ক্ষতিসহ বাড়ছে ভোগান্তি। এর মধ্যে ২৬ এপ্রিল থেকে ১১ জুলাই পর্যন্ত আড়াই মাসে কুয়েত-ঢাকা-কুয়েত রুটে মাত্র তিনটি ফ্লাইট বিমানের।

ট্রাভেল এজেন্টরা বলছেন, মে-জুন মাসে ঈদ ঘিরে দেশে যেতে আগ্রহী প্রবাসীদের চাপ থাকে। কিন্তু তখন বিমানের ফ্লাইট না থাকায় আর্থিক ক্ষতির আশঙ্কা করছেন তারা। 

সংশ্লিষ্টরা বলছেন, ঈদের সময়ে বিমানের কুয়েত-ঢাকা রুটে সরাসরি ফ্লাইট না থাকায় যেমন ভোগান্তিতে পড়বেন কুয়েত প্রবাসীরা, তেমনি দেশ হারাবে বিপুল পরিমাণ রেমিট্যান্স।

  • Related Posts

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    দেশজুড়ে নদী-নালা, খাল ও জলাশয় খনন এবং পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১৬ মার্চ দিনাজপুরের কাহারোল উপজেলায় এ কর্মসূচির উদ্বোধন করা হবে। মঙ্গলবার (১০ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর…

    Continue reading
    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে যুক্তরাষ্ট্রের মুসলিম নাগরিকদের প্রতি বিদ্বেষ বাড়ছে বলে এক প্রতিবেদনে উঠে এসেছে। এরই মধ্যে মার্কিন মুসলিমদের লক্ষ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষতিকর ও বিদ্বেষমূলক কনটেন্ট ব্যাপক হারে…

    Continue reading

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের